রাইজিং স্টার্স এশিয়া কাপ
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
- হংকং ৯ ওভারে ৩৯/১
ক্রীড়া প্রতিবেদক

সংগৃহীত ছবি
রাইজিং স্টার্স এশিয়া কাপে হংকং এর বিপক্ষে টস জিতে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ 'এ' দলের অধিনায়ক সাইফ হাসান। ওমানের দোহা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাঠে আসরে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও হংকং। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এই ওয়ানডে টুর্নামেন্টে এশিয়ার টেস্ট মর্যাদা প্রাপ্ত দলগুলোর 'এ' দল ও আইসিসি'র সহযোগী সদস্য দেশগুলোর পূর্ণ শক্তির অংশ নিচ্ছে।
হংকং এর উদ্বোধনী ব্যাটসম্যান জিশান আলীকে ১০ রানে আউট করেছেন সাইফ উদ্দিন। বাংলাদেশের একাদশে আছেন অভিজ্ঞ ইরফান শুক্কুর, সাব্বির রহমান। একই সঙ্গে আছেন ইকবাল হোসেন ইমন, সামিউন বাসিরদের মত তরুণ ক্রিকেটাররাও।



