Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্রিকেট

‘ধোনির মতোই জনপ্রিয় হয়ে উঠেছেন সূর্যবংশী’

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১১:৩০
‘ধোনির মতোই জনপ্রিয় হয়ে উঠেছেন সূর্যবংশী’

সংগৃহীত ছবি

১৫ বছরের কিশোর মাঠে নামলেই দেখা যায় রানের বন্যা, গ্যালারি জুড়ে শোনা যায় তার নাম। রাজস্থান রয়্যালসের এই কিশোর তারকাকে নিয়ে ক্রিকেট বিশ্ব এখন বুঁদ হয়ে আছে। ভারতের সাবেক পেসার মোহিত শর্মা মনে করেন, এই বয়সেই বৈভবকে নিয়ে যে উন্মাদনা দেখা যায়, তা অনেকটাই মহেন্দ্র সিং ধোনির মতো।

মঙ্গলবার পাঞ্জাব কিংসের বিপক্ষে ১৬ বলে ৫ ছক্কায় ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলার পথে চলতি আইপিএলে প্রথম ব্যাটার হিসেবে ৪০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন বৈভব। ৯ ইনিংসে ৪৪.৪৪ গড় এবং ২৩৮.০৯ স্ট্রাইক রেটে তার সংগ্রহ এখন ঠিক ৪০০ রান। ২২৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে রাজস্থান রয়্যালস ৬ উইকেটের নাটকীয় জয় তুলে নেয়।

‘ক্রিকবাজে’ এক আলোচনায় মোহিত শর্মা বলেন, ‘ধোনির পর আমি দ্বিতীয় এমন একজনকে দেখছি, যাকে নিয়ে দশটি ফ্র্যাঞ্চাইজি বা যেকোনো মাঠে একই উন্মাদনা কাজ করে। ধারাভাষ্যকার থেকে শুরু করে ক্যামেরাপারসন কিংবা প্রতিপক্ষের খেলোয়াড়- সবাই তার সঙ্গে কথা বলতে চায়। ধোনি যেমন সব মাঠে ভালোবাসা পেতেন, বৈভবের ক্ষেত্রেও আমি এখন তা-ই দেখছি।’

বৈভব সূর্যবংশীমহেন্দ্র সিং ধোনিআইপিএল
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise