শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
নিউ অ্যাঙ্গুলেম যেভাবে নিউ ইয়র্ক

নিউ অ্যাঙ্গুলেম যেভাবে নিউ ইয়র্ক

শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
আগামীর সময় রাজনীতি

শিক্ষিকাকে জুতা পেটার ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার

অনলাইন ডেস্কপ্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১২:৩৭
শিক্ষিকাকে জুতা পেটার ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার

ছবি: আগামীর সময়

রাজশাহীতে শিক্ষিকাকে জুতা পেটার ঘটনায় অভিযুক্ত নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

আজ শুক্রবার দুপুরে বিএনপি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে ভাঙচুর ও একজন শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে দুর্গাপুর উপজেলাধীন জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলীর বিরুদ্ধে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে আকবর আলীকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে করা হয়েছে বহিষ্কার।

এর আগে শিক্ষিকা ও বিএনপির নেতার মারামারির একটি ভিডিও ভাইরাল হয়। যা নিয়ে শুরু হয়েছে সমালোচনা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরের দিকে অধ্যক্ষের কক্ষে প্রবেশ করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। বাগবিতণ্ডায় জড়ান অধ্যক্ষসহ অন্য শিক্ষকদের সঙ্গে।

ঘটনার ভিডিওতে দেখা যায়, বাগবিতণ্ডার এক পর্যায়ে জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলীকে চড় দেন কলেজটির প্রভাষক আলেয়া খাতুন হীরা। এতে ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষিকাকে জুতা দিয়ে পেটাতে থাকেন ওই বিএনপি নেতা। অধ্যক্ষের কক্ষের বাইরে এসেও মারামারি করেন তারা। এক পর্যায়ে বিএনপির ওই নেতাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিতে দেখা গেছে। পরে উপস্থিত বিএনপির অন্য নেতাকর্মীরাও জড়ান সংঘর্ষে। ব্যাপক ভাঙচুর চালান কলেজের অফিসকক্ষে।

    শেয়ার করুন:
    কাবার কিসওয়া: ভালোবাসা, ঐতিহ্য ও ঈমানের প্রতিচ্ছবি

    কাবার কিসওয়া: ভালোবাসা, ঐতিহ্য ও ঈমানের প্রতিচ্ছবি

    ২৩ এপ্রিল ২০২৬, ১৩:৫৫

    শেকসপিয়ারের জন্মদিন নিয়ে রহস্য

    শেকসপিয়ারের জন্মদিন নিয়ে রহস্য

    ২৩ এপ্রিল ২০২৬, ১৪:৫৭

    ইউএফও রহস্যের আড়ালে কী?

    ইউএফও রহস্যের আড়ালে কী?

    ২৩ এপ্রিল ২০২৬, ১৩:৩৪

    শর্তসাপেক্ষে শাস্তি উঠল শুটার কলির

    শর্তসাপেক্ষে শাস্তি উঠল শুটার কলির

    ২৩ এপ্রিল ২০২৬, ১২:৫০

    তামিলনাড়ুতেও চলছে ভোট, হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা

    তামিলনাড়ুতেও চলছে ভোট, হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা

    ২৩ এপ্রিল ২০২৬, ১২:৪১

    ফুয়েল কার্ডের ছবির সঙ্গে চেহারার মিল না থাকায় বাইকারকে মারলেন ইউএনও

    ফুয়েল কার্ডের ছবির সঙ্গে চেহারার মিল না থাকায় বাইকারকে মারলেন ইউএনও

    ২৩ এপ্রিল ২০২৬, ১২:৩৫

    টয়লেটের ক্লিনার লাইব্রেরিয়ানের দায়িত্বে

    টয়লেটের ক্লিনার লাইব্রেরিয়ানের দায়িত্বে

    ২৩ এপ্রিল ২০২৬, ১২:২৮

    নিউ অ্যাঙ্গুলেম যেভাবে নিউ ইয়র্ক

    নিউ অ্যাঙ্গুলেম যেভাবে নিউ ইয়র্ক

    ২৩ এপ্রিল ২০২৬, ০৯:০৭

    ওয়াজুদ্দিনের পৃষ্ঠাগুলি

    ওয়াজুদ্দিনের পৃষ্ঠাগুলি

    ২৩ এপ্রিল ২০২৬, ১২:১৯

    মেসির শিরোপা জয়ের রেকর্ড ছোঁয়া কে এই বার্সা তারকা?

    মেসির শিরোপা জয়ের রেকর্ড ছোঁয়া কে এই বার্সা তারকা?

    ২৩ এপ্রিল ২০২৬, ১২:১৭

    ও আলোর পথযাত্রী...

    ও আলোর পথযাত্রী...

    ২৩ এপ্রিল ২০২৬, ১২:১২

    কে আগে নতিস্বীকার করবে

    কে আগে নতিস্বীকার করবে

    ২৩ এপ্রিল ২০২৬, ১৬:২২

    ছেলের জীবিকা বাঁচাতে মোটরসাইকেল নিয়ে তেলের লাইনে মা

    ছেলের জীবিকা বাঁচাতে মোটরসাইকেল নিয়ে তেলের লাইনে মা

    ২৩ এপ্রিল ২০২৬, ১৯:০৫

    রুমিন ফারহানার নামে অপপ্রচারের পোস্টমর্টেম

    রুমিন ফারহানার নামে অপপ্রচারের পোস্টমর্টেম

    ২৩ এপ্রিল ২০২৬, ২০:২১

    গুপ্ত বিতর্কে উত্তাল সংসদ ও রাজপথ!

    গুপ্ত বিতর্কে উত্তাল সংসদ ও রাজপথ!

    ২৩ এপ্রিল ২০২৬, ২৩:২৬

    প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

    সম্পাদক : মোস্তফা মামুন

    আগামীর সময়
    আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

    ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

    যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

    বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

    info@agamirsomoy.com

    স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

    • বেটা
    • সর্বশেষ
    • ইপেপার
    EN
    • বেটা
    • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সারা দেশ
    • বিশ্ব
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • মতামত
    • ফিচার
    • চট্টগ্রাম
    • ভিডিও
    • শিক্ষা
    • বিচিত্রা
    • ইপেপার
    • EN