Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সোশ্যাল মিডিয়া

সামাজিক যোগাযোগে প্রতারণার ফাঁদ

১১ মাসে ৪৯১ হ্যাকিংয়ের অভিযোগ, ফেসবুকে ২৪৭

সাইফুল ইসলাম
সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ৩০ মে ২০২৬, ১৬:৫৯
১১ মাসে ৪৯১ হ্যাকিংয়ের অভিযোগ, ফেসবুকে ২৪৭

গ্রাফিকস: আগামীর সময়

সামাজিক যোগাযোগমাধ্যমে পাতা হচ্ছে নিখুঁত প্রতারণার ফাঁদ। পরিচিতদের আইডি থেকে আসছে লোভনীয় সব অফারের মেসেজ বা লিংক। আর সেই লিংকে ক্লিক করতেই খোয়া যাচ্ছে নিজের অ্যাকাউন্ট। হ্যাকড আইডি ব্যবহার করে স্বজনদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) সাম্প্রতিক পরিসংখ্যানে উঠে এসেছে এমন ভয়াবহ চিত্র।

গত ১১ মাসে (২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত) সিআইডির সাইবার সেন্টারে হ্যাকিং-সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে ৪৯১টি। যার মধ্যে অর্ধেকের বেশি ফেসবুক আইডি হ্যাকিংয়ের ঘটনা। ফেসবুকে হ্যাকিং-সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে ২৪৭টি, ই-মেইল ১০৩টি, হোয়াটসঅ্যাপ ৭৯টি, ইমো ১৬টি, টেলিগ্রাম ৮টি, ইউটিউব ১টি, ইনস্টাগ্রাম ৩টি, টিকটক ১০টি, গেম অ্যাকাউন্ট ১০টি, ওয়েবসাইট ৩টি ও অন্যান্য সোশ্যাল মিডিয়া হ্যাকিং-সংক্রান্ত অভিযোগ এসেছে ১১টি।

শুধু হ্যাকিং নয়, হুবহু নকল বা ক্লোন আইডি তৈরি করেও চলছে প্রতারণা। গত ১১ মাসে সিআইডিতে ক্লোনিংয়ের অভিযোগ এসেছে ২১১টি। এর মধ্যে শীর্ষে রয়েছে ফেসবুক। ১৭৪টি ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার ফাঁদে ফেলা হয়েছে ব্যবহারকারীদের।
এ ছাড়া ই-মেইল, হোয়াটসঅ্যাপ ও সিম ক্লোন করার অভিযোগ এসেছে সাতটি করে। ইনস্টাগ্রাম ও টিকটক ক্লোনের ঘটনা ঘটেছে তিনটি করে। ইমো অ্যাকাউন্ট ক্লোন হয়েছে তিনটি। পাশাপাশি বিকাশ, নগদ বা রকেটের মতো মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ক্লোন করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ জমা পড়েছে দুটি।

আরও পড়ুন

ঈদের ছুটিতে দেখে নিতে পারেন এই ৬ কোরিয়ান সিরিজ

৩০ মে ২০২৬

হ্যাকাররা হুবহু পরিচিত মানুষের নামে ভুয়া আইডি খোলে। এরপর মেসেঞ্জারে ‘সহজে টাকা আয়’ বা ‘পুরস্কার জেতার’ প্রলোভন দেখিয়ে লিংক পাঠায়। কৌতূহলবশত সেই লিংকে ঢুকলে মুহূর্তের মধ্যে হ্যাক হয়ে যায় আইডি। লোকলজ্জা বা ঝামেলার ভয়ে ছোটখাটো প্রতারণার ক্ষেত্রে অনেকেই করেন না অভিযোগ। তবে বড় ধরনের জালিয়াতির শিকার হলে সিআইডির শরণাপন্ন হচ্ছেন মানুষ।


বিগত দুই বছরে সাইবার অপরাধ-সংক্রান্ত ৭০১টি অভিযোগ গ্রহণ করেছে সিআইডি। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে এরই মধ্যে করা হয়েছে ৩৯টি মামলা।


সাদিক ফুয়াদ, গত ৪ মে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মেসেঞ্জারে এসএমএস দেন তামিমকে। ওই খুদে বার্তায় বলা হয়, ‘তামিম খাওয়া-দাওয়া করেছিস? তোকে একটা জোশ জিনিস দেখাই, তিন দিন ধরে আমি যা খেলছি সবই উইন। পেমেন্টও ফার্স্ট, জয়েন করলেই ৭৭,৭৭৭।’ এরপরই একটি ওয়েবসাইটের লিংক... সঙ্গে রকেট থেকে টাকা উত্তোলনের একটি স্ক্রিনশর্টও পাঠায় প্রতারক চক্র।

ফুয়াদের দেওয়া লিংকে ঢুকতেই ফেসবুক আইডি হ্যাক হয়ে যায় তামিমের। শুধু তামিম নন, এভাবে প্রায়ই ফেসবুকে প্রতারণার শিকার হচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ।

সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানালেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান থাকার কথা। বললেন, ‘দুই বছরে সাইবার অপরাধ-সংক্রান্ত ৭০১টি অভিযোগ গ্রহণ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে মামলা করা হয়েছে ৩৯টি। এসব মামলায় তদন্তসাপেক্ষে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার করা হচ্ছে।’

সাইবার অপরাধ-সংক্রান্ত যেকোনো অভিযোগ সিআইডি ও সিপিসির পেজে এবং হটলাইন নাম্বারে সার্বক্ষণিক গ্রহণ করার কথাও জানালেন ওই কর্মকর্তা। তার ভাষ্য, এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক নেওয়া হয় প্রয়োজনীয় ব্যবস্থা।

প্রতারণার ফাঁদসামাজিক যোগাযোগমাধ্যমহোয়াটসঅ্যাপফেসবুক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে