দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সংগৃহীত ছবি
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটে হেরেছিল বাংলাদেশ। ওয়ানডে সিরিজ জেতা টিম টাইগারের জন্য আজ তাই সিরিজে ফেরার মিশন।
এই ম্যাচের বাংলাদেশ একাদশে এসেছে দুটি পরিবর্তন। বাদ পড়েছেন পেসার শরীফুল ইসলাম ও স্পিনার মেহেদী হাসান। শরীফুলের জায়গায় সুযোগ পেয়েছেন নাহিদ রানা, মেহেদীর জায়গায় নাসুম আহমেদ। অন্যদিকে অজি দলে এসেছে একটি পরিবর্তন। জাভিয়ের বার্টলেটের বদলে খেলছেন অল-রাউন্ডার অ্যারন হার্ডি।
বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন (উইকেটকিপার), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন, তাওহীদ হৃদয় (অধিনায়ক), নাসুম আহমেদ, রিশাদ হোসেন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, আব্দুল গাফফার সাকলাইন ও সৌম্য সরকার।
অস্ট্রেলিয়া একাদশ: মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিশ (উইকেটকিপার), কুপার কনোলি, ম্যাট রেনশ, টিম ডেভিড, নিখিল চৌধুরী, জোয়েল ডেভিস, অ্যারন হার্ডি, ন্যাথান এলিস, অ্যাডাম জ্যাম্পা ও স্পেন্সার জনসন।




