Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

ধোনিকে আর কতদিন টানবে চেন্নাই, জানালেন বোলিং কোচ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ মে ২০২৬, ০৯:২২
ধোনিকে আর কতদিন টানবে চেন্নাই, জানালেন বোলিং কোচ

ভারতের কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি।

একটি বলও না খেলে আইপিএল শেষ হয়ে গেল মহেন্দ্র সিং ধোনির। চেন্নাই সুপার কিংসের (সিএসকে) দীর্ঘ ইতিহাসে এবারই প্রথম ঘটল এমন ঘটনা। চলতি আইপিএলে চোটের কারণে ১৪টি ম্যাচেই তিনি মাঠের বাইরে ছিলেন। ভারতের এই ক্রিকেট কিংবদন্তি কি আগামী মৌসুমে ফিরবেন, নাকি মেন্টর বা কোচিং স্টাফের ভূমিকায় দেখা যাবে তাকে?

গতকাল বৃহস্পতিবার গুজরাট টাইটানসের কাছে হেরে চেন্নাই টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ধোনির ভবিষ্যৎ নিয়ে সিএসকের বোলিং কোচ এরিক সাইমনস বলেন, 'আপনারা কি সত্যিই আমাকে এই প্রশ্ন করছেন? দেখুন, আমরা তো সবসময়ই আশাবাদী। সত্যি বলতে, ও (ধোনি) নেটে দারুণ ব্যাটিং করছে। পায়ে চোট থাকায় ওর পক্ষে দৌড়ানো খুব কঠিন ছিল, যে কারণে ও এবার খেলতে পারেনি। কিন্তু নেটে ও যেভাবে বল মারছে, তা আমি ক্যারিয়ারের সেরা সময়ের মতোই দেখেছি।'

ধোনির অনুপস্থিতিতে এবার চেন্নাই একাদশে উরভিল প্যাটেল, কার্তিক শর্মা ও আয়ুশ মাত্রের মতো একঝাঁক তরুণকে সুযোগ দিয়েছে। কার্তিক মিডল অর্ডারে নিজের কার্যকারিতা প্রমাণ করলেও উরভিল বা ডেওয়াল্ড ব্রেভিসরা কেবল ঝলকই দেখাতে পেরেছেন। ফ্র্যাঞ্চাইজিটির এই ট্রানজিশন বা পরিবর্তনের সময়ে ধোনির আগামী মৌসুমে ফেরা কতটা যৌক্তিক, তা নিয়ে ক্রিকেট মহলে চলছে তীব্র বিতর্ক।

সাইমনস আরও বলেছেন, 'আমি বারবার একটা কথাই বলি, ধোনি নিজেই কেবল জানে ও কখন প্রস্তুত হবে। ও নিজের স্বার্থের কথা ভেবে নয়, দলের জন্য যেটা সবচেয়ে ভালো, সেই সিদ্ধান্তই নেবে। তবে ও দলে থাকা মানেই তরুণদের জন্য বড় অভিজ্ঞতা ও প্রশান্তি।'

ইনজুরি জর্জরিত চেন্নাইয়ের জন্য এই মৌসুমকে একটি শিক্ষণীয় অধ্যায় হিসেবে দেখছেন সাইমনস। দলের ভারসাম্য নষ্ট হওয়া এবং প্রধান খেলোয়াড়দের চোট পাওয়াকেই ব্যর্থতার মূল কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। সাইমনস মনে করেন, আইপিএল জিততে হলে দলের সঠিক কম্বিনেশন ধরে রাখা জরুরি, যা এবার চোটের কারণে বারবার ব্যাহত হয়েছে। সেই কম্বিনেশনে ধোনি থাকবেন কিনা- তা সময়েই বলে দেবে।

মহেন্দ্র সিং ধোনিচেন্নাই সুপার কিংসআইপিএল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের