আইপিএল ফাইনাল
শিরোপা জিততে কোহলিদের দরকার ১৫৬ রান
ক্রীড়া ডেস্ক

সংগৃহীত ছবি
আহমেদাবাদে আইপিএল ফাইনালে টস জিতে বোলিং বেছে নেয় রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু। ব্যাট করতে নেমে গুজরাট টাইটান্স শুরু থেকেই চাপে ছিল। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৫ রান তুলতেছে তারা। টানা দ্বিতীয় আইপিএল শিরোপা জিততে বিরাট কোহলিদের দরকার ১৫৬ রান।
দলের হয়ে একমাত্র উল্লেখযোগ্য পারফরম্যান্স দেখান গুজরাটের ওয়াশিংটন সুন্দর, ৩৭ বলে দুর্দান্ত ৫০ রান করেন তিনি।
বেঙ্গালুরুর হয়ে রশিখ সালাম মাত্র ২৭ রান দিয়ে নেন ৩ উইকেট। ভুবনেশ্বর কুমার ও জস হেজেলউড নেন ২টি করে উইকেট। ক্রুনাল পান্ডিয়াও ১ উইকেট নিয়ে দলকে সহায়তা করেন।






