Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

জাতীয় ক্রিকেট লিগ

ইনিংস ব্যবধানে জিতল চট্টগ্রাম, সাব্বিরের সেঞ্চুরিতে রাজশাহীর ড্র

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১৭:৪৮
ইনিংস ব্যবধানে জিতল চট্টগ্রাম, সাব্বিরের সেঞ্চুরিতে রাজশাহীর ড্র

ছবি: আগামীর সময়

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের চার ম্যাচের মধ্যে তিনটিই ড্র হয়েছে। একমাত্র ম্যাচে জয় পেয়েছে চট্টগ্রাম। বরিশালকে ইনিংস ও ১ রানে হারিয়েছে তারা। অন্যদিকে প্রথম ইনিংসে মাত্র ১১৯ রানে অলআউট হওয়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে খুলনার বিপক্ষে ড্র করেছে রাজশাহী। শেষদিন সেঞ্চুরি পেয়েছেন রাজশাহীর সাব্বির রহমান ও ঢাকার আশিকুর রহমান শিবলি।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকার বিপক্ষে প্রথম ইনিংসে ৪৯৬ রানে অলআউট হয়েছে সিলেট। দলের হয়ে সর্বোচ্চ ১২২ রান করেছেন আশরাফুল ইসলাম রিয়াদ। তোফায়েল আহমেদ রায়হান করেছেন ৭৩ রান। ঢাকার হয়ে ১০৮ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন আমিনুল ইসলাম বিপ্লব।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২১৯ রান তুলে ইনিংস ঘোষণা করে ঢাকা। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা নাইম শেখ এবার ফিরেছেন শূন্য রানে। তবে ব্যাট হাতে দারুণ করেছেন আশিকুর রহমান শিবলি। ১০১ রানে অপরাজিত ছিলেন তিনি। তাইবুর রহমান করেছেন ৫০ রান। ২৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২ ওভারে ১ উইকেট হারিয়ে ২ রান তুলতেই দিনের খেলা শেষ হয়। ফলে ড্র হয়েছে ম্যাচটি। ম্যাচসেরা হয়েছেন ঢাকার মার্শাল আইয়ুব।

মিরপুরে খুলনার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ৫০০ রান করেছে রাজশাহী। দলের হয়ে সেঞ্চুরি করেছেন সাব্বির রহমান। ১১৩ রান করে আউট হয়েছেন তিনি। খুলনার হয়ে ৪ উইকেট নিয়েছেন সামিউন বাসির রাতুল। দারুণ অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা হয়েছেন খুলনার শেখ মেহেদি হাসান। দ্বিতীয় ইনিংসে বল হাতে ২ উইকেট পেয়েছেন তিনি।
ম্যাচসেরা নির্বাচিত হন খুলনার শেখ মেহেদি হাসান। ছবি: আগামীর সময়
কক্সবাজারে বরিশালকে ইনিংস ও ১ রানে হারিয়েছে চট্টগ্রাম। চট্টগ্রামের প্রথম ইনিংসে করা ৫৭৬ রানের জবাবে বরিশাল প্রথম ইনিংসে অলআউট হয়েছিল ২৮২ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও চট্টগ্রামের বোলারদের সামনে সুবিধা করতে পারেনি বরিশাল। ২৯৩ রানে অলআউট হয়েছে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৭২ রান করেছেন রাফসান আল মাহমুদ। চট্টগ্রামের মো. আশরাফুল হাসান নিয়েছেন ৫ উইকেট। চার ম্যাচের মধ্যে এই ম্যাচেই এসেছে একমাত্র জয়। দারুণ সেঞ্চুরির সুবাদে ম্যাচসেরা নির্বাচিত হন চট্টগ্রামের সাদিকুর রহমান।

সিলেট একাডেমি মাঠে রংপুর ও ময়মনসিংহের ম্যাচটিও ড্র হয়েছে। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৪৫ রান তুলে ইনিংস ঘোষণা করে রংপুর। এতে ময়মনসিংহের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৭২ রান। জবাবে ৪ উইকেটে ১৮৯ রান তুলে দিন শেষ করেছে ময়মনসিংহ। মাহফিজুল ইসলাম রবিন করেছেন ৬৮ রান। মো. আল আমিন জুনিয়র ৫৫ রানে অপরাজিত ছিলেন। শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। প্রথম ইনিংসে ১৫৭ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন রংপুরের মিম মোসাদ্দেক।

সাব্বির রহমানজাতীয় ক্রিকেট লিগশেখ মেহেদি হাসান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস