Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্রিকেট

৩০০তম ম্যাচে ১৪ বছরের খরা কাটল মুম্বাইয়ের

agamir somoy
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৫:২৯
৩০০তম ম্যাচে ১৪ বছরের খরা কাটল মুম্বাইয়ের

৩৮ বলে ৭৮ রান করেছেন রোহিত শর্মা। ছবি: সংগৃহীত

প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসেবে ৩০০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলল মুম্বাই ইন্ডিয়ান্স। মাইলফলকের ম্যাচটিতে তারা কাটাল দীর্ঘ খরাও। আইপিএলে ২০১২ সালের পর নিজেদের প্রথম ম্যাচ জেতেনি মুম্বাই।

১৪ বছরের সেই খরা কাটিয়ে তারা কলকাতা নাইট রাইডার্সকে হারাল ৬ উইকেটে। কলকাতার ৪ উইকেটে ২২০ রানের পাহাড় ৫ বল হাতে রেখে পেরিয়ে যায় তারা। রেকর্ড হয়েছে তাতেও। এত বেশি রান তাড়া করে এবারই প্রথম আইপিএলে জিতল মুম্বাই।
আইপিএলে ওয়াংখেড়েতে কেকেআরের হতাশা আর একটু বাড়ল তাতে। এখানে ১৩ ম্যাচ খেলে ১১টি হারল তারা।

আগের দিন ‘বুড়ো’ বিরাট কোহলির ফিফটিতে জিতেছিল বেঙ্গালুরু। এবার মুম্বাইয়ের হয়ে ৩৮ বলে ৬ বাউন্ডারি ৬ ছক্কায় ৭৮ রানের ইনিংসে রোহিত শর্মা দেখালেন নিজের কার্যকারিতা। আরেক ওপেনার রায়ান রিকেলটন করেন ৪৩ বলে ৮১।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে এই মাঠেই ভারত ও ইংল্যান্ডের ইনিংস মিলিয়ে ৪৯৯ রান হয়েছিল। সেই পিচেই ছিল এ দিনের ম্যাচ। দুই ইনিংস মিলিয়ে এবার উঠল ৪৪৪ রান।

কেকেআরের রান তোলার গতি বাড়িয়েছিলেন অঙ্গকৃশ রঘুবংশী। ২৯ বলে ৫১ রান করেন তিনি। রিংকু সিং করেন ২১ বলে ৩৩।
এই ম্যাচে বিদেশিদের মধ্যে আইপিএলে সবচেয়ে বেশি ১৯০ ম্যাচ খেলার রেকর্ড গড়েন সুনীল নারিন। তিনি পেছনে ফেলে কায়রন পোলার্ডকে। মাইলফলকের ম্যাচটি জেতা হল না নারিনের কলকাতার।

ভারতআইপিএলরোহিত শর্মা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise