লক্ষ্মীপুর-৩ আসনে জয় এ্যানির
অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ১ লাখ ৩৩ হাজার ৭৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী রেজাউল করিম এক লাখ ১৭ হাজার ৭৭৯ ভোট পেয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে আসনটির ১৩০ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা রিটার্নিং কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, আসনটিতে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ আসনে ৪ লাখ ৪৪ হাজার ৪৭২ জন ভোটার। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৯ হাজার ৭০৯, নারী ভোটার ২ লাখ ১৪ হাজার ৭৫৮ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন।



