রবিবার, ৩ মে, ২০২৬
আগামীর সময়
সীমান্তে যাত্রী কমে তলানিতে, ভিসা সংকট বাড়াচ্ছে উদ্বেগ

সীমান্তে যাত্রী কমে তলানিতে, ভিসা সংকট বাড়াচ্ছে উদ্বেগ

রবিবার, ৩ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • সর্বশেষ
  • ইপেপার
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

বিশ্বকাপে ভাঙার অপেক্ষায় থাকা রাজকীয় যত রেকর্ড

ক্রীড়া ডেস্কপ্রকাশ: ০৩ মে ২০২৬, ১৪:২০
বিশ্বকাপে ভাঙার অপেক্ষায় থাকা রাজকীয় যত রেকর্ড

আসন্ন বিশ্বকাপে রেকর্ডের লড়াই হবে লিওনেল মেসি আর কিলিয়ান এমবাপ্পের মাঝে।

দরজায় কড়া নাড়ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিতব্য এই ফুটবল মহাযজ্ঞে শুধু শিরোপার লড়াই নয়, ব্যক্তিগত অনন্য সব রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মাতবেন মহাতারকারা। লিওনেল মেসি থেকে কিলিয়ান এমবাপ্পে- কার সামনে কোন মাইলফলক, দেখে নেওয়া যাক একনজরে।

মেসি-রোনালদোর সামনে ‘ছক্কা’র হাতছানি: বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি পাঁচটি আসরে খেলার রেকর্ড বর্তমানে যৌথভাবে ৬ জনের দখলে। লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো যদি এবারের আসরে মাঠে নামেন, তবে তারা যৌথভাবে প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলার বিশ্ব রেকর্ড গড়বেন। এছাড়া ৪১ বছর বয়সী রোনালদো এবং ৪০ বছর বয়সী লুকা মদরিচের সামনে সুযোগ থাকছে পেপেকে সরিয়ে বিশ্বকাপের নক-আউট পর্বে সবচেয়ে বেশি বয়সী গোলদাতা হওয়ার।

আরও পড়ুন

বিশ্বকাপ আয়োজক দেশে প্রবেশে বাধা, ফিফার বৈঠকে নেই ইরান

৩০ এপ্রিল ২০২৬

ভেঙে যেতে পারে সর্বোচ্চ গোলের রেকর্ড: বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোল (১৬) জার্মানির মিরোস্লাভ ক্লোসার। ১৩ গোল নিয়ে তাকে তাড়া করছেন মেসি। তবে ১২ গোল নিয়ে এই লড়াইয়ে সমানতালে আছেন কিলিয়ান এমবাপ্পে। অন্যদিকে, বিশ্বকাপে সবচেয়ে বেশি ১৭টি ম্যাচ জয়ের রেকর্ডও ক্লোসার। এই রেকর্ডে ভাগ বসাতে মেসির প্রয়োজন মাত্র ১টি জয়, আর দুটি জিতলে তিনি হয়ে যাবেন বিশ্বকাপের ইতিহাসের সফলতম খেলোয়াড়।

এমবাপ্পের নজরে পেলের মাইলফলক: ব্রাজিল কিংবদন্তি কাফু টানা তিনটি বিশ্বকাপের ফাইনাল খেলার অনন্য রেকর্ড গড়েছিলেন। কিলিয়ান এমবাপ্পে গত দুটি আসরের ফাইনাল খেলেছেন। ফ্রান্স যদি আবারও ফাইনালে ওঠে, তবে এমবাপ্পে কাফুর পাশে নাম লেখাবেন। অন্যদিকে, মেসি যদি ২০২৪ সালের পর আবারও ফাইনালে খেলেন, তবে পেলের পর সবচেয়ে দীর্ঘ সময়ের ব্যবধানে (১২ বছর) দুটি ফাইনাল খেলার কীর্তি গড়বেন তিনি।

আরও পড়ুন

আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা রিয়ালে চান দেশমকে

৩০ এপ্রিল ২০২৬

দেশমের সামনে রেকর্ডের হাতছানি: কোচ হিসেবে বিশ্বকাপে সবচেয়ে বেশি ২৫টি ম্যাচ পরিচালনার রেকর্ড জার্মানির হেলমুট শোনের। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম (১৯ ম্যাচ) যদি তার দলকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিয়ে যেতে পারেন, তবে তিনি শোনকে স্পর্শ করবেন। সেমিফাইনালে উঠলে কোচ হিসেবে সর্বোচ্চ ম্যাচের মালিক হবেন এই ফরাসি কোচ।

 আরও যত মাইলফলক:

 গোলকিপিং: বেলজিয়ামের থিবো কোর্তোয়া (৭টি ক্লিন শিট) আর ৩টি ম্যাচে গোল না হজম করলে পিটার শিলটন ও ফাবিয়ান বার্থেজকে (১০টি ক্লিন শিট) স্পর্শ করবেন।

বক্সের বাইরে থেকে গোল: ব্রাজিলের রিভেলিনোর ৫টি গোল আছে বক্সের বাইরে থেকে। মেসির আছে ৪টি। একটি গোল করলেই তিনি ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে বসবেন।

হ্যাটট্রিকের রেকর্ড ছোঁয়া: গ্যাব্রিয়েল বাতিস্তুতা একমাত্র খেলোয়াড় হিসেবে দুটি আলাদা বিশ্বকাপে হ্যাটট্রিক করেছেন। এমবাপ্পে, হ্যারি কেইন এবং রামোসের সামনে সুযোগ থাকছে এই রেকর্ডে ভাগ বসানোর।

২০২৬ বিশ্বকাপফুটবল বিশ্বকাপফিফা বিশ্বকাপ
    শেয়ার করুন:
    Advertisement
    অবহেলার ক্ষমতা ও অসহায়ের নিরন্তর মৃত্যুযাত্রা

    অবহেলার ক্ষমতা ও অসহায়ের নিরন্তর মৃত্যুযাত্রা

    ০২ মে ২০২৬, ২৩:১৬

    খরা কাটিয়ে ছন্দে ফেরার অপেক্ষায় কলকাতার ‘মিনি বাংলাদেশ’

    খরা কাটিয়ে ছন্দে ফেরার অপেক্ষায় কলকাতার ‘মিনি বাংলাদেশ’

    ০৩ মে ২০২৬, ০০:০৪

    কাঙাল হরিনাথ এবং মুক্ত সাংবাদিকতার একাল-সেকাল

    কাঙাল হরিনাথ এবং মুক্ত সাংবাদিকতার একাল-সেকাল

    ০৩ মে ২০২৬, ০০:২৮

    বাজারের উত্তাপ ডিসি সম্মেলনে

    বাজারের উত্তাপ ডিসি সম্মেলনে

    ০২ মে ২০২৬, ১৭:৫৬

    শেষযাত্রা চট্টগ্রামে

    শেষযাত্রা চট্টগ্রামে

    ০২ মে ২০২৬, ২১:১৭

    ৩৬তম বিসিএস শিক্ষা ক্যাডারের নেতৃত্বে নাজিম ও রানা

    ৩৬তম বিসিএস শিক্ষা ক্যাডারের নেতৃত্বে নাজিম ও রানা

    ০২ মে ২০২৬, ২২:৫৪

    আইনের খড়গ আর কণ্ঠরোধের শঙ্কা ছাপিয়ে এগিয়ে চলার লড়াই

    আইনের খড়গ আর কণ্ঠরোধের শঙ্কা ছাপিয়ে এগিয়ে চলার লড়াই

    ০৩ মে ২০২৬, ০০:২২

    সীমান্তে যাত্রী কমে তলানিতে, ভিসা সংকট বাড়াচ্ছে উদ্বেগ

    সীমান্তে যাত্রী কমে তলানিতে, ভিসা সংকট বাড়াচ্ছে উদ্বেগ

    ০২ মে ২০২৬, ১৮:৫৬

    ‘এটা আমাদেরই গল্প’র শেষ পর্বের দিনক্ষণ চূড়ান্ত, দর্শকদের জন্য উপহার ৯২ মিনিট

    ‘এটা আমাদেরই গল্প’র শেষ পর্বের দিনক্ষণ চূড়ান্ত, দর্শকদের জন্য উপহার ৯২ মিনিট

    ০২ মে ২০২৬, ২০:১১

    বছরের শেষেই চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

    বছরের শেষেই চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

    ০৩ মে ২০২৬, ০০:৩৩

    আগামীর সময়ে মীর হেলাল : ব্যক্তির নয়, কর্মের সমালোচনা করেন

    আগামীর সময়ে মীর হেলাল : ব্যক্তির নয়, কর্মের সমালোচনা করেন

    ০২ মে ২০২৬, ২০:৪৯

    বর্ষণে তিস্তায় দেখা মিলছে বৈরালির

    বর্ষণে তিস্তায় দেখা মিলছে বৈরালির

    ০২ মে ২০২৬, ২১:৫৩

    ঘাস কাটতে গিয়ে সাপের কামড়, মৃত্যু বৃদ্ধের

    ঘাস কাটতে গিয়ে সাপের কামড়, মৃত্যু বৃদ্ধের

    ০২ মে ২০২৬, ২১:৫২

    বহির্নোঙরে দুই জাহাজে ধাক্কা : আটকা ২৮০০ কনটেইনার আমদানি পণ্য

    বহির্নোঙরে দুই জাহাজে ধাক্কা : আটকা ২৮০০ কনটেইনার আমদানি পণ্য

    ০২ মে ২০২৬, ২১:৫৬

    ‘ধানটা লাল হয়ে আসছিল, কাটার সময়ই পাইলাম না’

    ‘ধানটা লাল হয়ে আসছিল, কাটার সময়ই পাইলাম না’

    ০২ মে ২০২৬, ২২:০২

    advertiseadvertise