Agamir Somoy E-Paper
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইসলাম

মহানবী (সা.) যাকে পরিপূর্ণ মুমিন বলেছেন

মুফতি সাইফুল ইসলাম
মুফতি সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৫
মহানবী (সা.) যাকে পরিপূর্ণ মুমিন বলেছেন

প্রতীকী ছবি

ইসলামে ঈমান শুধু বিশ্বাসের নাম নয়। কারণ ঈমানের সৌন্দর্য মানুষের আচরণ ও চরিত্রে প্রকাশ পায়। একজন মানুষ কত বেশি ইবাদত করে, তার পাশাপাশি সে অন্য মানুষের সঙ্গে কেমন আচরণ করে, কথাবার্তায় কতটা সংযত, ক্ষমাশীল ও বিনয়ী, তার মধ্যেও ঈমানের গভীরতা প্রতিফলিত হয়। এ কারণেই মহানবী (সা.) উত্তম চরিত্রকে পরিপূর্ণ ঈমানের অন্যতম নিদর্শন হিসেবে তুলে ধরেছেন।

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

 أَكْمَلُ الْمُؤْمِنِينَ إِيمَانًا أَحْسَنُهُمْ خُلُقًا

‘মুমিনদের মধ্যে ঈমানে সবচেয়ে পরিপূর্ণ সে-ই, যার চরিত্র সবচেয়ে সুন্দর।’ (আবু দাউদ, হাদিস : ৪৬৮২; তিরমিজি, হাদিস : ১১৬২)

এই হাদিসে মহানবী (সা.) ঈমানের পূর্ণতার সঙ্গে সুন্দর চরিত্রের সরাসরি সম্পর্ক স্থাপন করেছেন। অর্থাৎ, উত্তম চরিত্র শুধুমাত্র ঈমানের বাহ্যিক অলংকারমা নয়; বরং ঈমানের পরিপূর্ণতার গুরুত্বপূর্ণ প্রকাশও বটে। সত্যবাদিতা, আমানতদারি, নম্রতা, ধৈর্য, ক্ষমাশীলতা, মানুষের প্রতি দয়া এবং কারও প্রতি অন্যায় না করা একজন মুমিনের চরিত্রের অংশ।

পবিত্র কোরআনেও রাসুলুল্লাহ (সা.)-এর চরিত্রের অসাধারণ মর্যাদা ঘোষণা করা হয়েছে, ‘নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী।’ (সুরা আল কালাম, আয়াত ৪)। রাসুলুল্লাহ (সা.)-এর জীবন ছিল উত্তম চরিত্রের বাস্তব পাঠশালা। তিনি মানুষের ভুল ক্ষমা করেছেন, দুর্বলদের প্রতি দয়া দেখিয়েছেন, প্রতিবেশীর অধিকার রক্ষা করেছেন এবং বিরোধীদের সঙ্গেও ন্যায়সংগত আচরণ করেছেন।

উত্তম চরিত্রের গুরুত্ব বোঝাতে রাসুলুল্লাহ (সা.) আরও বলেছেন, ‘কিয়ামতের দিন মুমিনের পাল্লায় উত্তম চরিত্রের চেয়ে ভারী কোনো বস্তু থাকবে না।’ (তিরমিজি, হাদিস : ২০০২)। এতে বোঝা যায়, মানুষের সঙ্গে সুন্দর আচরণ কোনো তুচ্ছ সামাজিক সৌজন্য নয়; এটি আখিরাতে নাজাতের সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত।

আজ আমরা ইবাদতের নানা দিক নিয়ে যতটা সচেতন, চরিত্র সংশোধনের বিষয়ে অনেক সময় ততটা মনোযোগী নই। অথচ একজন প্রকৃত মুমিনের পরিচয় প্রকাশ পায় তার পরিবারে, কর্মক্ষেত্রে, প্রতিবেশীর সঙ্গে আচরণে, দুর্বল মানুষের প্রতি ব্যবহারে এবং মতভেদের সময় তার ভাষা ও সংযমে।

সুতরাং ঈমানকে পূর্ণতার দিকে নিতে হলে শুধু আমল বাড়ালেই হবে না, আখলাকও সুন্দর করতে হবে। কারণ মহানবী (সা.)-এর ভাষায়, সুন্দর চরিত্রই মুমিনের ঈমানের পরিপূর্ণতার অন্যতম উজ্জ্বল পরিচয়।

লেখক: আলেম ও সাংবাদিক

[email protected]

উত্তম চরিত্রপরিপূর্ণ মুমিন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    কড়া নাড়ছে এজিআই

    কড়া নাড়ছে এজিআই

    সাদ্দাম-ইনানদের ফাঁসির রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

    সাদ্দাম-ইনানদের ফাঁসির রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

    স্ত্রীর বায়নায় কুমির হয়েছিলেন ‘নদের চাঁদ’

    স্ত্রীর বায়নায় কুমির হয়েছিলেন ‘নদের চাঁদ’

    ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত

    ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত

    বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী, সড়কে এলাকাবাসীর বিক্ষোভ

    বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী, সড়কে এলাকাবাসীর বিক্ষোভ

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির