Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

দ্বিতীয় টেস্টে নেই বাভুমা, অনিশ্চিত হাসান মাহমুদও

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১৮:৩৬
শেয়ার করুন:
দ্বিতীয় টেস্টে নেই বাভুমা, অনিশ্চিত হাসান মাহমুদও

সংগৃহীত ছবি

জোহানেসবার্গ টেস্টে বেশ ধকল সইতে হয়েছে হাসান মাহমুদকে। সিরিজের দ্বিতীয় ম্যাচে তাই হয়তো কোনো ঝুঁকি নেবে না বাংলাদেশ। ধারণা করা হচ্ছে, হাসানকে ছাড়াই মাঠে নামবেন শান্তরা। এদিকে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক টেম্বা বাভুমা নিশ্চিতভাবেই পরের টেস্টে থাকছেন না।

বিসিবির পক্ষে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। তবে জোহানেসবার্গ টেস্ট শেষ হওয়ার পর গুঞ্জন উঠেছে, হাসানকে পরের ম্যাচে খেলানো হবে না।

প্রথম ইনিংসে ৩০.৪ ওভারে ১১৮ রান দিয়ে নেন ৪ উইকেট। ম্যাচটি শুরুর আগেই ডান হাতে অস্বস্তিতে ভুগছিলেন হাসান। বাহুতে ব্রেস পরে অনুশীলন করতে দেখা যায় তাকে। পরে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসেও বোলিংয়ের সময় তার ডান বাহুতে দেখা যায় কালো ব্রেস।

দ্বিতীয় দিন মার্কাস অ্যাকারম্যানের একটি স্ট্রেইট ড্রাইভ ফলো থ্রুতে হাত ছুঁয়ে আঘাত করে হাসানের মাথায়। মাঠেই প্রাথমিক চিকিৎসা নিয়ে সেই দফায় বোলিংয়ে ফেরেন তিনি।

পরে চতুর্থ দিন দ্বিতীয় ওভারের চার বল করার পর ডান হাতে অস্বস্তিতে ভুগতে দেখা যায় তাকে। মাঠে ফিজিও ছুটে এসে চিকিৎসা দিলেও তখন বোলিং করার অবস্থা ছিল না তার। টেনিস এলবোর এই পুরোনো চোটের কারণে কিছু সময়ের জন্য মাঠ ছেড়ে যান।

প্রায় দশ ওভার বাইরে থাকার পর কালো ব্রেস খুলে পুরো বাহুতে অ্যাংকলেট পরে মাঠে ফেরেন হাসান। একই ছন্দে করতে থাকেন বোলিং। দ্বিতীয় নতুন বলে তিনি নেন সাইমন হার্মারের উইকেট।

শেষ পর্যন্ত হাসানকে পরের ম্যাচে নামানো হবে কিনা, সেটাই বড় প্রশ্ন। সাম্প্রতিক সময়ে বেশ ব্যস্ত সময় পার করছেন হাসান। গত আগস্টে অস্ট্রেলিয়া সফরের দুই টেস্ট, চার মাসের মধ্যে দেশে ও বাইরে মিলিয়ে তিনি খেলেছেন ছয়টি টেস্ট। জাতীয় দলের ব্যস্ততার ফাকে আবার ছিল কাউন্টি ক্রিকেটেও দুই ম্যাচ।

এদিকে পরের ম্যাচে নিশ্চিতভাবেই থাকছেন না দক্ষিণ আফ্রিকা অধিনায়ক বাভুমা। ব্যাটিংয়ের সময় পাওয়া চোটে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি। নিয়মিত অধিনায়ককে ছাড়াই দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে হবে দক্ষিণ আফ্রিকার।

জোহানেসবার্গ টেস্টে জেতার পর সংবাদ সম্মেলনে বাভুমা নিজেই জানিয়েছেন নিজের ছিটকে যাওয়ার খবর। সেঞ্চুরিয়নে তার অনুপস্থিতিতে অধিনায়কত্ব করতে পারেন এইডেন মার্করাম।

ওয়ান্ডারার্স স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় পায়ে ডান পায়ের পেছনের দিকের পেশিতে অস্বস্তি অনুভব করেন বাভুমা। 

শেষ পর্যন্ত ৪৯ রানে থাকতে মাঠ ছেড়ে উঠে যেতে বাধ্য হন প্রোটিয়া অধিনায়ক। পরদিন অবশ্য দলের প্রয়োজনে আবার ব্যাটিংয়ে নামেন তিনি। আরও ১৯ রান যোগ করে অপরাজিত থেকে যান।

পরে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে আর ফিল্ডিং করেননি বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন মার্করাম। দ্বিতীয় ইনিংসে লক্ষ্য বড় না হওয়ায় ব্যাটিংয়েও নামতে হয়নি স্বাগতিক অধিনায়কের।

দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব পাওয়ার পর এ নিয়ে তৃতীয়বার ছিটকে গেলেন বাভুমা। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ২০২৪ সালের শেষ দিকে ভারতের বিপক্ষে একটি ম্যাচ ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলা হয়নি তার।

 

 

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ