Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

জাতীয় ক্রিকেট লিগ

পাঁচ ব্যাটারের সেঞ্চুরিতে দ্বিতীয় দিনে রান উৎসব

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১৯:০৮
পাঁচ ব্যাটারের সেঞ্চুরিতে দ্বিতীয় দিনে রান উৎসব

ছবি: আগামীর সময়

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন ব্যাটসম্যানরা। পাঁচটি সেঞ্চুরিতে দিনটি রাঙিয়েছেন শেখ মেহেদি হাসান, মার্শাল আইয়ুব, মাহিদুল ইসলাম অঙ্কন, সাদিকুর রহমান ও শাহাদাত হোসেন দিপু। তাদের ব্যাটে বড় সংগ্রহ পেয়েছে দলগুলো।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিন শেষে ২ উইকেটে ৩৪৩ রান সংগ্রহ করেছিল ঢাকা। আজ ৬ উইকেটে ৫৪৭ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে তারা। গতদিন ১৩১ রানে চোট নিয়ে মাঠ ছাড়া নাঈম শেখ আজ আবারও ব্যাটিংয়ে নেমে ১৩৭ রানে আউট হন। মার্শাল ফেরেন ১৭৫ রানে ও মাহিদুল ১০৮ রানে। সিলেটের হয়ে নাসুম আহমেদ নেন ৪ উইকেট।

জবাবে ২ উইকেটে ১৫৪ রান করে দিন শেষ করেছে সিলেট। জাকির হাসান আউট হন ৬৫ রান করে।

মিম মোসাদ্দেকের সেঞ্চুরির সুবাদে সিলেট একাডেমি মাঠে ময়মনসিংহের বিপক্ষে প্রথম দিন শেষে ৯০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৭০ রান করেছিল রংপুর। আজ ৯ উইকেটে ৪২২ রানে ইনিংস ঘোষণা করে তারা। জবাবে ৬ উইকেট হারিয়ে ১৮৩ রানে দিন শেষ করে ময়মনসিংহ। দলের হয়ে সর্বোচ্চ ৭২ রান করে আউট হন ওপেনার খালিদ হাসান। রংপুরের হয়ে ৩টি করে উইকেট তুলে নেন মুশফিক হাসান ও স্বাধীন ইসলাম।

মিরপুরে রাজশাহীর ১১৯ রানের জবাবে ১ উইকেটে ১০৮ রান করেছিল খুলনা। প্রথম দিন ৬ উইকেট নিয়ে বল হাতে যাদু দেখিয়েছিলেন শেখ মেহেদি হাসান। আজ ব্যাট হাতেও ছিলেন দুর্দান্ত ছন্দে। তার ১১৮ বলে ১০৪ রানের ইনিংসের উপর ভর করে ৯ উইকেটে ৪৬৩ রানে দিন শেষ করেছে খুলনা। এছাড়া কালাম সিদ্দিকি আলীন ৯১ রান, ইমরানুজ্জামান ৫২ রান ও সামিউন বশির রাতুল ৫৭ রান করেন।

কক্সবাজার একাডেমি মাঠে বরিশালের বিপক্ষে কোনো উইকেট না হারিয়ে ৭২ রান করেছিল চট্টগ্রাম। আজ দুই সেঞ্চুরির কারণে ৪ উইকেটে ৪৭৯ রানে খেলা শেষ করেছে তারা। সাদিকুর আউট হন ১৪৯ রানে। শাহদাত ১০১ রানে ও ইরফান শুক্কুর ৯২ রানে অপরাজিত আছেন।

জাতীয় ক্রিকেট লিগশেখ মেহেদি হাসানমার্শাল আইয়ুবমাহিদুল ইসলাম অঙ্কনসাদিকুর রহমানশাহাদাত হোসেন দিপু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা