Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্রিকেট

লঙ্কার দল জাফনা সরাসরি নিল সাকিবকে

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৮:১০
লঙ্কার দল জাফনা সরাসরি নিল সাকিবকে

লঙ্কা প্রিমিয়ার লিগে জাফনা কিংসে খেলবেন সাকিব। ছবি: সংগৃহীত

বেলজিয়াম, সুইডেনের অখ্যাত লিগগুলো খেলার সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান। তার নামের সঙ্গে এই লিগগুলো যাচ্ছিল না। কিছু করার নেই। বসে থাকার চেয়ে খেলাই ভালো। তাই খেলতে হয়েছে। সেই আক্ষেপ এবার কাটবে সাকিবের। শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের মতো স্বীকৃত মঞ্চে খেলবেন সামনের জুলাই-আগস্টে।

লঙ্কা প্রিমিয়ার লিগের জাফনা কিংস সরাসরি সাইনিংয়ে দলে নিয়েছে সাকিবকে। নিজেদের ফেসবুক পেজে সাকিবের ছবিসহ পোস্ট দিয়ে এই সংবাদ জানিয়েছে তারা। সঙ্গে লিখেছে, ‘কিংসে যোগ দিলেন গ্লোবাল টি-টোয়েন্টি মায়েস্ত্রো। সাকিব আল হাসান এলপিএল ২০২৬-এ জাফনা কিংসের সঙ্গে চুক্তি করেছেন। টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ও পরিপূর্ণ একজন অলরাউন্ডারকে দলে অন্তর্ভুক্ত করে জাফনা কিংস তাদের শক্তিশালী লাইনআপে আরও বাড়তি শক্তির যোগান দিলো।’

সাকিব এর আগেও লঙ্কার টি-টোয়েন্টি লিগে খেলেছেন। গল টাইটান্সের হয়ে একবার, ২০২৩ সালে। এছাড়া ২০২৪ সালে খেলেছিলেন দেশটির টি ১০ লিগে গল মারভেলসের হয়ে।
আগামী ১৭ জুলাই থেকে মাঠে গড়াবে লঙ্কা প্রিমিয়ার লিগের আসর।

৮ আগস্ট পর্যন্ত হওয়া এই আসরে ভালো করলে নভেম্বর-ডিসেম্বরে দুবাইতে হওয়া ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগ এবং ডিসেম্বর-জানুয়ারিতে হওয়া দক্ষিণ আফ্রিকান টি-টোয়েন্টি লিগে খেলার পথও খুলবে। অবশ্য এ বছরের শেষদিকে বাংলাদেশে ফেরার পথ তৈরি হলে বিপিএলেই খেলা হবে সাকিবের।

শুধু সাকিব নয়, এবার লঙ্কা প্রিমিয়ার লিগে তানজিদ তামিম, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদদেরও খেলার সুযোগ রয়েছে।

সাকিব আল হাসানশ্রীলঙ্কাক্রিকেট
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise