Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

ভাঙছে অস্ট্রেলিয়ার গর্বের সৌধ

  • অস্ট্রেলিয়া: ১৯৮/১০ ও ১৬১/৪
  • বাংলাদেশ: ৪২৬/১০
সামীউর রহমান
সামীউর রহমান
agamir somoy
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৩:৪৭
ভাঙছে অস্ট্রেলিয়ার গর্বের সৌধ

মেহেদী মিরাজ: ফিফটি ও এক উইকেট

হাসান মাহমুদের করা বলটায় ব্যাট চালিয়ে টেনে আনলেন স্টাম্পে। ঠিক প্রথম ইনিংসের আউট হওয়ার মতো করেই ইনসাইড এজ হয়ে বোল্ড ট্রাভিস হেড। এ রকম পরিস্থিতিতে ব্যাটাররা কেউ ব্যাট দিয়ে স্টাম্প ভেঙে হতাশা বা রাগ ঝাড়েন, কেউ ড্রেসিংরুমে ঢুকে হেলমেটটা ছুড়ে মারেন, কেউ ব্যাট। ২০১১ বিশ্বকাপে আউট হয়ে ড্রেসিংরুমে গিয়ে হতাশায় টিভি ভেঙেছিলেন রিকি পন্টিং। তবে ট্রাভিস হেড বোল্ড হওয়ার পর নিজেই স্টাম্পটা ফের ঠিক করে বেলস বসিয়ে দিয়ে আসার দৃশ্য এবারই প্রথম। ঠিক যেমন এবারই প্রথম আম্পায়ার আঙুল তোলার আগেই রিভিউর সংকেত জানিয়েছেন স্টিভেন স্মিথ। ইবাদত হোসেনের বলে কট বিহাইন্ডের জোরালো আপিলে কুমার ধর্মসেনা সিদ্ধান্ত দেওয়ার আগেই স্মিথ ব্যাটে হাত ঠেকিয়ে আবেদন জানিয়েছেন রিভিউর।

ক্রিকেট মাঠে হাস্যকর অনেক কিছুই হয়, তবে সেসবে অস্ট্রেলিয়ানদের অংশগ্রহণ বিরল।

অস্ট্রেলিয়াকে এতদিন দেখা গেছে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াতে, মাঠে স্লেজিং আর বাইরে সংবাদ সম্মেলনে প্রকাশ্য হুমকি দিয়ে প্রতিপক্ষকে মানসিকভাবে পিছিয়ে দিতে। গ্লেন ম্যাকগ্রা তার খেলোয়াড়ি জীবনে বহুবার সিরিজ শুরুর আগেই ঘোষণা দিতেন শচীন টেন্ডুলকার বা ব্রায়ান লারার উইকেট তুলে নেওয়ার।

ডারউইনে সেই অস্ট্রেলিয়ারই রীতিমতো কম্পমান অবস্থা। দেশের মাটিতে বাংলাদেশের কাছে সিরিজের প্রথম টেস্টে হারের আশঙ্কা এবং তার প্রতিক্রিয়া হিসেবে ধেয়ে আসা সমালোচনার বাক্যবাণ নিঃসন্দেহে চাপে ফেলে দিয়েছে অস্ট্রেলিয়াকে। না হলে কি আর টেস্টের সর্বোচ্চ ক্যাচ ধরা ফিল্ডারের হাত থেকে লোপ্পা ক্যাচ ফসকায়? টেস্টের এক নম্বর ব্যাটার একই বোলারের কাছে পরপর দুই ইনিংসে একইভাবে আউট হয়ে স্টাম্প ঠিক করে দিয়ে মাঠ ছাড়েন! নির্মম সত্যটা হচ্ছে, প্যাট কামিন্সের দলের ক্রিকেটাররা বুঝে গেছেন, বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি জিততে তাদের অলৌকিক কিছুর জন্যই অপেক্ষা করতে হবে।

প্রতিবেদনে ইতিহাসের খাতা খুলেছেন সিডনি মর্নিং হেরাল্ডের সাংবাদিক ড্যানিয়েল ব্রেটিগ। বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়া যদি হেরেই যায়, তাহলে এই লজ্জার স্থান হবে কোথায়? ২০২৪ সালে ব্রিসবেনে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পাশে? নাকি ২০১৬-তে হোবার্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস হারের সঙ্গে? পরে তার কাছে মনে হয়েছে, এই লজ্জার তীব্রতা আরও বেশি। ইংল্যান্ডের কাছে তিন টেস্ট ইনিংস ব্যবধানে হারের সমান যেটা হয়েছিল ২০১০-১১ মৌসুমে।

ডারউইনের প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাট করেছে ১৩৮ ওভার। এশিয়ার কোনো দলের অস্ট্রেলিয়া সফরে এসে এতটা সময় টিকে থাকার নজির নিকট অতীতে নেই, ২০২১ সালে সিডনিতে দ্বিতীয় ইনিংসে ১৩১ ওভার টিকে থেকে ড্র করেছিল ভারত। গত গ্রীষ্মে স্টার্ক-কামিন্স-হ্যাজেলউডদের এত বেশি ওভার বোলিং করায়নি চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডও। অ্যাশেজে ইংল্যান্ড প্রতি ইনিংসে গড়ে ব্যাটিং করেছে ৭১.২ ওভার, পাঁচ টেস্টের ৯ ইনিংসে (একটি বৃষ্টিতে পরিত্যক্ত) ইংল্যান্ড সর্বোচ্চ ব্যাটিং করেছিল ১০৭ ওভার। সেখানে বাংলাদেশ ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে এসে প্রথম ইনিংসেই ব্যাট করেছে ১৩৮ ওভার।

অথচ টেস্ট শুরুর আগে মনে করা হচ্ছিল, ইতিহাসের অন্যতম সেরা এই বোলিং আক্রমণের সামনে বোধহয় এক সেশনও টিকবে না বাংলাদেশ, বিশেষ করে প্রস্তুতি ম্যাচে অখ্যাত বাঁহাতি পেসার থম্পসন ক্যাম্পবেলকে ৮ উইকেট উপহার দিয়ে ৫৪ রানে অলআউট হওয়ার পর। যে চতুষ্টয় একসঙ্গে খেলেই নিয়েছেন ৫৫০ উইকেট, যাদের টেস্ট উইকেটের যোগফল ১৬২০, তাদেরই এতটা সময় খেলল বাংলাদেশ!

টেস্টে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করে আর ৬ উইকেট তুলে নিয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন হ্যাজেলউড। তার কণ্ঠে ডুবন্ত মানুষের খড়কুটো আঁকড়ে ধরার আকুতি, ‘একবার আমরা রানের ঘাটতিটা (৬৭ রান পিছিয়ে) পূরণ করে ফেললে আশা করি তখনো আমাদের হাতে ৬ উইকেটই থাকবে, তখন থেকে আমরা চাপ তৈরি করতে পারব। আমরা যদি কালকে (আজ) লম্বা সময় ব্যাট করতে পারি, যদি সম্ভব হয় পুরোটা দিন, তাহলে সবসময়ই শেষ দিনে ১০টি উইকেট তুলে নেওয়াটা সম্ভব। যদিও উইকেটে বল খানিকটা উঁচু-নিচু হচ্ছে।’

এমন আশা হ্যাজেলউড করতেই পারেন। তবে প্রশ্ন হচ্ছে, শেষ কবে কোন অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে এতটা যদি-কিন্তুর মিশেলে কথা বলতে শুনেছেন? হ্যাজেলউডের আশা, চতুর্থ দিন পুরোটা ব্যাট করবে অস্ট্রেলিয়া। জানিয়ে রাখা ভালো, অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে অলআউট হয়েছিল ৫৩ ওভারে।

ডারউইন টেস্ট শুরুর আগে প্যাট কামিন্সকে জিজ্ঞাসা করা হয়েছিল, ডারউইনে কখনো খেলতে এসেছেন? তার উত্তর ছিল, ‘হয়তো এসেছিলাম, অস্ট্রেলিয়া এ দলের হয়ে মনে হয়, একবার প্রস্তুতি ক্যাম্পেও এসেছিলাম, ঠিক মনে পড়ছে না কবে।’ এখন কামিন্স ঠিকই মনে রাখবেন ডারউইনকে। ‘অতি দর্পে হত লঙ্কা’র মতো, অস্ট্রেলিয়ার গর্বের সৌধটা যে ধসে পড়েছে এখানেই।

 

অস্ট্রেলিয়াহাসান মাহমুদমেহেদী মিরাজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    নেশার টাকা জোগাড় করতে ৪ মাসের ভাগিনাকে ৪০ হাজার টাকায় বিক্রি, মামা গ্রেপ্তার

    নেশার টাকা জোগাড় করতে ৪ মাসের ভাগিনাকে ৪০ হাজার টাকায় বিক্রি, মামা গ্রেপ্তার

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত