বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • সর্বশেষ
  • ইপেপার
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

সংসদে বিএনপির ৭ ‘বিদ্রোহী’, জিতলেন কত ব্যবধানে

অনলাইন ডেস্কপ্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫১
সংসদে বিএনপির ৭ ‘বিদ্রোহী’, জিতলেন কত ব্যবধানে

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চমক দেখিয়েছেন সাত স্বতন্ত্র প্রার্থী যাঁরা সবাই একসময় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে মাঠে নেমে নিজ নিজ এলাকায় ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে পরিচিতি পেলেও শেষ পর্যন্ত ভোটযুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছেন তারা।

গত বৃহস্পতিবার ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট বাতিল করা হয়। বেসরকারি ফল অনুযায়ী ২৯৭টি আসনের ফল পাওয়া গেছে। এর মধ্যে বিএনপি ও তাদের জোটভুক্ত দলগুলো পেয়েছে ২১২টি আসন। জামায়াতে ইসলামী ও মিত্ররা পেয়েছে ৭৭টি আসন। ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে একটি আসন। আর স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন সাতটি আসনে। দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে প্রায় দুই দশক পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।

স্বতন্ত্র হয়ে জয়ী যাঁরা

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া)
সালমান ওমর পেয়েছেন ১,০৭,২৪১ ভোট। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ পেয়েছেন ১,০০,৭৩৬ ভোট। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় সালমান ওমরকে দল বহিষ্কার করে।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক)
স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা (হাঁস প্রতীক) পেয়েছেন ১,১৭,৪৯৫ ভোট। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জুনায়েদ আল হাবিবের চেয়ে ৩৭,৫৬৮ ভোট বেশি পান। বিএনপির সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করেন।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল)
লুৎফর রহমান খান আজাদ (মোটরসাইকেল প্রতীক) পেয়েছেন ১,০৭,৯০১ ভোট। বিএনপির প্রার্থী ওবায়দুল হক নাসির পেয়েছেন ৮২,৭৬৯ ভোট। সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির সাবেক নেতা আজাদ বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কৃত হন।

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী)
শেখ মজিবুর রহমান পেয়েছেন ৭৯,৬০৪ ভোট। বিএনপির প্রার্থী সৈয়দ এহসানুল হুদা পেয়েছেন ৬৬,৪৫০ ভোট। ২০১৮ সালে বিএনপির প্রার্থী ছিলেন মজিবুর রহমান; এবার বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাঁকে উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়।

দিনাজপুর-৫
এ জেড এম রেজওয়ানুল হক পেয়েছেন ১,১৪,৪৮৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আব্দুল আহাদ পেয়েছেন ১,১০,১৯৫ ভোট। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রেজওয়ানুল হক বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কৃত হন।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ)
স্বতন্ত্র প্রার্থী আব্দুল হান্নান পেয়েছেন ৭৪,১৭৫ ভোট। বিএনপির প্রার্থী মো. হারুনুর রশিদ পেয়েছেন ৬৯,১৫৫ ভোট। বিদ্রোহী প্রার্থী হওয়ায় হান্নানকেও দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

কুমিল্লা-৭ (চান্দিনা)
আতিকুল আলম ওরফে শাওন (কলস প্রতীক) পেয়েছেন ৯১,৬৯০ ভোট। বিএনপির প্রার্থী রেদোয়ান আহমদ পেয়েছেন ৪৮,৫০৯ ভোট। উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি শাওনও বিদ্রোহী প্রার্থী হিসেবে জয় পান।

এই সাতটি আসনে স্বতন্ত্র প্রার্থীদের জয় প্রমাণ করেছে দলীয় মনোনয়ন না পেলেও স্থানীয় জনপ্রিয়তা ও ব্যক্তিগত প্রভাব অনেক ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা রাখতে পারে।

বিএনপিবাংলাদেশের রায়স্বতন্ত্র প্রার্থী
    শেয়ার করুন:
    Advertisement
    সিডিএ চেয়ারম্যান কোথায় ক্ষোভ মেয়রের

    সিডিএ চেয়ারম্যান কোথায় ক্ষোভ মেয়রের

    ২৯ এপ্রিল ২০২৬, ২১:২৬

    অধিগ্রহণ খবরে ‘জেড’ ক্যাটাগরির আলিফ দর বৃদ্ধির শীর্ষে

    অধিগ্রহণ খবরে ‘জেড’ ক্যাটাগরির আলিফ দর বৃদ্ধির শীর্ষে

    ২৯ এপ্রিল ২০২৬, ১৫:৫৩

    দুদিনের ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড মৌলভীবাজার, বন্যার আশঙ্কা

    দুদিনের ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড মৌলভীবাজার, বন্যার আশঙ্কা

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:৫০

    রঘু রাই— সেই ঐশ্বরিক চোখ

    রঘু রাই— সেই ঐশ্বরিক চোখ

    ২৯ এপ্রিল ২০২৬, ১৪:৫৪

    ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ২৫ বিলিয়ন ডলার

    ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ২৫ বিলিয়ন ডলার

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:৩৮

    বুথফেরত জরিপে হেরে যাচ্ছেন মমতা!

    বুথফেরত জরিপে হেরে যাচ্ছেন মমতা!

    ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩৬

    লন্ডনের দুই উৎসবে প্রিয়াম অর্চি, সামনে ‘দেশলাই’

    লন্ডনের দুই উৎসবে প্রিয়াম অর্চি, সামনে ‘দেশলাই’

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:২৮

    বিশ্ব নৃত্য দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজন

    বিশ্ব নৃত্য দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজন

    ২৯ এপ্রিল ২০২৬, ১৯:২৪

    অপেক্ষায় থাকা শিশু জানে না,  বাবা আর কখনোই ফিরবেন না

    অপেক্ষায় থাকা শিশু জানে না, বাবা আর কখনোই ফিরবেন না

    ২৯ এপ্রিল ২০২৬, ২০:১২

    বুড়োদের মাথার ভেলকিতে উত্তপ্ত ঢাকার আন্ডারওয়ার্ল্ড

    বুড়োদের মাথার ভেলকিতে উত্তপ্ত ঢাকার আন্ডারওয়ার্ল্ড

    ২৯ এপ্রিল ২০২৬, ১৭:২২

    বেকারত্ব থেকে উদ্যোক্তা: শাওনের অনন্য সাফল্য

    বেকারত্ব থেকে উদ্যোক্তা: শাওনের অনন্য সাফল্য

    ২৯ এপ্রিল ২০২৬, ২৩:৫৫

    পানির নিচে চাপা সোনালি স্বপ্ন, দিশেহারা কৃষক

    পানির নিচে চাপা সোনালি স্বপ্ন, দিশেহারা কৃষক

    ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪০

    মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

    মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

    ২৯ এপ্রিল ২০২৬, ১৪:৩৭

    স্বর্ণ লুটের অভিযোগে স্বেচ্ছাসেবক-ছাত্রদলের ৬ নেতা বহিষ্কার

    স্বর্ণ লুটের অভিযোগে স্বেচ্ছাসেবক-ছাত্রদলের ৬ নেতা বহিষ্কার

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:১৭

    বন্ধুদের আড্ডায় মদপানে নিভে গেল কলেজছাত্রের প্রাণ

    বন্ধুদের আড্ডায় মদপানে নিভে গেল কলেজছাত্রের প্রাণ

    ২৯ এপ্রিল ২০২৬, ২১:৪৯

    advertiseadvertise