Agamir Somoy E-Paper
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রহিমের ‘মানবতার সদাইঘর’
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

ইংল্যান্ডের বিপক্ষে কেন গোলাপি জার্সিতে পাকিস্তান?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১৭:০৮
ইংল্যান্ডের বিপক্ষে কেন গোলাপি জার্সিতে পাকিস্তান?

সংগৃহীত ছবি

পুরো স্টেডিয়াম সাজানো হবে গোলাপি আবহে, ম্যাচজুড়ে থাকবে গোলাপি রেশ। চিরচেনা সবুজ জার্সি রেখে পাকিস্তান দল পরবে গোলাপি জার্সি। ইংল্যান্ড-পাকিস্তান ওয়ানডে ম্যাচে স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রচারণার অংশ হিসেবে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

২১ বছর পর পাকিস্তানে খেলতে এসেছে ইংল্যান্ড। লংকানদের সঙ্গে নিয়ে চলছে ত্রিদেশীয় সিরিজ। প্রথম ম্যাচে গতকাল ৩৭ রানের জয় দিয়ে সিরিজের সূচনা করে স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে তারা মুখোমুখি হবে ইংলিশদের।

আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে অবশ্য সবুজ জার্সি পরেই খেলবে পাকিস্তান। তবে ২৫ অক্টোবর রাওয়ালপিন্ডিতে বিশেষভাবে তৈরি করা গোলাপি জার্সি গায়ে মাঠে নামবে শাহিন শাহ আফ্রিদির দল। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাওয়ালপিন্ডিতে একটি টি-টোয়েন্টিতেও গোলাপি জার্সিতে মাঠে নেমেছিল পাকিস্তান।

সামাজিক দায়বদ্ধতা উদ্যোগের আওতায় স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালন করার অংশ হিসেবে টানা দ্বিতীয়বার এই পদক্ষেপ নিচ্ছে পিসিবি। এই প্রচারাভিযানটি পিঙ্কটোবারের সঙ্গে একই সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যা বিশ্বব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালিত হয়।

স্তন ক্যান্সারের প্রাথমিক শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসাকে উৎসাহিত করার লক্ষ্যে এই আয়োজনে সম্পৃক্ত থাকবেন ক্রিকেটার, ম্যাচ কর্মকর্তা এবং ব্রডকাস্টাররা।

পাকিস্তান দল তো গোলাপি জার্সিতে মাঠে নামবেই, ইংল্যান্ড দলের সদস্য, ম্যাচ কর্মকর্তা এবং ধারাভাষ্যকারদের স্তন ক্যান্সার রোগী ও রোগ কাটিয়ে ওঠাদের সমর্থনে গোলাপি ফিতা পরার আমন্ত্রণ জানানো হবে।

ম্যাচে গোলাপি রঙের স্টাম্প ব্যবহার করা হবে এবং স্টেডিয়ামের বড় পর্দা ও এলইডি পেরিমিটার বোর্ডে প্রচারণার বার্তা প্রদর্শন করা হবে। সরাসরি সম্প্রচারের সময় স্তন ক্যান্সার সচেতনতার গুরুত্ব তুলে ধরবেন ধারাভাষ্যকাররা, যা পাকিস্তান এবং বিশ্বজুড়ে দর্শকদের কাছে এই বার্তা পৌঁছে দিতে সাহায্য করবে।

উপস্থিত দর্শকরা খেলা শুরুর দুই ঘণ্টা আগে থেকে গাদ্দাফি স্টেডিয়ামে ‘পিঙ্ক রিবন’ কার্যক্রমে অংশ নিতে পারবেন। এই উদ্যোগগুলোর মূল লক্ষ্য থাকবে সচেতনতা বৃদ্ধি, সময়মতো চিকিৎসা গ্রহণে উৎসাহিত করা এবং স্তন ক্যান্সারে আক্রান্তদের প্রতি সমর্থন তুলে ধরা।

ম্যাচের দিনের কার্যক্রমের পাশাপাশি পিসিবি একটি ডিজিটাল প্রচারণার পরিকল্পনা করছে, যেখানে বিশেষভাবে রেকর্ড করা ভিডিওতে উপস্থিত হয়ে মানুষকে এই রোগ এবং প্রাথমিক রোগ নির্ণয়ের গুরুত্ব সম্পর্কে আরও জানতে উৎসাহিত করবেন পাকিস্তানের ক্রিকেটাররা। ম্যাচটির আগে প্রচারণার প্রসার বাড়াতে বোর্ডের অফিসিয়াল সামাজিক মাধ্যমের চ্যানেলগুলোতেও বিশেষ কন্টেন্ট প্রকাশ করা হবে।

পিসিবি তাদের অফিসিয়াল রিটেইল স্টোর এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সীমিত সংস্করণের গোলাপি থিমের মার্চেন্ডাইজও চালু করছে, যার মধ্যে ট্র্যাভেল পোলো শার্ট এবং ফ্যান শার্ট অন্তর্ভুক্ত থাকবে। এই সংগ্রহটি সমর্থকদের প্রচারাভিযানে অংশ নেওয়ার এবং এই মহৎ উদ্দেশ্যের প্রতি সংহতি প্রকাশের আরও একটি সুযোগ করে দেবে।

এই উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটের পরিচিতিকে কাজে লাগিয়ে স্তন ক্যান্সার সচেতনতার বিষয়ে বৃহত্তর জনসম্পৃক্ততাকে উৎসাহিত করতে চায় পিসিবি। যার মূল লক্ষ্য হলো মাঠের বাইরে প্রতিরোধ, স্ক্রিনিং এবং সময়মতো চিকিৎসার সুযোগ নিশ্চিত করা।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

    প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

    ঢাকায় জরুরি অবতরণ করা উড়োজাহাজে রোগীর মৃত্যু যে কারণে

    ঢাকায় জরুরি অবতরণ করা উড়োজাহাজে রোগীর মৃত্যু যে কারণে

    সৌদিতে মৃত্যুদণ্ড: দেশে নজরুলের পরিবারে শোকের মাতম, হৃদরোগে ফুফুর মৃত্যু

    সৌদিতে মৃত্যুদণ্ড: দেশে নজরুলের পরিবারে শোকের মাতম, হৃদরোগে ফুফুর মৃত্যু

    টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

    টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

    আগুনে ছাই বোনের বিয়ের জন্য জমানো ৭ লাখ টাকা

    আগুনে ছাই বোনের বিয়ের জন্য জমানো ৭ লাখ টাকা

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    টাইগারের ওপর হামলা, ছুটে গেলেন সাবেক প্রেমিকা দিশা পাটানি

    টাইগারের ওপর হামলা, ছুটে গেলেন সাবেক প্রেমিকা দিশা পাটানি

    রাতে বললেন গুজব, সকালে ভোল পাল্টালেন ইশরাক, দুপুরে দেবেন পদত্যাগের ঘোষণা

    রাতে বললেন গুজব, সকালে ভোল পাল্টালেন ইশরাক, দুপুরে দেবেন পদত্যাগের ঘোষণা

    সচিব পর্যায়ে বড় রদবদল

    সচিব পর্যায়ে বড় রদবদল

    আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তি, মূল্য নির্ধারণে ২৫% ছাড়

    আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তি, মূল্য নির্ধারণে ২৫% ছাড়

    ছাত্রলীগে পদ পাওয়ায় জামায়াত সভাপতি বাবা বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’

    ছাত্রলীগে পদ পাওয়ায় জামায়াত সভাপতি বাবা বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’

    মিষ্টি থেকে ইশরাক: প্রধানমন্ত্রী তারেক রহমানের জিরো টলারেন্স

    মিষ্টি থেকে ইশরাক: প্রধানমন্ত্রী তারেক রহমানের জিরো টলারেন্স

    বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার

    বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার

    ‘স্বামীর নির্যাতন সইতে না পাইরা আমার পথ বাইছা নিলাম’

    ‘স্বামীর নির্যাতন সইতে না পাইরা আমার পথ বাইছা নিলাম’

    প্রধানমন্ত্রীকে বলেছি পদত্যাগ করতে চাই, তিনি সম্মতি দিয়েছেন : ইশরাক

    প্রধানমন্ত্রীকে বলেছি পদত্যাগ করতে চাই, তিনি সম্মতি দিয়েছেন : ইশরাক