Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

এশিয়ান গেমস

সাইফউদ্দিনের পরিবর্তে আলিস

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩১
সাইফউদ্দিনের পরিবর্তে আলিস

ছবি: আগামীর সময়

এশিয়ান গেমসের স্কোয়াডে শুরুতেই নাম উঠেছিল মোহাম্মদ সাইফউদ্দিনের। সাদা বলে, বিশেষ করে টি-টোয়েন্টি স্পেশালিস্ট হিসেবে ধরা হয়েছে তাকে। তাই শুধু এই ফরম্যাটের দলেই ছিলেন এই অলরাউন্ডার। সুবাদে এশিয়ান গেমসে খেলার সৌভাগ্য অপেক্ষা করছিল।

কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরি সাইফউদ্দিনের স্বপ্ন কেড়ে নিল। এশিয়ান গেমসের দল থেকে ছিটকে গেলেন তিনি। এই সুযোগে অপর একজনের কপাল খুলল। দলে নাম উঠেছে আলিস আল ইসলামের। বুধবার সকালে টিম ফটোসেশনেও ছিলেন আলিস।

সাইফউদ্দিন সম্প্রতি বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ছিলেন। ওই সফরে কোনো টি-টোয়েন্টি সিরিজ ছিল না।

এশিয়ান গেমসে মাঠে নামার সুযোগ পেলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হবে আলিসের। এর আগেও একবার জাতীয় দলে ডাক পেয়েছিলেন এই রহস্য স্পিনার। তবে শেষ মুহূর্তে চোটের কারণে ছিটকে গিয়েছিলেন তিনি।

টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত ৫৮ ম্যাচ খেলে ৫৯ রান করেছেন আলিস। বিপিএলে এখন পর্যন্ত ৫টি দলের হয়ে খেলেছেন এই স্পিনার। টুর্নামেন্টটির প্রায় সব আসরেই পারফর্ম করেছেন ধারাবাহিকভাবে। বাংলাদেশ 'এ' দলের সর্বশেষ সাউথ আফ্রিকা সিরিজের দলেও ছিলেন আলিস।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর অনুশীলনের সময় বোলিং করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান সাইফউদ্দিন। এরপর এমআরআই করানোর পর গুরুতর চোট ধরা পড়ে তার। পুনর্বাসনের পর তার মাঠে ফিরতে ৩ সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন বিসিবির ফিজিও বায়েজীদুল ইসলাম।

আগামী ২৪ সেপ্টেম্বর জাপানের উদ্দেশে দেশ ছেড়ে যাবেন ক্রিকেটাররা। ২৮ সেপ্টেম্বর বেলা ১১টায় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা হবে, তা ঠিক হবে প্রথম পর্বে। জাপান, হংকং, মালয়েশিয়া, নেপাল ও ওমানের মধ্যে কোনো একটি দলই হবে সেই প্রতিপক্ষ।

কোয়ার্টার ফাইনালে জিতলে ১ অক্টোবর সকাল ৯টায় প্রথম সেমিফাইনালে খেলবে বাংলাদেশ দল। সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে শ্রীলঙ্কা।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সরকারি হাসপাতালের আশপাশে ক্লিনিকের অনুমোদন নয়

    সরকারি হাসপাতালের আশপাশে ক্লিনিকের অনুমোদন নয়

    ২১ দিনে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার

    ২১ দিনে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার

    এখনো ঘোর কাটছে না জিন্নাতের

    এখনো ঘোর কাটছে না জিন্নাতের

    সমৃদ্ধ সমাজ বিনির্মাণে যাকাতের অবদান

    সমৃদ্ধ সমাজ বিনির্মাণে যাকাতের অবদান

    ১৬ বছর একদলীয় শাসনে জনগণকে অবরুদ্ধ করে রেখেছিল আ.লীগ

    ১৬ বছর একদলীয় শাসনে জনগণকে অবরুদ্ধ করে রেখেছিল আ.লীগ

    নিম্নচাপে উত্তাল সাগর, উপকূলে ফিরছে মাছ ধরা ট্রলার

    নিম্নচাপে উত্তাল সাগর, উপকূলে ফিরছে মাছ ধরা ট্রলার

    বনানীতে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

    বনানীতে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হারানোর পর ছেলেকে বাঁচানোর যুদ্ধ

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হারানোর পর ছেলেকে বাঁচানোর যুদ্ধ