Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ

দিনুশার সেঞ্চুরিতেও পিছিয়ে শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১৯:০০
দিনুশার সেঞ্চুরিতেও পিছিয়ে শ্রীলঙ্কা

সংগৃহীত ছবি

সোনাল দিনুশার লড়াকু সেঞ্চুরিও শ্রীলঙ্কাকে রক্ষা করতে পারল না। ভারতের ৪৬২ রানের জবাবে ২৮৪ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা। ফলে প্রথম ইনিংসে ১৭৮ রানের লিড পেয়েছে ভারত। বোলিংয়ে জাসপ্রিত বুমরার অনুপস্থিতি টের পেতে দেননি দুই স্পিনার মানব সুথার ও রবীন্দ্র জাদেজা।

দ্বিতীয় দিন শেষে ৯ উইকেটে ৪৬০ রান করা ভারতের ইনিংস তৃতীয় দিনের শুরুতেই থামে ৪৬২ রানে। ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে শ্রীলঙ্কা। ইনিংসের দ্বিতীয় বলেই আউট হন ওপেনার নিশান মাদুশকা ফের্নান্দো। দীনেশ চান্দিমাল মাত্র ৪ রানে আউট হওয়ার পর বড় ইনিংস খেলতে ব্যর্থ হন আরেক ওপেনার লাহিরু উদারা। সুথারের বলে ২৭ রানে ফেরেন তিনি। এরপর কামিন্দু মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভাও দ্রুত সাজঘরে ফিরলে ৯০ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা।

ষষ্ঠ উইকেটে দিনুশা ও নিরোশান ডিকভেলার ১৪৬ রানের জুটিতে কিছুটা আশার আলো দেখে শ্রীলঙ্কা। তবে ডিকভেলা ৮০ রানে আউট হওয়ার পর একাই লড়াই চালিয়ে যান দিনুশা। দ্রুত উইকেট হারাতে থাকা শ্রীলঙ্কা যখন ফলোঅনের ঝুঁকিতে পড়ে তখন দলের হাল ধরেন তিনি। ১৬৭ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি সম্পন্ন করেন এই বাঁহাতি ব্যাটার। তবে ইনিংস লম্বা করতে পারেননি দিনুশা। সেঞ্চুরি করার পরই জাদেজার বলে এলবিডব্লিউ হন এই ২৫ বছর বয়সী ব্যাটার।

লাহিরু কুমারা একটি করে চার ও ছয় হাঁকানোর পর বিদায় নেন। শ্রীলঙ্কার ইনিংস থামে ৭৯.৪ ওভারে ২৮৪ রানে। ৭৬ রান দিয়ে চার উইকেট তুলে নেন স্পিনার সুথার। জাদেজাও স্পিন ঘূর্ণিতে তুলে নেন ৩টি উইকেট। একইসঙ্গে টেস্টে ৩৫০ উইকেটের ক্লাবে নাম লেখালেন বাঁহাতি এই স্পিনার। ভারতের মাত্র পঞ্চম বোলার হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি। এছাড়া কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণা ১টি করে উইকেট পান।

ভারত-শ্রীলঙ্কা সিরিজসোনাল দিনুশারবীন্দ্র জাদেজামানব সুথার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের