মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

অ্যাশটন টার্নার
অস্ট্রেলিয়ার হয়ে ৭ ওয়ানডে ও ১৯ টি-টোয়েন্টি খেলেছেন অ্যাশটন টার্নার। মূলত ব্যাটার হলেও দলের প্রয়োজনে তিনি জ্বলে উঠলেন বল হাতে। গ্লোবাল সুপার লিগে গায়ানা অামাজনের বিপক্ষে টার্নারের পার্থ স্কোরচার্স অলআউট হয়েছিল মাত্র ১৩৫ রানে। এই পুঁজি নিয়েই ১৪ রানে জিতেছে পার্থ। বল হাতে ৪ ওভারে ২০ রানে ৩ উইকেট নিয়ে তাতে গুরুত্বপূর্ণ অবদান টার্নারের। এ ছাড়া ২ উইকেট নেন অ্যাশটন অ্যাগার। গায়ানা অলআউট হয়ে যায় ১২১ রানে। এর আগে ৭৮ রানে ৮ উইকেট হারিয়ে ধুঁকছিল পার্থ। ১০ নাম্বারে নামা ব্রডি কুচের ৩০ বলে ৪৩-এ স্কোরটা ১৩৫ রানে পৌঁছে পার্থের।






