ওয়েনের পর কেইন
ব্যালন ডি'অরে ২৫ বছরের অপেক্ষা ঘুচবে ইংল্যান্ডের?

সংগৃহীত ছবি
শেষ কবে ইংলিশ ফুটবলারের হাতে ব্যালন ডি’অর উঠেছিল, মনে করতে পারেন কি? এই প্রজন্মের হয়তো কেউ সেই সময়ে জন্মই নেয়নি! আজ থেকে দুই যুগেরও বেশি সময় আগে সবশেষ ইংলিশ ফুটবলার হিসেবে এই পুরস্কার জিতেছিলেন মাইকেল ওয়েন। আজ রাতে হ্যারি কেইনের বিজয়ী হওয়ার মাধ্যমে ২৫ বছরের অপেক্ষা ঘুচবে ইংলিশদের?
বায়ার্ন মিউনিখের হয়ে গত মৌসুমে দারুণ পারফর্ম করা কেইন এবারের ব্যালন জেতার অন্যতম দাবিদার। অনেকেই ধারণা করছেন, এবার প্রথমবারের মতো এই পুরস্কার উঠবে কেইনের হাতে।
কেইন যদি সত্যিই ব্যালন জিতে যান, তাহলে ইংলিশদের ২৫ বছরের অপেক্ষায় অবসান হবে।
২০০১ সালে লিভারপুলে হয়ে খেলার সময় ব্যালন উঠেছিল ইংলিশ স্ট্রাইকার ওয়েনের হাতে। পুরস্কার জেতার আগের মৌসুমে লিভারপুলের হয়ে এফএ কাপ, উয়েফা কাপ ও লিগ কাপ জিতেছিলেন তিনি। সেবার ১৭৬ পয়েন্ট নিয়ে ২২ বছর বয়সী ওয়েন পেছনে ফেলেছিলেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড রাউলকে।
ওই মৌসুমে ওয়েন করেছিলেন ২৪ গোল। এর মধ্যে ছিল এফএ কাপের ফাইনালে জোড়া গোলও।
ওয়েনের আগে মাত্র তিনজন ইংলিশ ফুটবলার জিতেছেন ব্যালন। ১৯৭৮, ৭৯ দুই মৌসুমে কেভিন কিগান, ১৯৬৬ সালে স্যার ববি চার্লটন ও ১৯৫৬ সালে স্যার স্ট্যানলি ম্যাথিউসের হাতে এই পুরস্কার।
৫ম ইংলিশ ফুটবলার হিসেবে ব্যালন ডিঅর জিতবেন কিনা কেইন, সেই প্রশ্নের উত্তর মিলবে আজ রাতেই।



