মার্কিন দূতাবাসের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক
আগামীর সময় প্রতিবেদক

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কূটনীতিকদের সঙ্গে গণঅধিকার পরিষদ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বিকেলে রাজধানীর বারিধারায় মার্কিন দূতাবাসে এই বৈঠক হয়।
বৈঠকে যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল সেক্রেটারি জেমস স্টুয়ার্টের নেতৃত্বে তিন সদস্যদের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
অন্যদিকে গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলে ছিলেন। তারা হলেন—দলের উচ্চতর পরিষদের সদস্য সাকিব হোসাইন ও সহ-সভাপতি আরিফুর রহমান।
বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রে আন্তঃসম্পর্ক, গণতন্ত্র শক্তিশালীকরণ, মানবাধিকার ও সুশাসন, নারীর ক্ষমতায়ন এবং বাংলাদেশে নতুন নতুন মার্কিন বিনিয়োগের বিষয়ে বিশদ আলোচনা হয়েছে বলে জানা গেছে।







