মাহফুজের বক্তব্য আমার রাডারে ধরে না : সারোয়ার তুষার

সংগৃহীত ছবি
মাহফুজের মন্তব্যকে দার্শনিক মত আখ্যা দিয়ে এনসিপির সারোয়ার তুষার বললেন,মাহফুজের বক্তব্য আমার রাডারে ধরে না।
এক ফেসবুক পোস্টে একজনের প্রশ্নের উত্তরে এ কথা বললেন তুষার।
এনসিপি নেতা সারোয়ার তুষার নিজের ফেসবুকে লিখেছেন, মাহফুজ সাহেব আর আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকার কারণে এনসিপি ছিল ‘কিংস পার্টি’! তাদের মধ্যে একজন এনসিপিতে যোগই দেন নাই, অন্যজন নির্বাচনের নিরপেক্ষতার স্বার্থে তফসিলের আগেই সরকার থেকে পদত্যাগ করেছেন, এনসিপিতে যোগ দিয়েছেন কিন্তু নির্বাচন করেন নাই।
নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে তুষার বলেন, অন্যদিকে, অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেব নতুন সরকারের পররাষ্ট্র মন্ত্রী হচ্ছেন। তিনি নির্বাচনের তফসিল ঘোষণার পরও নিরপত্তা উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদ আঁকড়ে ছিলেন। গতকাল পর্যন্ত তিনি অন্তর্বর্তী সরকারের অংশ ছিলেন। আজ তিনি নতুন সরকারের পররাষ্ট্র মন্ত্রী! এই খলিল সাহেবই ইউনূস-তারেক লন্ডন মিটিং এর মূল অনুঘটক ছিলেন। এতে নির্বাচনও প্রশ্নবিদ্ধ হয় নাই, খলিল সাহেবের নির্বাচনকালীন নিরপেক্ষতাও প্রশ্নবিদ্ধ হয় নাই। কেন জানেন? কারণ কবি বলেছেন, সব দোষ এনসিপির! এনসিপি একটি ‘কিংস পার্টি’!
সাদমান নামের একজন ফেসবুকের পোস্টে মন্তব্য করেন, মাহফুজ ভাই তো বললো যে আপনারা নাকি সবাই ভাগ-বাটওয়ারা করে নির্বাচন করছেন? এর উত্তুরে তুষার বলেন, মাহফুজ সাহেব বড় দার্শনিক। জীবনের গভীর উপলব্ধি থেকে তিনি মন্তব্য করেন। তা আমার রাডারে ধরে না।

