Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্রিকেট

বিসিবি পরিচালক

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন আরও তিনজন

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ মে ২০২৬, ২১:০৫
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন আরও তিনজন

সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই পরিচালক হচ্ছেন আরও তিনজন। আগেই জানা যায়, ক্যাটাগরি ৩ থেকে সিরাজউদ্দিন মো. আলমগীর নির্বাচিত হচ্ছেন। ২৩ মে বিসিবি নির্বাচনের মনোনয়ন যাচাই-বাছাই শেষে প্রকাশিত তালিকা থেকে নিশ্চিত হয়েছে আরও তিনজনের নামের তালিকা। 

প্রকাশিত তালিকা অনুযায়ী জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার ক্যাটাগরি ১-এ রংপুর, সিলেট ও রাজশাহী বিভাগ থেকে তিনটি পরিচালক পদের বিপরীতে ফর্ম জমাই পড়েছে তিনটি। তাই সিলেট বিভাগ থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী, রাজশাহী থেকে মীর শাকরুল আলম ও রংপুর থেকে মির্জা ফয়সল আমীনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়াটা নিশ্চিতই বলা যায়। এদের সঙ্গে ঢাকা বিভাগ থেকে আরও দুটি নাম যোগ হতে যাচ্ছে।

ঢাকা বিভাগের দুটি পরিচালক পদের বিপরীতে মনোনয়ন জমা দিয়েছিলেন তিনজন। যাচাই–বাছাইয়ে গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর জসিম উদ্দিন খসরুর মনোয়নপত্র বাতিল হয়েছে। তবে আজ তার আপিল করার সুযোগ আছে। এই বিভাগ থেকে মনোয়নপত্র বৈধ হওয়া দুই প্রার্থী ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাইদ বিন জামান ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থার আব্দুল্লাহ আল ফুয়াদ।

চট্টগ্রাম বিভাগে জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন ও লক্ষ্মীপুরের মঈন উদ্দিন চৌধুরীর সঙ্গে নির্বাচনে আছেন ফেনীর শরীফুল ইসলাম। তিন প্রার্থীর মধ্যে এই বিভাগ থেকে দুজন পরিচালক নির্বাচিত হবেন।

খুলনা থেকেও নির্বাচিত হবেন দুই পরিচালক। এই বিভাগে লড়াইয়ে থাকা তিনজন হলেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার শফিকুল আলম, যশোরের শান্তনু ইসলাম ও চুয়াডাঙ্গার আব্দুছ সালাম। বরিশাল বিভাগ থেকে একটি পরিচালক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন বিপিএলের ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের স্বত্বাধিকারী ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর মিজানুর রহমান ও ভোলার মুনতাসির আলম চৌধুরী।

ক্যাটাগরি–২–এ ঢাকার মেট্রোপলিটনের ৭৬টি ক্লাব থেকে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন। এই ক্যাটাগরি থেকে ১৮ জনের মনোনয়ন বৈধ হয়েছে। তারা হলেন আবাহনীর ফাহিম সিনহা, মোহামেডানের মাসুদুজ্জামান, লিজেন্ডস অব রূপগঞ্জের লুৎফুর রহমান, শাইনপুকুর ক্রিকেট ক্লাবের আসিফ রাব্বানী, উত্তরা ক্রিকেট ক্লাবের ফৈয়াজুর রহমান, ধানমন্ডি ক্লাবের ইয়াসির মোহাম্মদ ফয়সাল, ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের তামিম ইকবাল, ট্রাই স্টেট ক্রিকেটার্সের আমজাদ হোসেন, আজাদ স্পোর্টিং ক্লাবের মির্জা ইয়াসির আব্বাস, এক্সিউম ক্রিকেটার্সের ইসরাফিল খসরু, ইন্দিরা রোড ক্রীড়া চক্রের রফিকুল ইসলাম, ঢাকা ওয়ান্ডারার্সের সরকার মাহবুব আহমেদ শামীম, ঢাকা মেরিনার ইয়াংয়ের শানিয়ান তানিম, ফেয়ার ফাইটার্সের সাঈদ ইব্রাহিম আহমেদ, তেজগাঁও ক্রিকেট একাডেমির বোরহানুল হোসেন, পূর্বাচল স্পোর্টিং ক্লাবের সাকিফ আহমেদ, কাঁঠালবাগান গ্রীন ক্রিসেন্ট ক্লাবের মেজর ইমরোজ আহমেদ ও ওল্ড ঢাকা ক্রিকেটার্সের মাহমুদ উর রহমান।

পরিচালক পদে মনোয়নপত্র বৈধ হওয়া মোট ৩৩ জনের মধ্য থেকে ৭ জুনের ভোটে বিসিবির ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। অন্য দুই পরিচালক আসবেন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত হয়ে। 

বিসিবিপরিচালক
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise