শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
‘ইউক্রেনে যুদ্ধে না গেলে জেলে দলবদ্ধ ধর্ষণ করবে এইডস আক্রান্তরা’

‘ইউক্রেনে যুদ্ধে না গেলে জেলে দলবদ্ধ ধর্ষণ করবে এইডস আক্রান্তরা’

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • পত্রিকা
  • ইপেপার
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • পত্রিকা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ আগামীর সময়

আগামীর সময় খেলা

অতিরিক্ত সময়ের গোলে চেলসির হার, ফাইনালে আর্সেনাল

অনলাইন ডেস্কপ্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪১
অতিরিক্ত সময়ের গোলে চেলসির হার, ফাইনালে আর্সেনাল

সংগৃহীত ছবি


ম্যাচের দ্বৈরথটা ঠিক জমছিল না। উত্তেজনার অভাব আর আক্রমণের ধার ছিল কম। যদিও প্রায় সবদিক থেকেই আর্সেনালের চেয়ে এগিয়ে ছিল চেলসি।


শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিয়েছে ৯০ মিনিট শেষে অতিরিক্ত সময়ের একটি গোল। কাই হাভার্টজের একমাত্র গোলটিই ১-০ ব্যবধানের জয় নিশ্চিত করে আর্সেনালকে লিগ কাপের ফাইনালে পৌঁছে দিয়েছে।

ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে গানাররা চেলসির বিপক্ষে টানা অপরাজেয় থাকার রেকর্ডটা ধরে রাখল। এ নিয়ে স্টামফোর্ড ব্রিজের দলটি আর্সেনালের সঙ্গে সর্বশেষ ১০ ম্যাচেই জয়শূন্য। অথচ গতকালের (মঙ্গলবার) ম্যাচে নামার আগে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে লিয়াম রোজেনিয়রের দল টানা পাঁচ ম্যাচে জিতেছিল।


৫৫ শতাংশ পজেশনের পাশাপাশি ১১ শটের দুটি লক্ষ্যে ছিল চেলসির। বিপরীতে ম্যাচজয়ী মিকেল আর্তেতার দল ৬ শটের দুটি লক্ষ্যে রাখতে পারে।

প্রথমার্ধে ম্যাড়ম্যাড়ে লড়াইয়ের নজির দেখায় উভয়পক্ষ। ১৮ মিনিটে আর্সেনাল ভালো সুযোগ পেলেও, চেলসি গোলরক্ষক প্রতিপক্ষ ডিফেন্ডার পিয়েরো ইনকাপিয়েরের জোরালো শট পরাস্ত করে দেন। বিরতির আগমুহূর্তে এনজো ফার্নান্দেজের ডি বক্সের বাইরে থেকে নেওয়া শট ঠেকিয়েছেন কেপা আরিজাবালাগা। খেলায় গতি আসে দ্বিতীয়ার্ধে। কিন্তু কেউই ঠিক গোলটি পাচ্ছিল না।

গোলশূন্য সমতায় থেকে শেষ হয় নির্ধারিত ৯০ মিনিট। ছয় মিনিটের যোগ করা সময়ের শুরুতেই চেলসি সমর্থকরা হতাশ হয়ে মাঠ ছাড়তে দেখা যায়। সেই হতাশা বাড়িয়ে জার্মান মিডফিল্ডার হাভার্টজ চেলসির জালে বল পাঠান ৯৭ মিনিটে। ডেকলান রাইসের লম্বা পাস ধরে বক্সে ঢুকে ওয়ান-অন-ওয়ানে তিনি গোলরক্ষককে কাটিয়ে গোলটি করেন।


প্রথম লেগে ৩-২ গোলের জয় মিলিয়ে, ৪-২ অ্যাগ্রিগেটে ফাইনালে পা রাখল আর্সেনাল।

আর্সেনাললিগ কাপইংল্যান্ড
    শেয়ার করুন:
    Advertisement
    একটি নয়, এনসিপির নজর সংরক্ষিত ৩ আসনে

    একটি নয়, এনসিপির নজর সংরক্ষিত ৩ আসনে

    ১৬ এপ্রিল ২০২৬, ২০:১০

    যে আঁতুড়ঘরে একটি ভূখণ্ডের জন্ম

    যে আঁতুড়ঘরে একটি ভূখণ্ডের জন্ম

    ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৩

    ১০ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল-লেবানন

    ১০ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল-লেবানন

    ১৬ এপ্রিল ২০২৬, ২২:৩৫

    হজযাত্রীদের ৫৭ শতাংশের বয়স ৫০ থেকে ৭০

    হজযাত্রীদের ৫৭ শতাংশের বয়স ৫০ থেকে ৭০

    ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১০

    ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে যুক্তরাজ্যে খাদ্য সরবরাহে বিঘ্ন ঘটার শঙ্কা

    ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে যুক্তরাজ্যে খাদ্য সরবরাহে বিঘ্ন ঘটার শঙ্কা

    ১৭ এপ্রিল ২০২৬, ০০:০১

    যুক্তরাজ্যে আশ্রয় পেতে ‘সমকামী’ দাবি, আলোচনায় পাকিস্তান-বাংলাদেশ

    যুক্তরাজ্যে আশ্রয় পেতে ‘সমকামী’ দাবি, আলোচনায় পাকিস্তান-বাংলাদেশ

    ১৬ এপ্রিল ২০২৬, ২৩:৩৮

    কুমিরের মুখে কুকুর, তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য

    কুমিরের মুখে কুকুর, তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য

    ১৭ এপ্রিল ২০২৬, ০০:২০

    কেন বাউলদের আঘাত করা হচ্ছে, প্রশ্ন রিজভীর

    কেন বাউলদের আঘাত করা হচ্ছে, প্রশ্ন রিজভীর

    ১৭ এপ্রিল ২০২৬, ০০:৪২

    ট্রাম্পের বিরুদ্ধে বিশ্বনেতারা যেখানে নীরব, সেখানে সরব পোপ

    ট্রাম্পের বিরুদ্ধে বিশ্বনেতারা যেখানে নীরব, সেখানে সরব পোপ

    ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪৮

    আজ ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

    আজ ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

    ১৭ এপ্রিল ২০২৬, ০১:১৬

    মাঝেমধ্যে চলছে ফেরি, ট্রিপ বাতিল করছে ট্রলারও

    মাঝেমধ্যে চলছে ফেরি, ট্রিপ বাতিল করছে ট্রলারও

    ১৬ এপ্রিল ২০২৬, ২০:২৭

    ফিরল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, থাকবে সরকারি ছুটি

    ফিরল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, থাকবে সরকারি ছুটি

    ১৬ এপ্রিল ২০২৬, ২৩:১১

    ভয়ংকর এক ‘মমি’ আসছে দেশে

    ভয়ংকর এক ‘মমি’ আসছে দেশে

    ১৬ এপ্রিল ২০২৬, ২৩:২২

    ট্রাম্পের কর্মকাণ্ডে আরও ঘনিষ্ঠ হচ্ছে ইইউ-যুক্তরাজ্য

    ট্রাম্পের কর্মকাণ্ডে আরও ঘনিষ্ঠ হচ্ছে ইইউ-যুক্তরাজ্য

    ১৬ এপ্রিল ২০২৬, ২৩:১৪

    মাঝেমধ্যেই কারওয়ান বাজারে খেতে আসে বানরটি

    মাঝেমধ্যেই কারওয়ান বাজারে খেতে আসে বানরটি

    ১৬ এপ্রিল ২০২৬, ১৮:১৪