মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

টপ এন্ড টি-টোয়েন্টিতে হোবার্ট হারিকেন্স একাডেমিকে ৩ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ হাইপারফরম্যান্স দল। শেষ ওভারের নাটকীয় এই ম্যাচে ব্যাট হাতে সাব্বির রহমান দুর্দান্ত ফিফটি তুলে নিয়েছেন।
হোবার্টের দেওয়া ১৫৪ রানের লক্ষ্যের জবাবে নেমে নড়বড়ে শুরু করে বাংলাদেশ। পরে পঞ্চম উইকেটে শামীম হোসেন পাটওয়ারীকে নিয়ে ৪৬ রানের জুটি গড়ে তোলেন সাব্বির।
একই সঙ্গে তুলে নেন নিজের ফিফটি। ৪৫ বলে ৫৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটার। তার এই ইনিংসের সাহায্যেই দুই বল হাতে থাকতে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ এইচপি






