Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খেলা

পাকিস্তান কি ভারত ম্যাচ বয়কট করতে পারে? আইসিসির নিয়ম কী বলে

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০৬
পাকিস্তান কি ভারত ম্যাচ বয়কট করতে পারে? আইসিসির নিয়ম কী বলে

অনেক নাটকীয়তা শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত জানিয়েছে পাকিস্তান। তবে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণাও দিয়ে রেখেছে দেশটির সরকার। আইসিসির টুর্নামেন্টে নির্দিষ্ট কোনও এক ম্যাচ কি বয়কট করতে পারে কোনও দল? আইসিসির নিয়ম কী বলে।

ক্রিকেটের যেকোনও বড় টুর্নামেন্টে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে ভারত-পাকিস্তান লড়াই। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের ম্যাচ দেখতে অধীর আগ্রহে থাকে ক্রিকেটবিশ্ব। যেহেতু রাজনৈতিক বৈরিতায় দ্বিপাক্ষিক সিরিজ হয় না দল দুটির, তাই আইসিসি কিংবা এসিসির টুর্নামেন্টেই থাকে ভরসার জায়গায়। এবার দর্শকের সেই আশাতেও গুঁড়েবালি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি হওয়ার কথা ভারত-পাকিস্তানের লড়াই। কিন্তু পাকিস্তান সরকার থেকে এই ম্যাচ খেলার সবুজ সংকেত পায়নি সালমান আলী আগারা। ভারতের মাটিতে খেলার ঝুঁকি থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করেছে বাংলাদেশ। শোনা যাচ্ছিল, বাংলাদেশের এই সিদ্ধান্তের সমর্থন জানিয়ে পাকিস্তানও অংশ নেবে না কুড়ি ওভারের বিশ্ব আসরে। শেষ পর্যন্ত পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নিলেও ভারত ম্যাচ বয়কট করেছে।

এখন প্রশ্ন হলো, পাকিস্তান কি শুধুমাত্র একটি ম্যাচ বয়কট করতে পারে? আইসিসির নিয়ম কী বলে? ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, যেকোনও ম্যাচ বয়কট করার ক্ষমতা রাখে নির্দিষ্ট কোনও দল। সেই হিসাবে, ভারতের বিপক্ষে পাকিস্তান ম্যাচ না খেললে অসুবিধা নেই। তবে আইসিসির নিয়মে এটাও কঠোরভাবে বলা আছে, কোনও গুরুতর কারণ ছাড়া ম্যাচ বয়কট করা যাবে না।

১৫ ফেব্রুয়ারি পাকিস্তান না খেললে ভারত ওয়াকওভার পাবে। অর্থাৎ, ওই ম্যাচের পূর্ণ পয়েন্ট পাবে সূর্যকুমার যাদব। তবে পয়েন্ট শুধু শুধু পেয়ে যাবে, ব্যাপারটা এমনও নয়। ম্যাচের ওই দিন অবশ্যই ভারতীয় দলকে উপস্থিত থাকতে হবে। অধিনায়ক সূর্যকুমারকে টস করার জন্য মাঠের যেতে হবে। তিনি মাঠে যাওয়ার পর টস করার সময় যদি পাকিস্তান অধিনায়ক সালমানকে কোথাও না দেখা যায়, তখন ম্যাচ রেফারি ভারতকে ২ পয়েন্ট পাওয়ার ঘোষণা দেবেন।

ক্রিকেটপাকিস্তানখেলাভারতটি-টোয়েন্টি বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    কল্পনাকে হার মানানো নিষ্ঠুরতার শিকার কোমলমতিরা

    কল্পনাকে হার মানানো নিষ্ঠুরতার শিকার কোমলমতিরা

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক আটক

    কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক আটক

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা