আগামীকাল হজের ভিসা দেওয়া শুরু করবে সৌদি

সংগৃহীত ছবি
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ২০২৬ সালের হজ মৌসুমের ভিসা প্রদান কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি ২০২৬) থেকে এই কার্যক্রম শুরু হবে।
হজের প্রায় চার মাস আগেই ভিসা প্রক্রিয়া শুরুর এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা পরিচালনাগত প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে সময়সূচি এগিয়ে আনার অংশ।
মন্ত্রণালয় জানায়, নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে পবিত্র স্থানগুলোতে আন্তর্জাতিক হাজিদের জন্য সব ধরনের সেবা চুক্তি এবং মক্কায় আবাসনসংক্রান্ত সব চুক্তি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
এ পর্যন্ত ৭ লাখ ৫০ হাজার হাজি নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে নিজ নিজ দেশ থেকে সরাসরি ৩০ হাজার হাজির জন্য হজ প্যাকেজ নিশ্চিত করা হয়েছে।
মাঠপর্যায়ের প্রস্তুতিও এগিয়ে চলছে। আন্তর্জাতিক হাজিদের জন্য মিনা ও আরাফাতে প্রায় ৪৮৫টি ক্যাম্প বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি ৭৩টি হজ বিষয়ক দপ্তর তাদের প্রাথমিক চুক্তিগত ব্যবস্থা সম্পন্ন করেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, রাজ্যের ভেতরে ও বাইরে সেবাদানকারী প্রতিষ্ঠান এবং হজ দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় কার্যক্রম অব্যাহত রয়েছে।
সূত্র : দি ইসলামিক ইনফরমেশন



