Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

লর্ডসে মুখোমুখি বাংলাদেশ-নেপাল

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১৭:৫৯
শেয়ার করুন:
লর্ডসে মুখোমুখি বাংলাদেশ-নেপাল

সংগৃহীত ছবি

মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) আজ ঘোষণা করেছে, আগামী জুনে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে নেপাল ও বাংলাদেশ পুরুষ দল টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হবে।

আগামী বৃহস্পতিবার, ৩ জুন ২০২৭ তারিখে 'হোম অব ক্রিকেট' খ্যাত লর্ডসে বাংলাদেশ ও নেপালের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। একই দিনে পরে মিডলসেক্সের একটি টি-টোয়েন্টি ব্লাস্ট ম্যাচ আয়োজিত হবে। যা লর্ডসে কোনো পুরুষ আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচের প্রথম 'ডাবল-হেডার'।

দুই দেশের সমর্থকেরা যেন খেলাটি টেলিভিশনে সরাসরি দেখতে পারেন, সেভাবেই ম্যাচের সময়সূচি নির্ধারণ করা হবে। এতে লর্ডসে উপস্থিত দর্শকদের পাশাপাশি নেপাল ও বাংলাদেশের ক্রিকেটপ্রেমী মানুষও এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পারবেন।

এমসিসি আয়োজিত নেপালের ইংল্যান্ড সফরের অংশ হিসেবে নেপাল ওর্মসলি ও বেকেহামে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষেও বেশ কয়েকটি অফিশিয়াল আন্তর্জাতিক ম্যাচ খেলবে।

অংশগ্রহণ ও নেতৃত্বের ওপর গুরুত্ব দিয়ে ইতিবাচক সামাজিক পরিবর্তনের মাধ্যম হিসেবে ক্রিকেটকে কাজে লাগাতে এমসিসি ফাউন্ডেশন (এমসিসিএফ) ২০১৯ সাল থেকে নেপালে কাজ করছে। ক্যান এর সাথে যৌথভাবে এমসিসিএফ কোশি ও মধেশ প্রদেশে ক্রিকেট প্রকল্প পরিচালনাকারী পার্টনারদের সহায়তা দিয়ে আসছে, যেখানে গত বছর ৪৫,০০০-এরও বেশি মানুষ অংশ নিয়েছে।

লর্ডসে এটিই হবে বাংলাদেশের পুরুষ দলের প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ। এর আগে চলতি বছরের শুরুতে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলে প্রথমবারের মতো এই মাঠে পা রেখেছিল বাংলাদেশের নারী দল।

আগামী গ্রীষ্মে লর্ডসে বাংলাদেশের জন্য এটি হবে এক স্মরণীয় বছরের বাড়তি সংযোজন, কারণ ১৭ বছর পর মে মাসের শেষ দিকে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলতে এই মাঠে ফিরছে তাদের পুরুষ দল।

এমসিসির প্রধান নির্বাহী ও সেক্রেটারি রবার্ট লসন বলেন, 'সাম্প্রতিক বছরগুলোতে সফর, অভিজ্ঞতা বিনিময় এবং খেলার উন্নয়নে সহায়তার পাশাপাশি নেপাল প্রিমিয়ার লিগে স্পিরিট অব ক্রিকেট নিয়ে আমাদের কাজের মাধ্যমে এমসিসি ও ক্যান-এর সম্পর্ক ব্যাপকভাবে জোরদার হয়েছে। নেপালে ক্রিকেটের প্রতি মানুষের অসাধারণ আবেগ এবং মানুষকে একত্রিত করার ক্ষেত্রে খেলাটির ভূমিকা আমরা সরাসরি দেখেছি।'

তিনি আরও বলেন, '১৭ বছর পর লর্ডসে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচের ঠিক পরেই এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে দেখে আমরা দারুণ রোমাঞ্চিত এবং আগামী গ্রীষ্মে দুটি ম্যাচের জন্যই দলকে এই মাঠে আবার স্বাগত জানাতে মুখিয়ে আছি। এই আয়োজনে সমর্থন দেওয়ার জন্য আমরা ক্যান এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড উভয়ের কাছেই কৃতজ্ঞ এবং লর্ডসে উভয় দলকে স্বাগত জানানোর অপেক্ষায় আছি। এ ছাড়া এই সফরে অংশ নেওয়ার জন্য ক্রিকেট আয়ারল্যান্ড ও ক্রিকেট স্কটল্যান্ড এবং ধারণাটিতে সমর্থন দেওয়ার জন্য ইসিবি-কে ধন্যবাদ জানাই।'

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, 'হোম অব ক্রিকেট লর্ডসে খেলা বাংলাদেশ দলের জন্য এক বিশেষ উপলক্ষ এবং ২০২৭ সালের জুনে নেপালের বিপক্ষে এই ঐতিহাসিক টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের অংশ হতে পেরে আমরা আনন্দিত। এই আইকনিক ভেন্যুতে এটিই হবে আমাদের পুরুষ দলের প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ; আর ১৭ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে লর্ডসে ফেরার পর এই ম্যাচটি আগামী গ্রীষ্মকে বাংলাদেশ ক্রিকেটের জন্য আরও স্মরণীয় করে তুলবে। এই ঐতিহাসিক আয়োজন দুটি আবেগপ্রবণ ক্রিকেটপ্রেমী জাতিকে একত্রিত করবে জেনেও আমরা আনন্দিত, যা বাংলাদেশ ও নেপালের সমর্থকদের এই রোমাঞ্চ ভাগাভাগি করে নেওয়ার সুযোগ দেবে। এই বিশেষ ম্যাচটি সম্ভব করার পেছনে সমর্থন দেওয়ার জন্য আমরা এমসিসি ও ইসিবি-র প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।'

ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল-এর সেক্রেটারি পরশ খাডকা বলেন, 'হোম অব ক্রিকেট লর্ডসে ফেরা সব সময়ই অত্যন্ত গর্ব ও সম্মানের বিষয়। নেপালে ক্রিকেটের বিকাশে এমসিসির অব্যাহত অংশীদারত্ব ও অবদানকে আমরা গভীরভাবে মূল্যায়ন করি। এই ম্যাচটি আয়োজনে সহায়তার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। নেপালে আন্তর্জাতিক ক্রিকেটের সুযোগ তৈরিতে অব্যাহত সহায়তার জন্য আমরা ক্রিকেট আয়ারল্যান্ড ও ক্রিকেট স্কটল্যান্ডকেও আন্তরিক ধন্যবাদ জানাই এবং মূল্যবান ও ধারাবাহিক সমর্থনের জন্য ইসিবি-র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি।'

তিনি আরও জানান, 'নেপাল প্রিমিয়ার লিগে এমসিসি ‘স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড’ চালুর উদ্যোগ নেওয়ায় আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। এটি নেপাল ক্রিকেটের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি পদক্ষেপ, যা আমাদের খেলার মূলে থাকা সম্মান, সততা, ক্রীড়াসুলভ মনোভাব ও ন্যায়পরায়ণতার মূল্যবোধকে আরও সুদৃঢ় করে। নেপালের ক্রিকেটে এসব মূল্যবোধ প্রচারে এমসিসির অঙ্গীকারের প্রশংসা করি আমরা। এ ধরনের উদ্যোগ অমূল্য আন্তর্জাতিক অভিজ্ঞতা এনে দেয়, বৈশ্বিক অংশীদারত্ব শক্তিশালী করে এবং সহযোগিতার নতুন সুযোগ তৈরি করে। আমরা এসব সম্পর্ক আরও এগিয়ে নিতে এবং নেপাল ও এর বাইরে ক্রিকেটের উন্নয়নে অবদান রাখতে উন্মুখ।'

ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল-এর সভাপতি চতুর বাহাদুর চান্দ বলেন, 'বাংলাদেশের বিপক্ষে এক ঐতিহাসিক লড়াইয়ের জন্য আইকনিক লর্ডস মাঠে ফিরতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি; এর মধ্য দিয়ে হোম অব ক্রিকেটে কোনো আইসিসি পূর্ণ সদস্য দেশের বিপক্ষে নেপালের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপালের পক্ষ থেকে আমি এমসিসি, ইসিবি, বিসিবি, ক্রিকেট স্কটল্যান্ড এবং ক্রিকেট আয়ারল্যান্ডকে তাদের অব্যাহত সমর্থন ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।'

এমসিসি আয়োজিত এই সফরের ম্যাচগুলোর সূচি

মঙ্গলবার ১ জুন – নেপাল বনাম স্কটল্যান্ড, – ৫০ ওভারের ম্যাচ

বৃহস্পতিবার ৩ জুন – বাংলাদেশ বনাম নেপাল, লর্ডস – টি-টোয়েন্টি ম্যাচ (পুরুষ ব্লাস্টের সাথে ডাবল-হেডার)*

রোববার ৬ জুন – আয়ারল্যান্ড বনাম নেপাল, – ৫০ ওভারের ম্যাচ

বুধবার ৯ জুন – আয়ারল্যান্ড বনাম নেপাল, – টি-টোয়েন্টি ম্যাচ

শুক্রবার ১১ জুন – আয়ারল্যান্ড বনাম নেপাল, – টি-টোয়েন্টি ম্যাচ

শনিবার ১২ জুন – আয়ারল্যান্ড বনাম নেপাল, – টি-টোয়েন্টি ম্যাচ

*ঘরোয়া টি-টোয়েন্টি ব্লাস্টের সূচি ঘোষণা করা হলে বৃহস্পতিবার ৩ জুনের দ্বিতীয় ম্যাচটি চূড়ান্তভাবে নিশ্চিত করা হবে।

 

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ