মর্নিং স্টার

ত্রিদেশীয় সিরিজের শুরুটা দারুণভাবেই করল বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী দল। গ্রুপ পর্বে পাকিস্তানের মেয়েদের ৩০ রানে হারিয়েছে তারা। ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ১১৭ রান। জবাবে ২০ ওভারে ৬ উইকেটে ৮৭ রান করে স্বাগতিকরা। ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন নিশিতা আক্তার নিশি। ২৩ রানের পাশাপাশি ৪ ওভার বোলিং করে ১৬ রানে দুই উইকেট নিয়েছেন তিনি। ৩৪ রান করে দলের সর্বোচ্চ স্কোরার সাদিয়া আক্তার। একটি করে উইকেট নেন ফারজান ইয়াসিন, আফরিন খান ও অদ্রিতা নওশিন।



