Agamir Somoy E-Paper
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রহিমের ‘মানবতার সদাইঘর’
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ধুঁকছে ইউনাইটেড উড়ছে বার্সা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৭
ধুঁকছে ইউনাইটেড  উড়ছে বার্সা

লা লিগায় ৯ ম্যাচে ইয়ামালের গোল ৮টি, অ্যাসিস্ট ৬টি। বেতিসের বিপক্ষেও গোল করেছেন ১টি

ফ্রেঞ্চ লিগে পিএসজির শুরুটা ছিল যাচ্ছেতাই। টানা তিন ম্যাচ জয়ের দেখা পায়নি তারা। সাত ম্যাচ শেষে সেই পিএসজিই এখন শীর্ষে। গত শনিবার তারা ৩-১ গোলে হারিয়েছে স্ত্রাসবুর্গকে। এতদিন শীর্ষে থাকা লিলকে ১-১ গোলে রুখে দিয়েছে ব্রেস্ত। তাতে পয়েন্ট সমান হলেও গোল গড়ে লিলকে পেছনে ফেলে শীর্ষে এখন লুইস এনরিকের দল।

জার্মান বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের শুরুটাও মসৃণ ছিল না। প্রথম পাঁচ ম্যাচের দুটিতে পয়েন্ট হারিয়েছিল তারা। শনিবার লুইস দিয়াসের হ্যাটট্রিকে লাইপজিগকে ৬-১ গোলে বিধ্বস্ত করে শীর্ষে ফিরেছে তারা। ১টি করে গোল হ্যারি কেইন, মাইকেল ওলিসে ও আলেকজান্দার পাভলোভিচের। ছয় ম্যাচ শেষে বায়ার্ন ও বরুশিয়া ডর্টমুন্ডের পয়েন্ট ১৪। তবে গোল গড়ে শীর্ষে বায়ার্ন। লা লিগায় গোল উৎসব চলছেই বার্সেলোনার। শনিবার রিয়াল বেতিসকে ৫-২ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের দল। এই জয়ে ৫৮ বছরের পুরনো এক কীর্তিও ছুঁয়েছে বার্সেলোনা। লা লিগার ইতিহাসে দ্বিতীয় দল হিসেবে মৌসুমের প্রথম ৯ ম্যাচের সবগুলো জিতল তারা। এর আগে এমন কীর্তি ছিল রিয়াল মাদ্রিদের।

মৌসুমের প্রথম ৯ ম্যাচে বার্সা ৯ জয় পেয়েছে ৩৯টি গোল গড়ে। চ্যাম্পিয়নস লিগের দুই ম্যাচসহ এই মৌসুমে ১১ ম্যাচে বার্সার গোল ৪৮টি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের দলগুলোর মধ্যে এটি সর্বোচ্চ। ১০ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ গোল বায়ার্ন মিউনিখের।

লা লিগায় বার্সার হয়ে গোল করেছেন আলাদা ১১ জন। এর মধ্যেও নজর কাড়া পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন লামিন ইয়ামাল। লিগে ৯ ম্যাচে তার গোল ৮টি অ্যাসিস্ট ৬টি। শনিবার বেতিসের বিপক্ষেও গোল করেছেন ১টি। তাকে প্রশংসায় ভাসালেন বার্সা কোচ হান্সি ফ্লিক, ‘লামিন এই ম্যাচেও প্রথম গোলটা করল। অবিশ্বাস‍্য। আমার মতে, এই মুহূর্তে সে বিশ্বের সেরা।’ সুইডেনের কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ তো মেসির সঙ্গেই তুলনা করলেন ইয়ামালের, ‘আমার মনে হয়, যদি কোনো খেলোয়াড় আমাদের মেসির কাছাকাছি কিছু দিতে পারে, তবে সে নিশ্চিতভাবে লামিন ইয়ামাল। আত্মবিশ্বাস, বলের মুভমেন্ট, ড্রিবলিং, পাসিং, শুট— সবকিছুই ওর মধ্যে আছে।’

এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দশা চলছেই ম্যানচেস্টার ইউনাইটেডের। গতকাল লিডসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মাইকেল ক্যারিকের দল। ৩৫ মিনিটে ব্রায়ান মেবিউমোর গোলে ইউনাইটেড এগিয়ে গেলেও ৫১ মিনিটে ডমিনিকের গোলে সমতা ফেরায় লিডস। অন্য ম্যাচে ব্রাইটন ৫-০ গোলে বিধ্বস্ত করেছে ক্রিস্টাল প্যালেসকে।

ফুটবলফ্রেঞ্চ লিগপিএসজিলুইস দিয়াসক্রিস্টাল প্যালেস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

    প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

    ঢাকায় জরুরি অবতরণ করা উড়োজাহাজে রোগীর মৃত্যু যে কারণে

    ঢাকায় জরুরি অবতরণ করা উড়োজাহাজে রোগীর মৃত্যু যে কারণে

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

    টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

    আগুনে ছাই বোনের বিয়ের জন্য জমানো ৭ লাখ টাকা

    আগুনে ছাই বোনের বিয়ের জন্য জমানো ৭ লাখ টাকা

    সচিব পর্যায়ে বড় রদবদল

    সচিব পর্যায়ে বড় রদবদল

    বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার

    বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার

    দলীয় পদ ছাড়ছেন না ভিসিরা, আছেন কমিটিতে-শিক্ষক সংগঠনে

    দলীয় পদ ছাড়ছেন না ভিসিরা, আছেন কমিটিতে-শিক্ষক সংগঠনে

    চিকিৎসাসেবায় মেশিন লার্নিং

    চিকিৎসাসেবায় মেশিন লার্নিং

    একই আঙিনায় মন্দির-মসজিদ, ৫৬ বছর ধরে সম্প্রীতির বন্ধনে দুর্গাপূজা

    একই আঙিনায় মন্দির-মসজিদ, ৫৬ বছর ধরে সম্প্রীতির বন্ধনে দুর্গাপূজা

    পদত্যাগের নির্দেশের খবরকে অসত্য বললেন  ইশরাক

    পদত্যাগের নির্দেশের খবরকে অসত্য বললেন ইশরাক

    ‘স্বামীর নির্যাতন সইতে না পাইরা আমার পথ বাইছা নিলাম’

    ‘স্বামীর নির্যাতন সইতে না পাইরা আমার পথ বাইছা নিলাম’

    শেয়ারবাজারে স্থিতিশীলতায় ৫ হাজার কোটি টাকা সহায়তার দাবি

    শেয়ারবাজারে স্থিতিশীলতায় ৫ হাজার কোটি টাকা সহায়তার দাবি

    অনুতপ্ত নন গ্রেপ্তার আমিনী

    অনুতপ্ত নন গ্রেপ্তার আমিনী

    যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে হেনস্তার শিকার ভারতীয় গায়িকা ইমন চক্রবর্তী

    যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে হেনস্তার শিকার ভারতীয় গায়িকা ইমন চক্রবর্তী