বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
আগামীর সময় নামাজ

নামাজ যেভাবে আপনার জীবন পরিশুদ্ধ করে

মুফতি সাইফুল ইসলামপ্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১৮:৩৩
নামাজ যেভাবে আপনার জীবন পরিশুদ্ধ করে

প্রতীকী ছবি

মানুষের ভেতরের অশান্তি, নৈতিক টানাপোড়েন আর পাপের দাগ; এসব কখনো বাইরে থেকে পুরোপুরি ধরা পড়ে না। কিন্তু অন্তরের গভীরে তা স্পষ্ট হয়ে থাকে। ইসলাম সেই অন্তরকে পরিশুদ্ধ করার জন্য যেসব ব্যবস্থা তাবলে দিয়েছে; সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রভাবিক হচ্ছে নামাজ। এটি শুধু একটি ইবাদত নয়; বরং মানুষের চিন্তা, চরিত্র ও জীবনের গতিপথকে শুদ্ধ করে দেওয়ার এক অবিচ্ছিন্ন প্রক্রিয়া।

মহান আল্লাহ তাআলা বলেন,

اُتْلُ مَا أُوْحِيَ إِلَيْكَ مِنَ الْكِتَابِ وَأَقِمِ الصَّلاَةَ، إِنَّ الصَّلاَةَ تَنْهى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ، وَلَذِكْرُ اللهِ أَكْبَر

অর্থাৎ, “তুমি তোমার প্রতি প্রত্যাদিষ্ট গ্রন্থ পাঠ কর এবং যথাযথভাবে নামাজ কায়েম কর। নিশ্চয় নামাজ অশ্লীল ও মন্দ কাজ হতে বিরত রাখে। আর অবশ্যই আল্লাহর যিকরই সর্বশ্রেষ্ঠ।” (সূরা আল-আনকাবুত, আয়াত : ৪৫)

এই আয়াতেই নামাজের প্রকৃত শক্তি প্রকাশ পায়। নামাজ মানুষকে কেবল কিছু সময়ের জন্য আল্লাহর সামনে দাঁড় করায় না; বরং তা তার অন্তরে এমন এক নৈতিক বোধ জাগিয়ে তোলে, যা তাকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে রাখে। একজন ব্যক্তি যদি মনোযোগ, খুশু ও যথাযথ আদবের সঙ্গে নামাজ আদায় করে, তাহলে তা তার আচরণে প্রতিফলিত হবেই।

রাসুলুল্লাহ (সা.) নামাজের এই পরিশুদ্ধির প্রভাবকে একটি সহজ উপমার মাধ্যমে বুঝিয়েছেন। আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘তোমাদের কি মনে হয়, যদি কারো দরজার সামনে একটি নদী থাকে এবং সে তাতে প্রতিদিন পাঁচবার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা অবশিষ্ট থাকবে?’ সাহাবারা বললেন, ‘না, কোনো ময়লা থাকবে না।’ তখন তিনি বললেন, ‘এটাই হলো পাঁচ ওয়াক্ত নামাজের উদাহরণ। আল্লাহ এই নামাজগুলোর মাধ্যমে বান্দার গুনাহসমূহ মুছে দেন।’ (বুখারি, হাদিস: ৫২৮, মুসলিম, হাদিস : ৬৬৭)

এই হাদিস নামাজকে এক প্রবাহমান পরিচ্ছন্নতার ধারার সঙ্গে তুলনা করেছে। যেমন বারবার পানিতে ধোয়ার ফলে শরীর থেকে ময়লা দূর হয়ে যায়, তেমনি নিয়মিত নামাজ মানুষের আত্মাকে পাপের কালিমা থেকে পরিষ্কার করে দেয়।

অন্য একটি হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যদি বড় গুনাহ থেকে বেঁচে থাকা যায়, তবে পাঁচ ওয়াক্ত নামাজ এবং এক জুমুআহ থেকে আরেক জুমুআহ পর্যন্ত সময়ের মধ্যে সংঘটিত পাপসমূহের কাফফারা হয়ে যায়।’ (সহীহ মুসলিম ২৩৩)

এখানে নামাজকে সময়ের ধারাবাহিকতায় পাপমোচনের এক নিয়মিত ব্যবস্থারূপে তুলে ধরা হয়েছে। অর্থাৎ, একজন মুমিন যদি সচেতনভাবে বড় গুনাহ থেকে বেঁচে থাকে, তাহলে তার দৈনন্দিন জীবনের ছোটখাটো ভুলগুলো নামাজের মাধ্যমেই ধুয়ে যায়।

সাহাবায়ে কিরামের জীবনে এই বিষয়টি কতটা জীবন্ত ছিল, তার একটি চিত্র পাওয়া যায় সালমান ফার্সী (রা.)-এর ঘটনায়। তিনি একটি শুকনো ডাল ঝাঁকিয়ে পাতাগুলো ঝরিয়ে দিয়ে বলেছিলেন, রাসুলুল্লাহ (সা.)-ও একদিন এমনটি করেছিলেন। এরপর তিনি বলেন, “মুসলিম যখন সুন্দরভাবে ওযু করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, তখন তার পাপসমূহ ঠিক এভাবেই ঝরে যায়, যেভাবে এই পাতাগুলো ঝরে পড়ল।” এরপর তিনি এই আয়াত পাঠ করেন,

وَأَقِمِ الصَّلاَةَ طَرَفَىِ النَّهَارِ وَزُلَفًا مِّنَ اللَّيْلِ، إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ، ذَٰلِكَ ذِكْرَىٰ لِلذَّاكِرِينَ

অর্থাৎ, “দিনের দুই প্রান্তে ও রাতের প্রারম্ভে নামাজ কায়েম কর। নিশ্চয় সৎকর্মসমূহ অসৎকর্মকে মুছে দেয়। এটি স্মরণকারীদের জন্য এক উপদেশ।” (সূরা হূদ, আয়াত : ১১৪)  (সহীহ তারগীব, হাদিস : ৩৫৬)

এই বর্ণনায় নামাজকে একটি প্রাকৃতিক প্রক্রিয়ার মতো দেখানো হয়েছে। যেখানে পাপ ঝরে পড়ে, ঠিক যেমন শুকনো পাতা বাতাসে ঝরে যায়।

আরও গভীরভাবে যদি দেখি, নামাজ কেবল বাহ্যিক আমল নয়; এটি এক ধরনের আত্মশুদ্ধির যাত্রা। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘বান্দা যখন নামাজে দাঁড়ায়, তখন তার গুনাহগুলো তার মাথা ও কাঁধে রাখা হয়। এরপর যখন সে রুকু ও সিজদা করে, তখন একে একে সেই গুনাহগুলো ঝরে পড়ে।’ (সহীহ জামে, হাদিস: ১৬৭১)

এই হাদিস নামাজের প্রতিটি রুকনকে অর্থবহ করে তোলে। রুকু মানে বিনয়, সিজদা মানে পূর্ণ আত্মসমর্পণ। আর এই বিনয় ও আত্মসমর্পণের মধ্য দিয়েই মানুষ তার পাপের বোঝা নামিয়ে ফেলে।

সব মিলিয়ে দেখা যায়, নামাজ একজন মুমিনের জীবনে শুধু একটি নির্দিষ্ট সময়ের ইবাদত নয়; এটি তার পুরো জীবনকে প্রভাবিত করে। এটি তাকে শৃঙ্খলিত করে। তাকে আত্মসমালোচনায় অভ্যস্ত করে। তার অন্তরে আল্লাহর ভয় ও ভালোবাসা জাগিয়ে তোলে। যখন নামাজ ঠিক হয়, তখন চরিত্রও ঠিক হতে শুরু করে। আর যখন চরিত্র শুদ্ধ হয়, তখন জীবনও সুন্দর হয়ে ওঠে।

তাই নামাজকে শুধু দায়িত্ব হিসেবে না দেখে, নিজের আত্মাকে পরিশুদ্ধ করার এক নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে গ্রহণ করাই একজন মুমিনের প্রকৃত প্রজ্ঞা। কারণ, এই নামাজই একদিন তাকে দুনিয়ার অশান্তি থেকে মুক্তি দেবে এবং আখিরাতের সফলতার পথে পৌঁছে দেবে।

লেখক: প্রাবন্ধিক ও অনুবাদক

Saifpas352@gmail.com

 

    শেয়ার করুন:
    Advertisement
    দুদিনের ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড মৌলভীবাজার, বন্যার আশঙ্কা

    দুদিনের ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড মৌলভীবাজার, বন্যার আশঙ্কা

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:৫০

    ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ২৫ বিলিয়ন ডলার

    ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ২৫ বিলিয়ন ডলার

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:৩৮

    সিডিএ চেয়ারম্যান কোথায় ক্ষোভ মেয়রের

    সিডিএ চেয়ারম্যান কোথায় ক্ষোভ মেয়রের

    ২৯ এপ্রিল ২০২৬, ২১:২৬

    লন্ডনের দুই উৎসবে প্রিয়াম অর্চি, সামনে ‘দেশলাই’

    লন্ডনের দুই উৎসবে প্রিয়াম অর্চি, সামনে ‘দেশলাই’

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:২৮

    অধিগ্রহণ খবরে ‘জেড’ ক্যাটাগরির আলিফ দর বৃদ্ধির শীর্ষে

    অধিগ্রহণ খবরে ‘জেড’ ক্যাটাগরির আলিফ দর বৃদ্ধির শীর্ষে

    ২৯ এপ্রিল ২০২৬, ১৫:৫৩

    অপেক্ষায় থাকা শিশু জানে না,  বাবা আর কখনোই ফিরবেন না

    অপেক্ষায় থাকা শিশু জানে না, বাবা আর কখনোই ফিরবেন না

    ২৯ এপ্রিল ২০২৬, ২০:১২

    বুড়োদের মাথার ভেলকিতে উত্তপ্ত ঢাকার আন্ডারওয়ার্ল্ড

    বুড়োদের মাথার ভেলকিতে উত্তপ্ত ঢাকার আন্ডারওয়ার্ল্ড

    ২৯ এপ্রিল ২০২৬, ১৭:২২

    রঘু রাই— সেই ঐশ্বরিক চোখ

    রঘু রাই— সেই ঐশ্বরিক চোখ

    ২৯ এপ্রিল ২০২৬, ১৪:৫৪

    বিশ্ব নৃত্য দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজন

    বিশ্ব নৃত্য দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজন

    ২৯ এপ্রিল ২০২৬, ১৯:২৪

    স্বর্ণ লুটের অভিযোগে স্বেচ্ছাসেবক-ছাত্রদলের ৬ নেতা বহিষ্কার

    স্বর্ণ লুটের অভিযোগে স্বেচ্ছাসেবক-ছাত্রদলের ৬ নেতা বহিষ্কার

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:১৭

    বন্ধুদের আড্ডায় মদপানে নিভে গেল কলেজছাত্রের প্রাণ

    বন্ধুদের আড্ডায় মদপানে নিভে গেল কলেজছাত্রের প্রাণ

    ২৯ এপ্রিল ২০২৬, ২১:৪৯

    ‘এখানে পাহাড়ধস হয় না’

    ‘এখানে পাহাড়ধস হয় না’

    ২৯ এপ্রিল ২০২৬, ১৮:৩২

    বুথফেরত জরিপে কি হেরে যাচ্ছেন মমতা?

    বুথফেরত জরিপে কি হেরে যাচ্ছেন মমতা?

    ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩৬

    দ্বিতীয় দফায় ৯২ শতাংশ ছাড়াল ভোটের হার

    দ্বিতীয় দফায় ৯২ শতাংশ ছাড়াল ভোটের হার

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:১১

    বেকারত্ব থেকে উদ্যোক্তা: শাওনের অনন্য সাফল্য

    বেকারত্ব থেকে উদ্যোক্তা: শাওনের অনন্য সাফল্য

    ২৯ এপ্রিল ২০২৬, ২৩:৫৫

    advertiseadvertise

    প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

    সম্পাদক : মোস্তফা মামুন

    আগামীর সময়
    আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

    ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

    যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

    বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

    info@agamirsomoy.com

    স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

    • বেটা
    • সর্বশেষ
    • ইপেপার
    EN
    • বেটা
    • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সারা দেশ
    • বিশ্ব
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • মতামত
    • ফিচার
    • ভিডিও
    • চট্টগ্রাম
    • শিক্ষা
    • বিচিত্রা
    • ইপেপার
    • EN