লাহোর কালান্দার্স যে কারণে রিশাদকে ছেড়ে দিল

সংগৃহীত ছবি
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার রিশাদ হোসেন অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের ১৫তম আসর খেলে বিশ্ব ক্রিকেটে আলোচিত হয়েছিলেন। দুর্দান্ত বোলিং পারফরমেন্সের কারণে ক্রিকেট বিশেষজ্ঞ ও অস্ট্রেলিয়ান সমর্থকদের প্রশংসাও কুড়িয়েছেন তিনি।
একই সাথে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গত মৌসুমে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে এবার আর ধরে রাখেনি ফ্র্যাঞ্চাইজিটি।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন মৌসুমের আগে বড় সিদ্ধান্ত নিয়েছে লাহোর কালান্দার্স। নতুন মৌসুমের আগে বদলে যাওয়া নিয়মের কারণে রিশাদকে ছেড়ে দিতে হয়েছে ।
কারণ হিসেবে,এবার পিএসএলের ইতিহাসে প্রথমবারের মতো ড্রাফটের বদলে নিলামের মাধ্যমে খেলোয়াড় দলে নেওয়া হবে। নতুন নিয়ম অনুযায়ী প্রতিটি দল বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ চারজন খেলোয়াড় রিটেইন করতে পারবে। এই নিয়মে লাহোর কালান্দার্স প্লাটিনাম ক্যাটাগরিতে শাহীন শাহ আফ্রিদি, ডায়মন্ডে আবদুল্লাহ শফিক, গোল্ডে সিকান্দার রাজা এবং সিলভারে মোহাম্মদ নাঈমকে ধরে রেখেছে।
চলতি মৌসুমের পিএসএল নিলাম অনুষ্ঠিত হবে ১১ ফেব্রুয়ারি। টুর্নামেন্ট শুরু হবে ২৬ মার্চ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ মে।
উল্লেখ্য,গত পিএসএলে লাহোরের হয়ে সাত ম্যাচে ১৩ উইকেট নিয়ে দলের সর্বোচ্চ উইকেটশিকারি স্পিনার ছিলেন রিশাদ। তার ধারাবাহিক পারফরম্যান্স লাহোর কালান্দার্সের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখে



