Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

খুদে ক্রিকেটার গড়তে তামিমের হাত ধরে শুরু স্ট্রাইকার ক্যাম্প

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ২১:০৭
শেয়ার করুন:
খুদে ক্রিকেটার গড়তে তামিমের হাত ধরে শুরু স্ট্রাইকার ক্যাম্প

সংগৃহীত ছবি

দেশের ক্রিকেটে নতুন প্রতিভা খুঁজে বের করা এবং তাদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ‘স্ট্রাইকার ক্রিকেট ক্যাম্প ২০২৬’। শুক্রবার রাজধানীর বনানী ডিওএইচএস মাঠে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পটির উদ্বোধন করা হয়।

বে এম্পোরিয়াম লিমিটেডের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্প বাস্তবায়নে সহযোগিতা করছে খেলবেই বাংলাদেশ ও বনানী ডিওএইচএস পরিষদ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিবি সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এ ছাড়া উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন ও সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত।

অনুষ্ঠানে বে এম্পোরিয়াম লিমিটেডের পরিচালক আসিফুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মুস্তাসিনুল বাকি এবং চিফ অপারেটিং অফিসার আখতার আজিজ উপস্থিত ছিলেন। বনানী ডিওএইচএস পরিষদের প্রেসিডেন্ট মেজর জেনারেল আব্দুস সালাম চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কর্নেল হোসেন মাহমুদ ও ক্যাম্পের প্রধান সমন্বয়ক তারেক চৌধুরীও অনুষ্ঠানে যোগ দেন।

উদ্বোধনী আয়োজনে নিজের ক্রিকেট জীবনের শুরুর সময়ের কথা তুলে ধরেন তামিম। ওল্ড ডিওএইচএসের সঙ্গে নিজের সম্পর্কের কথা জানিয়ে তিনি বলেন, এই ক্লাবের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে খেলার পরই জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন। বনানী ডিওএইচএসের ৬ নম্বর রোডের ক্যাম্পের স্মৃতিও তার কাছে বিশেষ। ক্লাবটির উন্নয়নে খালেদ মাহমুদ সুজনের ভূমিকা এবং আরাফাত রহমান কোকোর ক্রিকেটের প্রতি ভালোবাসার কথাও স্মরণ করেন তিনি। তামিমের আশা, সম্মিলিত প্রচেষ্টায় আগামী এক-দুই বছরের মধ্যে ঢাকা প্রিমিয়ার লিগে খেলবে ডিওএইচএস।

ক্যাম্পে অংশ নেওয়া শিশু-কিশোরদের উদ্দেশে তামিমের পরামর্শ, ‘ফোর্সফুলি কোনো কাজ হয় না। যাই করবা মন দিয়েই করবা। তোমাদের মধ্যে থেকে কেউ একজন তাওহিদ হৃদয় হতে পারে বা শান্ত হতে পারে বা লিটন দাস হতে পারে।’ বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণে কঠোর পরিশ্রম ও ইতিবাচক মানসিকতার গুরুত্বও তুলে ধরেন তিনি।

ওল্ড ডিওএইচএসের মাঠের সঙ্গে নিজের দীর্ঘদিনের স্মৃতির কথা জানান খালেদ মাহমুদ সুজন। এখানকার তরুণদের মধ্য থেকেও ভবিষ্যতে জাতীয় দলের ক্রিকেটার উঠে আসবে বলে আশাবাদী সুজন, ‘এখানকার বাচ্চাদের মধ্য থেকেই একদিন কেউ না কেউ জাতীয় দলের জার্সি গায়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে।’ ক্যাম্পের আয়োজক ও পৃষ্ঠপোষকদের উদ্যোগকেও স্বাগত জানান তিনি।

নিজের ক্রিকেট জীবনের শুরু এই মাঠেই হয়েছিল বলে জানান হাসিবুল হোসেন শান্ত। পাড়ার বড় ভাইদের নিয়ে গড়ে ওঠা ওল্ড ডিওএইচএসের পথচলার স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘দলটি কোয়ালিফাইং রাউন্ড পেরিয়ে দ্বিতীয় বিভাগে ওঠে, পরে জায়গা করে নেয় প্রিমিয়ার লিগে। তরুণ ক্রিকেটারদের উদ্দেশে তার পরামর্শ, অভিজ্ঞ কোচদের কাছ থেকে সঠিক প্রশিক্ষণ নিতে হবে।‘

২৭ নভেম্বর শুরু হওয়া ক্যাম্পটি চলবে আগামী বছরের ৯ জানুয়ারি পর্যন্ত। দেড় মাসের এই আয়োজনে থাকছে মোট আটটি সেশন। প্রতি শুক্র ও শনিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত চলবে অনুশীলন। অংশগ্রহণকারীদের বয়স অনুযায়ী তিনটি বিভাগ রাখা হয়েছে—৮ থেকে ১২ বছর বয়সী বালক, ১৩ থেকে ১৬ বছর বয়সী বালক এবং বালিকা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংসহ ক্রিকেটের বিভিন্ন কৌশল শেখাতে কোচ হিসেবে থাকছেন মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফীস, মাহমুদউল্লাহ রিয়াদ ও জাভেদ ওমর বেলিম।

তামিম ইকবালস্ট্রাইকার ক্রিকেট ক্যাম্প ২০২৬বনানী ডিওএইচএস মাঠখালেদ মাহমুদ সুজনমাহমুদউল্লাহ রিয়াদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য