Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশেষ লেখা

পিংকারের ফেরেশতারা

শিবব্রত বর্মন
শিবব্রত বর্মন
agamir somoy
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৭
শেয়ার করুন:
পিংকারের ফেরেশতারা

ইদানীং সকালে পত্রিকার পাতা বা টিভি খুললেই আঁতকে উঠছি। পুরো দুনিয়াটা যেন ধুন্ধুমার যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। ইউক্রেন- রাশিয়ায় যুদ্ধ চলছে তো চলছেই। থামার নাম নেই। গাজায় ইসরায়েলের বীভৎস সামরিক অভিযানের ছবি নেওয়া যায় না। মধ্যপ্রাচ্যে লড়াই আর সংঘাত আমাদের রান্নাঘরের চুলায় এসে বসে পড়েছে। ওদিকে সুদানে চলছে গৃহযুদ্ধ। মিয়ানমারের পাহাড়ে-জঙ্গলে সামরিক জান্তার সঙ্গে বিদ্রোহীদের লড়াই চলছে।

এ লেখা যখন লিখছি, পৃথিবীর কোথাও না কোথাও মানুষ মরছে। কেউ না কেউ ঘরবাড়ি হারাচ্ছে, উদ্বাস্তু হচ্ছে। তার ওপর আছে দেশে দেশে রাজনৈতিক অসহিষ্ণুতা, ধর্মীয় উগ্রবাদ, জাতিগত বিদ্বেষ এবং সমাজে বাড়তে থাকা মেরূকরণ।

মানুষ কি দিন দিন আরও হিংস্র হয়ে উঠছে? যুদ্ধবিগ্রহ কি বাড়ছে? পৃথিবী কি ক্রমেই একটা বিপজ্জনক গ্রহ হয়ে উঠছে? নাকি অতীতের চেয়ে পৃথিবী এখন অনেক শান্ত, মানুষ আরও সভ্য, সহিষ্ণু, নিরীহ?

কোথাও যুদ্ধবিগ্রহ দেখলে আমার স্টিভেন পিংকারের কথা মনে পড়ে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এই বিখ্যাত মনোবিজ্ঞানী মনে করেন, পৃথিবীতে যুদ্ধবিগ্রহ ক্রমশ কমছে। ২০১১ সালে এটা নিয়ে তিনি একটা ঢাউস বই লিখেছেন। নাম ‘দ্য বেটার অ্যাঞ্জেলস অব আওয়ার নেচার: হোয়াই ভায়োলেন্স হ্যাজ ডিক্লাইন্ড’। বইতে পিংকার নানা যুক্তিতর্ক, তথ্যপ্রমাণ আর পরিসংখ্যান হাজির করে এ কথাটা প্রতিষ্ঠিত করতে চেয়েছেন যে, মানুষের ইতিহাসে আসলে সহিংসতা কমছে। চারপাশে তাকালে আমাদের পৃথিবীটাকে অশান্তই মনে হয় বটে। কিন্তু একটু চিন্তা করে অতীতের সঙ্গে মিলিয়ে দেখলে দেখা যাবে, মানুষ এখন আগের যুগের তুলনায় অনেক কম হিংস্র।

এই আগের যুগটা কত আগের? পিংকার বলছেন, একটা বড় সময়ের ছবি মাথায় নিতে হবে। কয়েক হাজার বছরের। তিন কি চার হাজার বছর আগে আমাদের সমাজটা কেমন ছিল? তখন ছোট ছোট গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, প্রতিশোধ, লুণ্ঠন আর হত্যাকাণ্ড ছিল মানুষের জীবনের স্বাভাবিক অংশ। রাষ্ট্র, আইন, প্রশাসন এবং বিচারব্যবস্থা তখনো দেখা দেয়নি। এগুলোর যখন বিকাশ ঘটতে থাকল, ব্যক্তিগত প্রতিশোধ আর গোষ্ঠীগত সহিংসতা কমতে শুরু করে। পরিসংখ্যান ঘাঁটলে দেখা যাবে, ইউরোপে মধ্যযুগ থেকে আধুনিক যুগে হত্যার হার উল্লেখযোগ্যভাবে কমে গেছে।  একটা সময় সমাজে দাসপ্রথা চালু ছিল। নরবলি দেওয়া হতো। প্রকাশ্যে নিষ্ঠুর শাস্তির চল ছিল। এগুলো সামাজিকভাবে গ্রহণযোগ্য বলে বিবেচিত হতো। আজ সেগুলোকে অধিকাংশ সমাজে বর্বরতা হিসেবে বিবেচনা করা হয়।

পিংকার এই পরিবর্তনের পেছনে কয়েকটি শক্তির কথা বলেছেন। রাষ্ট্রের আইন-কানুন, বাজার ও বাণিজ্যব্যবস্থা, পারস্পরিক নির্ভরতা, শিক্ষা, যুক্তিবাদ, মানবিক মূল্যবোধ এবং নারী-পুরুষের সমান অধিকারের ধারণা মানুষের আচরণ বদলাতে সাহায্য করেছে। পিংকারের বইয়ের নামের মধ্যে যে বেটার অ্যাঞ্জেলস বা ‘শুভ ফেরেশতাদের’ কথা বলা হয়েছে, সেগুলো হলো সহমর্মিতা, আত্মসংযম, যুক্তিবোধ ও নৈতিকতার শক্তি।

এতদিন পিংকারের কথা আমার কাছে যুক্তিযুক্তই লাগছিল। কিন্তু ২০২৬ সালের পৃথিবীর দিকে তাকিয়ে আমার এ বিশ্বাস টলে যেতে শুরু করছে।

উপসালা বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে রাষ্ট্র জড়িত ছিল, এমন সশস্ত্র সংঘাতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫টিতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি সর্বোচ্চ। এর মধ্যে ১৩টি সংঘাতকে যুদ্ধ হিসেবে শ্রেণিবদ্ধ করা যায়। ইউক্রেন যুদ্ধেই ২০২৫ সালে অন্তত ৯৪ হাজার ৭০০ মানুষের প্রাণহানি ঘটেছে। সুদানে বেসামরিক মানুষের ওপর একতরফা সহিংসতা পৌঁছেছে ভয়াবহ মাত্রায়। ড্রোন দিয়ে হামলা করা হচ্ছে সেখানে। অন্যদিকে, গাজায় মানবিক বিপর্যয় ঘটেছে। একই অবস্থা মিয়ানমারেও।

সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের ২০২৬ সালের ইয়ারবুক বলছে, ২০২৫ সালে সংঘাতজনিত মৃত্যুর আনুমানিক সংখ্যা ছিল ২ লাখ ৩৮ হাজার। আগের বছরের তুলনায় কিছুটা কম হলেও ২০১৮ সালের পর থেকে এটিই দ্বিতীয় সর্বোচ্চ।  যুদ্ধের ধরনও বদলে যাচ্ছে। এখন চালকহীন ড্রোন গিয়ে হামলা চালিয়ে আসছে। তার সঙ্গে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। অস্ত্র এখন স্বয়ংক্রিয়। সেই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে বারুদের মতো ছড়িয়ে পড়ছে ঘৃণা, বিভ্রান্তিকর তথ্য আর ষড়যন্ত্রতত্ত্ব। রাজনৈতিক প্রতিপক্ষকে শত্রু হিসেবে দেখা; কিংবা ভিন্নমতকে সহ্য করতে না পারার প্রবণতা প্রত্যেক সমাজে বাড়ছে।

তবু পিংকার হয়তো তার সিদ্ধান্তে অটল থাকতে চাইবেন। তারও হাতে কিছু যুক্তি থাকবে। জাতিসংঘের ২০২৬ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-সংক্রান্ত প্রতিবেদনে দেখা যাচ্ছে, ২০১৫-২৪ সালের মধ্যে বিশ্বে হত্যার হার ১৪ শতাংশ কমেছে। ২০২৫ সালে সংঘাত-সংক্রান্ত ঘটনায় বেসামরিক মৃত্যু আগের বছরের তুলনায় ২৩ শতাংশ কমেছে। অর্থাৎ সাম্প্রতিক যুদ্ধের ভয়াবহতার পাশাপাশি দীর্ঘমেয়াদি কিছু ইতিবাচক প্রবণতাও পাওয়া যাবে।

সমস্যা হলো, লম্বা ইতিহাসের প্রেক্ষাপটে সহিংসতা কমে যাওয়ার প্রবণতা কোনো চিরস্থায়ী নিশ্চয়তা নয়। সভ্যতা এগিয়েছে; কিন্তু সেই সভ্যতার অর্জনগুলো যেকোনো সময় ধসে যেতে নিমেষ লাগবে না। পিংকারের ফেরেশতারা চিরকাল সবল থাকবে, সেটি আমরা কতটা নিশ্চিত করে বলতে পারব? আইন, গণতন্ত্র, মানবাধিকার, আন্তর্জাতিক সহযোগিতা আর মানবিক মূল্যবোধ দুর্বল হয়ে পড়লে মানুষ আবারও পুরনো বর্বরতায় ফিরে যেতে পারে।

পিংকারের জুতায় পা রাখলে আমাদের মনে হবে, শুধু আজকের সংবাদ শিরোনাম দিয়ে পৃথিবীকে বিচার করা যাবে না, দেখতে হবে দীর্ঘ ইতিহাসের গতিপথ।

পৃথিবী হয়তো অতীতের তুলনায় শান্ত হয়েছে। কিন্তু শান্তি কখনো স্বয়ংক্রিয়ভাবে আসে না। প্রতিটি প্রজন্মকেই নতুন করে তা অর্জন করতে হয়।

 

 

ইউক্রেনরাশিয়াযুদ্ধফেরেশতাশিবব্রত বর্মন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন