শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
‘ইউক্রেনে যুদ্ধে না গেলে জেলে দলবদ্ধ ধর্ষণ করবে এইডস আক্রান্তরা’

‘ইউক্রেনে যুদ্ধে না গেলে জেলে দলবদ্ধ ধর্ষণ করবে এইডস আক্রান্তরা’

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • পত্রিকা
  • ইপেপার
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • পত্রিকা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

এক আসন ছেড়ে দিয়েও জামানত খোয়ালেন মান্না

অনলাইন ডেস্কপ্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪০
এক আসন ছেড়ে দিয়েও জামানত খোয়ালেন মান্না

সংগৃহীত ছবি

ভোটের চারদিন আগে দুই আসনের একটি ছেড়ে দিয়েও জামানত রক্ষা করতে পারলেন না নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। নিজ দলের কেটলি প্রতীক নিয়ে বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে ৩ হাজার ৪২৬ ভোট পান তিনি।


জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানায়, আসনটিতে ভোট পড়েছে ২ লাখ ৪৩ হাজার ৮০২টি। এর মধ্যে ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির মীর শাহে আলম।


নির্বাচনের আইন অনুযায়ী, জামানত রক্ষার জন্য প্রার্থীকে মোট ভোটের অন্তত আট ভাগের এক ভাগ বা ১২ দশমিক ৫ শতাংশ ভোট পেতে হবে। সে হিসাবে বগুড়া-২ আসনে জামানত টিকিয়ে রাখতে মান্নার প্রয়োজন ছিল ৩০ হাজার ৪৭৬ ভোট। কিন্তু তিনি পেয়েছেন মোট ভোটের মাত্র ১ দশমিক ৪ শতাংশ।


আসনটিতে বিএনপির মীর শাহে আলমের নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামান পেয়েছেন ৯৩ হাজার ৫৪৮ ভোট।


এই আসন মাহমুদুর রহমান মান্নাকে বিএনপি ছেড়ে দিতে পারে বলে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ছিল। তবে শেষ পর্যন্ত দলটি নিজেদের প্রার্থী মীর শাহে আলমকে মনোনয়ন দেয়। মান্না লড়তে নামেন নাগরিক ঐক্যের নিজস্ব প্রতীক কেটলি নিয়ে।

ঢাকা- ১৮ আসনেরও প্রার্থী ছিলেন এই নেতা। তবে নির্বাচনের চারদিন আগে রোববার ওই আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।


নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে তিনি লেখেন, ‘এখন আমি বগুড়ায়। একটি বিশেষ পরিস্থিতিতে সংসদ নির্বাচনে ঢাকা-১৮ এবং বগুড়া-২ (আসন) থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। নির্বাচন এতই ব্যয়বহুল যে তা নির্বাহ করা আমার পক্ষে সম্ভব নয়। এই পরিপ্রেক্ষিতে আমি ঢাকা-১৮ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি।’

নির্বাচন
    শেয়ার করুন:
    Advertisement
    একটি নয়, এনসিপির নজর সংরক্ষিত ৩ আসনে

    একটি নয়, এনসিপির নজর সংরক্ষিত ৩ আসনে

    ১৬ এপ্রিল ২০২৬, ২০:১০

    যে আঁতুড়ঘরে একটি ভূখণ্ডের জন্ম

    যে আঁতুড়ঘরে একটি ভূখণ্ডের জন্ম

    ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৩

    ১০ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল-লেবানন

    ১০ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল-লেবানন

    ১৬ এপ্রিল ২০২৬, ২২:৩৫

    ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে যুক্তরাজ্যে খাদ্য সরবরাহে বিঘ্ন ঘটার শঙ্কা

    ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে যুক্তরাজ্যে খাদ্য সরবরাহে বিঘ্ন ঘটার শঙ্কা

    ১৭ এপ্রিল ২০২৬, ০০:০১

    হজযাত্রীদের ৫৭ শতাংশের বয়স ৫০ থেকে ৭০

    হজযাত্রীদের ৫৭ শতাংশের বয়স ৫০ থেকে ৭০

    ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১০

    যুক্তরাজ্যে আশ্রয় পেতে ‘সমকামী’ দাবি, আলোচনায় পাকিস্তান-বাংলাদেশ

    যুক্তরাজ্যে আশ্রয় পেতে ‘সমকামী’ দাবি, আলোচনায় পাকিস্তান-বাংলাদেশ

    ১৬ এপ্রিল ২০২৬, ২৩:৩৮

    কুমিরের মুখে কুকুর, তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য

    কুমিরের মুখে কুকুর, তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য

    ১৭ এপ্রিল ২০২৬, ০০:২০

    কেন বাউলদের আঘাত করা হচ্ছে, প্রশ্ন রিজভীর

    কেন বাউলদের আঘাত করা হচ্ছে, প্রশ্ন রিজভীর

    ১৭ এপ্রিল ২০২৬, ০০:৪২

    ট্রাম্পের বিরুদ্ধে বিশ্বনেতারা যেখানে নীরব, সেখানে সরব পোপ

    ট্রাম্পের বিরুদ্ধে বিশ্বনেতারা যেখানে নীরব, সেখানে সরব পোপ

    ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪৮

    আজ ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

    আজ ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

    ১৭ এপ্রিল ২০২৬, ০১:১৬

    মাঝেমধ্যে চলছে ফেরি, ট্রিপ বাতিল করছে ট্রলারও

    মাঝেমধ্যে চলছে ফেরি, ট্রিপ বাতিল করছে ট্রলারও

    ১৬ এপ্রিল ২০২৬, ২০:২৭

    ফিরল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, থাকবে সরকারি ছুটি

    ফিরল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, থাকবে সরকারি ছুটি

    ১৬ এপ্রিল ২০২৬, ২৩:১১

    ভয়ংকর এক ‘মমি’ আসছে দেশে

    ভয়ংকর এক ‘মমি’ আসছে দেশে

    ১৬ এপ্রিল ২০২৬, ২৩:২২

    ট্রাম্পের কর্মকাণ্ডে আরও ঘনিষ্ঠ হচ্ছে ইইউ-যুক্তরাজ্য

    ট্রাম্পের কর্মকাণ্ডে আরও ঘনিষ্ঠ হচ্ছে ইইউ-যুক্তরাজ্য

    ১৬ এপ্রিল ২০২৬, ২৩:১৪

    মাঝেমধ্যেই কারওয়ান বাজারে খেতে আসে বানরটি

    মাঝেমধ্যেই কারওয়ান বাজারে খেতে আসে বানরটি

    ১৬ এপ্রিল ২০২৬, ১৮:১৪