Agamir Somoy E-Paper
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসুস্থদের ঠিকানা তাজুলের বৃদ্ধাশ্রম
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হাদিস

সুস্থতা সম্পদের চেয়েও বড় নিয়ামত

মুফতি সাইফুল ইসলাম
মুফতি সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১৬:২১
সুস্থতা সম্পদের চেয়েও বড় নিয়ামত

প্রতীকী ছবি

মানুষের জীবনে অর্থ-সম্পদ, সুস্থতা ও মানসিক প্রশান্তি অত্যন্ত মূল্যবান নিয়ামত। পার্থিব জীবনে স্বচ্ছন্দতার জন্য মানুষ সম্পদ অর্জন করে, রোগমুক্ত ও কর্মক্ষম থাকার জন্য সুস্থতা কামনা করে এবং জীবনের নানা ব্যস্ততা ও সংকটের মধ্যেও মনের শান্তি খোঁজে। কিন্তু ইসলামের দৃষ্টিতে এসব নিয়ামতের প্রকৃত মূল্য নির্ভর করে মানুষের তাকওয়া ও আল্লাহর সঙ্গে সম্পর্কের ওপর। সম্পদ থাকলেই মানুষ প্রকৃত অর্থে সুখী হয় না, আবার সম্পদের স্বল্পতাও সবসময় অশান্তির কারণ নয়। রাসুলুল্লাহ (সা.) সম্পদ, সুস্থতা ও মনের প্রশান্তির প্রকৃত মূল্য তুলে ধরে বলেছেন-

 لَا بَأْسَ بِالْغِنَى لِمَنِ اتَّقَى، وَالصِّحَّةُ لِمَنِ اتَّقَى خَيْرٌ مِنَ الْغِنَى، وَطِيبُ النَّفْسِ مِنَ النَّعِيمِ

হাদিসটিতে রাসুলুল্লাহ (সা.) প্রথমেই সম্পদের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ ভারসাম্যপূর্ণ শিক্ষা দিয়েছেন। “যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, তার জন্য ধন-সম্পদে কোনো দোষ নেই।” (ইবনে মাজাহ, হাদিস : ১৭৫৪) 

অর্থাৎ সম্পদ নিজে নিন্দনীয় নয়। হালাল উপায়ে অর্জিত সম্পদ যদি আল্লাহর বিধান মেনে উপার্জন ও ব্যয় করা হয়, তাহলে তা মানুষের জন্য কল্যাণের মাধ্যম হতে পারে। একজন মুত্তাকি ব্যক্তি সম্পদকে জীবনের উদ্দেশ্য বানায় না; বরং আল্লাহর দেওয়া আমানত হিসেবে ব্যবহার করে। সে নিজের প্রয়োজন পূরণের পাশাপাশি পরিবার, আত্মীয়স্বজন, দরিদ্র ও অসহায় মানুষের অধিকার আদায় করে এবং আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করে।

এরপর হাদিসে সুস্থতার গুরুত্ব আরও স্পষ্ট করে বলা হয়েছে, “যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, তার জন্য সুস্থতা ধন-সম্পদের চেয়েও উত্তম।” কারণ অর্থ-সম্পদ থাকলেও শরীর অসুস্থ হলে মানুষ অনেক সময় তা ভোগ করতে পারে না। বিপরীতে সুস্থ শরীর মানুষকে ইবাদত, পরিশ্রম, পরিবার ও সমাজের কল্যাণে কাজ করার সুযোগ দেয়। তাই সুস্থতাকে অবহেলা না করে এর যথাযথ যত্ন নেওয়া এবং সুস্থতার সময়টিকে নেক কাজে কাজে লাগানো উচিত।

সবশেষে বলা হয়েছে, “মনের প্রশান্তি নিয়ামতের অন্তর্ভুক্ত।” এটি হাদিসটির অত্যন্ত তাৎপর্যপূর্ণ শিক্ষা। বাহ্যিক প্রাচুর্য থাকলেও অন্তরে অশান্তি থাকলে মানুষ প্রকৃত সুখ অনুভব করতে পারে না। আল্লাহর ওপর ভরসা, তাঁর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা, হালাল-হারামের সীমা মেনে চলা এবং পরকালের প্রতি বিশ্বাস মানুষের অন্তরে প্রশান্তি তৈরি করে। তাই প্রকৃত সফলতা শুধু সম্পদ অর্জনে নয়; বরং তাকওয়ার মাধ্যমে এমন জীবন গড়ে তোলায়, যেখানে সম্পদ থাকলে তা কল্যাণের মাধ্যম হয়, সুস্থতা হলে তা ইবাদত ও সেবায় ব্যয় হয় এবং অন্তর আল্লাহর স্মরণে প্রশান্ত থাকে।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    দেশের সব হাসপাতাল লাইব্রেরিতে রাখতে হবে জিয়া-খালেদা জিয়াকে নিয়ে লেখা তিন বই

    দেশের সব হাসপাতাল লাইব্রেরিতে রাখতে হবে জিয়া-খালেদা জিয়াকে নিয়ে লেখা তিন বই

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ভারত থেকে আসছে ১৮ রেলওয়ে কোচ

    ভারত থেকে আসছে ১৮ রেলওয়ে কোচ