Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

বৃদ্ধ ধোনিকে নিয়ে আর কত টানাটানি?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১৬:২১
বৃদ্ধ ধোনিকে নিয়ে আর কত টানাটানি?

মহেন্দ্র সিং ধোনির অপেক্ষায় আইপিএল।

বয়স পেরিয়ে গেছে ৪৪। চোটাঘাত নিত্যসঙ্গী; ম্যাচ ফিটনেস নেই বললেই চলে। তবু মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে টানাটানি চালিয়েই যাচ্ছে চেন্নাই সুপার কিংস। এর পেছনে যে বড় ধরনের বাণিজ্যিক স্বার্থ জড়িত- সেটা আর বলে দিতে হয় না। ধোনিকে দর্শকরা এখনো মাঠে দেখতে চান। বিজ্ঞাপনদাতা, স্পনসররা এখনো ধোনির জন্যই বিনিয়োগ করতে চান। তাই যেভাবেই হোক ধোনিকে মাঠের খেলায় রাখতে হবেই।

চলতি আইপিএলে এখন পর্যন্ত মাঠে নামা হয়নি ধোনির। আজ হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে সিএসকে। সেই ম্যাচেও তার খেলার কোনো সম্ভাবনা নেই। আইপিএল শুরুর ঠিক আগে অনুশীলনের সময় কাফ স্ট্রেইন বা পায়ের পেশির চোটে পড়েন ধোনি। যার ফলে টুর্নামেন্টের প্রথম কয়েক সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হয়েছে তাকে। যদিও তার দুই সপ্তাহের প্রাথমিক পুনর্বাসন প্রক্রিয়া শেষ হয়েছে, তবুও তাকে মাঠে নামাতে তাড়াহুড়ো করছে না ফ্র্যাঞ্চাইজিটি।

টাইমস অব ইন্ডিয়ার তথ্যমতে, ধোনি ক্রমেই সুস্থ হয়ে উঠছেন। চেন্নাইয়ের অনুশীলনেও তাকে বিধ্বংসী মেজাজে ব্যাটিং করতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, আগামী ২৩ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ওয়াংখেড়ে স্টেডিয়ামে অথবা ২৬ এপ্রিল চিপকে গুজরাট টাইটানসের বিপক্ষে ম্যাচে তাকে একাদশে দেখা যেতে পারে। সিএসকের একটি সূত্র জানিয়েছে, ‘তিনি এখনো পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। তার ফিটনেস নিয়ে আমরা কোনো ধরনের ঝুঁকি নিতে চাই না। শতভাগ ফিট হয়েই তিনি মাঠে ফিরবেন।’

আইপিএলের ইতিহাসে অন্যতম সফল ক্রিকেটার ধোনি এখন পর্যন্ত ২৭৮ ম্যাচে ৩৮.৩০ গড়ে ৫,৪৩৯ রান করেছেন। তার স্ট্রাইক রেট ১৩৭.৪৫। লিগের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনি বর্তমানে ষষ্ঠ অবস্থানে রয়েছেন। ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক হিসেবে চেন্নাই মোট ৫ বার আইপিএল শিরোপা জিতিয়েছেন। যদিও গত কয়েক আসর ধরেই তার পারফর্মেন্স বলার মতো নয়।

২০২৫ সালের মেগা নিলামের আগে তাকে ৪ কোটি টাকায় ‘আনক্যাপড’ খেলোয়াড় হিসেবে ধরে রেখেছিল সিএসকে, যা ২০২৬ আসরেও বহাল রয়েছে। যদিও আইপিএলে ধোনির কার্যকারিতা নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক ক্রিকেটাররা। গত কয়েক বছর ধরেই আইপিএল শুরুর আগে ধোনির খেলা নিয়ে জল্পনা হতো। এখন সেটা তেমন হয় না। সবাই হয়তো ধরেই নিয়েছে, ধোনি আরও বহুবছর খেলে যাবেন!

আইপিএলমহেন্দ্র সিং ধোনিচেন্নাই সুপার কিংস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের