বাংলাদেশকে বড় টার্গেট দিল আফগান যুবারা

সংগৃহীত ছবি
প্রথম ম্যাচে আফগানিস্তানের যুবাদের ৩৩ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই আফগানদের সামনে। ওমানের আল আমিরাতে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে বিশাল টার্গেট দিয়েছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। জিততে হলে বাংলাদেশকে করতে হবে ৩০৫ রান।
আল আমিরাতে দ্বিতীয় ম্যাচে বড় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। ৯ উইকেটে ৩০৪ রানের বড় সংগ্রহ গড়ে ফেলেছে আফগানিস্তান যুব দল।
টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিল আফগানরা। আফগান ব্যাটারদের এক থেকে সাত নম্বর-রান পেয়েছেন সবাই। এর মধ্যে ফিফটি করেছেন দুইজন।
৭৬ রান করে আফগানদের সেরা ব্যাটার নোমান সালারজাই। ফরিদুল্লাহ ইহসাস করেছেন ৫১ রান। শেষদিকে তাহির সারওয়ারি ৩১ বলে ৪৩ আর আমির হামজা করেন ১১ বলে ২১ রান করলে ৩০০ পেরোয় আফগানদের ইনিংস।
বাংলাদেশের রুবাই ইসলাম রিজন নিয়েছেন ৭২ রানে ৪ উইকেত। আর জেকে শরিফ সিয়াম নেন ২টি উইকেট, রান দিয়েছেন ৩৪।



