জাতীয় ক্রিকেট লিগ
সোহান-মিঠুনের সেঞ্চুরিতে লড়াকু সংগ্রহ খুলনার

সংগৃহীত ছবি
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডের প্রথম দিনে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন খুলনার মোহাম্মদ মিঠুন ও কাজী নুরুল হাসান সোহান। তাদের দুজনের সেঞ্চুরিতে ময়মনসিংহের বিপক্ষে লড়াকু সংগ্রহ পেয়েছে স্বাগতিকরা। সিলেট-চট্টগ্রাম ও রাজশাহী-রংপুর ম্যাচে দাপট দেখিয়েছেন বোলাররা। অন্যদিকে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে ঢাকা-বরিশালের প্রথমদিনের খেলা।
খুলনায় ৭৩ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। পরে মিঠুন-সোহানের ১৬৭ রানের জুটিতে ম্যাচে ফেরত আসে তারা। মিঠুন ১১৯ রানে আউট হওয়ার পর আবার দ্রুত উইকেট হারানো শুরু করে খুলনা। শেষ পর্যন্ত একাই লড়াই চালিয়ে যান সোহান। ১০৪ রানে অপরাজিত আছেন তিনি। ৮ উইকেটে ২৮০ রানে দিন শেষ করে খুলনা। ময়মনসিংহের ইয়াসিন আরাফাত মিশু নেন ৪ উইকেট।
চট্টগ্রামে স্বাগতিকদের বিপক্ষে ২১৮ রানে অলআউট হয়েছে সিলেট। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন মোহাম্মদ আশরাফুল হাসান রিহাদ। গত ম্যাচে ডাবল সেঞ্চুরি করা অমিত হাসান এই ইনিংসে আউট হন ৩৪ রানে। চট্টগ্রামের হয়ে ৪ উইকেট শিকার করেন স্পিনার হাসান মুরাদ। জবাবে দিন শেষে ১ উইকেট হারিয়ে ৬৪ রান করে সিলেট। মাহমুদুল হাসান জয় অপরাজিত আছেন ৩৫ রানে।
বগুড়ায় বৃষ্টি বিঘ্নিত ম্যাচে রংপুরের বিপক্ষে ৫৯ ওভারে ১৫৫ রান করেছে রাজশাহী। তাদের হাতে আছে ৪ উইকেট। ৬৩ রানে ৬ উইকেট হারানোর পর এস এম মেহেরব হাসানের ৮২ রানের ইনিংসে ভর করে ১৫০ পেরোয় তারা। রংপুরের হয়ে মেহেদি হাসান নেন ৩ উইকেট।



