মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

মিরপুরে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডে খুলনার বিপক্ষে ড্র করেছে রাজশাহী। প্রথম ইনিংসে মাত্র ১১৯ রানে গুটিয়ে যায় তারা। জবাবে খুলনা প্রথম ইনিংসে ৪৮৪ রান করলে ম্যাচে পিছিয়ে পড়ে রাজশাহী। তবে দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ৫০০ রান করে ঘুরে দাঁড়ায়। এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সাব্বির রহমানের সেঞ্চুরি। ২২১ বলে ১১৩ রান করে আউট হন তিনি। তার ইনিংসে ছিল ৮টি চার ও ১টি ছয়। অন্যদিকে ঢাকা-সিলেট ও রংপুর-ময়মনসিংহ ম্যাচ দুটিও হয়েছে ড্র। বরিশালকে ইনিংস ও ১ রানে হারিয়েছে চট্টগ্রাম।



