Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্রিকেট

শরিফুল-রানার ছুটি এক দিন বাড়াল বিসিবি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১৪:২৮
শরিফুল-রানার  ছুটি এক দিন বাড়াল বিসিবি

পিএসএলে খেলছেন বাংলাদেশের দুই পেসার শরীফুল ইসলাম এবং নাহিদ রানা।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য জাতীয় দলের দুই পেসার শরিফুল ইসলাম ও নাহিদ রানার অনাপত্তিপত্রের (এনওসি) মেয়াদ এক দিন বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায় দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

চলতি পিএসএলে শরিফুল ও রানা খেলছেন পেশোয়ার জালমির হয়ে। ওই ফ্র্যাঞ্চাইজিটি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিশেষ অনুরোধের প্রেক্ষিতেই বিসিবি তাদের ছুটির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এই দুই ক্রিকেটারের এনওসির মেয়াদ আজ ১২ এপ্রিল শেষ হওয়ার কথা ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল ১৩ এপ্রিল পেশোয়ার জালমির হয়ে একটি ম্যাচ খেলে তবেই দেশে ফিরবেন তারা।

বিসিবি সূত্রে জানা গেছে, আগামী ১৪ এপ্রিল পাকিস্তানে অবস্থানরত এই দুই ক্রিকেটার বাংলাদেশে পৌঁছাবেন। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতেই তাদের এই ফেরা। পেশোয়ারের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা শরিফুল ও গতির ঝড় তোলা রানা নিঃসন্দেহে নিউজিল্যান্ড সিরিজে দলের গুরুত্বপূর্ণ অস্ত্র। মিরপুরে ১৭ ও ২০ এপ্রিল প্রথম দুটি ওয়ানডে খেলে দুই দল চলে যাবে চট্টগ্রামে। সেখানে ২৩ এপ্রিল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে চট্টগ্রামে। সেখানে ২৭ ও ২৯ এপ্রিল প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ঢাকায় ফিরবে দুই দল। মিরপুরে ২ মে তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।

পিএসএলনাহিদ রানাশরীফুল ইসলাম
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise