বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • সর্বশেষ
  • ইপেপার
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

ভোট বেশি পড়লে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে বিএনপি

অনলাইন ডেস্কপ্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২২:১০
ভোট বেশি পড়লে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে বিএনপি

ফাইল ছবি

৬৫ থেকে ৬৮ শতাংশ ভোট পড়লে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে বিএনপি নেতৃত্বাধীন জোট। আর এই হার কমে ৫৩ থেকে ৫৮ শতাংশ হলে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা। গতকাল সোমবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইডিডি) প্রকাশিত প্রতিবেদনে এমনই পূর্বাভাস দেখা গেল।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এর আগে তিনটি পূর্বাভাস প্রকাশ করে বিআইডিডি। চতুর্থ পূর্বাভাসে তারা নির্বাচনে সম্ভাব্য ভোট পড়ার হার, দলগুলোর আসনভিত্তিক ফল, ভোটের হারের তারতম্যের কারণে ফল কীভাবে বদলাতে পারে এবং ভোটকেন্দ্রের সম্ভাব্য ঝুঁকিগুলো বিশ্লেষণ করেছে।

সাম্প্রতিক প্রতিবেদনে মোট ১৫টি পূর্বাভাস দিয়েছে বিআইডিডি। বলা হয়েছে, এবারের নির্বাচনে গড় ভোট হতে পারে ৫৮ থেকে ৬৭ শতাংশ। ভোটের সম্ভাব্য ফলাফলে বলা হয়েছে, বিএনপি জোট ১৪৭ থেকে ১৮৮টি আসন পেতে পারে। আর জামায়াতে ইসলামী জোট (১১ দলীয় নির্বাচনী ঐক্য) পেতে পারে ৭৩ থেকে ১১০টি আসন। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ১ থেকে ৩টি, স্বতন্ত্র প্রার্থী ২১ থেকে ২৮টি এবং অন্যান্য দল ৪ থেকে ৬টি আসন পেতে পারে।

বিআইডিডির গবেষণায় ১৯৯১ থেকে ২০০৮ সালের জাতীয় নির্বাচনের তথ্য বিশ্লেষণ করে ভোটার উপস্থিতি ও দলভিত্তিক ভোটের চিত্র তৈরি করা হয়েছে। পাশাপাশি ২০২৪ সালের আগস্টের পর বিভিন্ন গবেষণাপ্রতিষ্ঠানের জরিপের তথ্য যুক্ত করে আধুনিক মেশিন লার্নিং মডেল ব্যবহার করা হয়েছে। বিশ্লেষণে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে ভোটদানের সময়সংক্রান্ত বিষয়ে। বলা হয়েছে, সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হওয়ায় ভোট দিতে আগের চেয়ে বেশি সময় লাগতে পারে। ভোট কাস্টিংয়ে সময় যত বাড়বে, ভোটার উপস্থিতি তত কমবে। ভোট কম মানেই ফলাফল বদলে যাওয়ার সম্ভাবনা বেশি।

পূর্বাভাসে বলা হয়েছে, মোট ভোটারের এক-তৃতীয়াংশ (৩৩ থেকে ৪২ শতাংশ) সময়ের কারণে ভোটদানের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে। আর নতুন শিক্ষিত যুব ভোটাররা যদি ৭৬ সেকেন্ডের মধ্যে ভোট দিতে পারেন, তাহলে গড়ে ভোট পড়ার হার ২ দশমিক ৩ থেকে ৪ শতাংশ বাড়তে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, মোট ৬০টি প্রতিদ্বন্দ্বিতাকারী দলের মধ্যে ৭ থেকে ১০টি দল নির্বাচনে আসন পেতে পারে। এর বাইরে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হবেন। অন্যদিকে নির্বাচনে ২ থেকে ৩ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

নির্বাচনের দিন কেন্দ্রে সংসদীয় ভোট ও গণভোট দেওয়া নিয়ে ভোটার, পোলিং এজেন্ট ও পোলিং অফিসারের মধ্যে উত্তেজনা তৈরি হতে পারে। গণভোটে বেশিসংখ্যক হারে ‘হ্যাঁ’ ভোটের জয় নিশ্চিত করতে গিয়ে সংসদীয় নির্বাচনে কারচুপির সুযোগ তৈরি হতে পারে বলেও সতর্ক করেছে তারা।

বিআইডিডি বলেছে, কোনো দল পরিকল্পনা করে নিজ ভোটারদের প্রথমে লাইনে দাঁড়িয়ে ধীরে ধীরে ভোট দেওয়ার নির্দেশ দিতে পারে। এতে সময় নষ্ট হবে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটার ভোটদান থেকে বঞ্চিত হতে পারেন।

জামায়াতবিএনপিবিআইডিডি
    শেয়ার করুন:
    Advertisement
    সিডিএ চেয়ারম্যান কোথায় ক্ষোভ মেয়রের

    সিডিএ চেয়ারম্যান কোথায় ক্ষোভ মেয়রের

    ২৯ এপ্রিল ২০২৬, ২১:২৬

    অধিগ্রহণ খবরে ‘জেড’ ক্যাটাগরির আলিফ দর বৃদ্ধির শীর্ষে

    অধিগ্রহণ খবরে ‘জেড’ ক্যাটাগরির আলিফ দর বৃদ্ধির শীর্ষে

    ২৯ এপ্রিল ২০২৬, ১৫:৫৩

    রঘু রাই— সেই ঐশ্বরিক চোখ

    রঘু রাই— সেই ঐশ্বরিক চোখ

    ২৯ এপ্রিল ২০২৬, ১৪:৫৪

    দুদিনের ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড মৌলভীবাজার, বন্যার আশঙ্কা

    দুদিনের ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড মৌলভীবাজার, বন্যার আশঙ্কা

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:৫০

    ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ২৫ বিলিয়ন ডলার

    ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ২৫ বিলিয়ন ডলার

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:৩৮

    বুথফেরত জরিপে হেরে যাচ্ছেন মমতা!

    বুথফেরত জরিপে হেরে যাচ্ছেন মমতা!

    ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩৬

    মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

    মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

    ২৯ এপ্রিল ২০২৬, ১৪:৩৭

    লন্ডনের দুই উৎসবে প্রিয়াম অর্চি, সামনে ‘দেশলাই’

    লন্ডনের দুই উৎসবে প্রিয়াম অর্চি, সামনে ‘দেশলাই’

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:২৮

    নিজামীপুত্র নাদিমুর নাম লেখাচ্ছেন এনসিপিতে

    নিজামীপুত্র নাদিমুর নাম লেখাচ্ছেন এনসিপিতে

    ৩০ এপ্রিল ২০২৬, ১৬:০৩

    বিশ্ব নৃত্য দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজন

    বিশ্ব নৃত্য দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজন

    ২৯ এপ্রিল ২০২৬, ১৯:২৪

    অপেক্ষায় থাকা শিশু জানে না,  বাবা আর কখনোই ফিরবেন না

    অপেক্ষায় থাকা শিশু জানে না, বাবা আর কখনোই ফিরবেন না

    ২৯ এপ্রিল ২০২৬, ২০:১২

    বুড়োদের মাথার ভেলকিতে উত্তপ্ত ঢাকার আন্ডারওয়ার্ল্ড

    বুড়োদের মাথার ভেলকিতে উত্তপ্ত ঢাকার আন্ডারওয়ার্ল্ড

    ২৯ এপ্রিল ২০২৬, ১৭:২২

    বেকারত্ব থেকে উদ্যোক্তা: শাওনের অনন্য সাফল্য

    বেকারত্ব থেকে উদ্যোক্তা: শাওনের অনন্য সাফল্য

    ২৯ এপ্রিল ২০২৬, ২৩:৫৫

    পানির নিচে চাপা সোনালি স্বপ্ন, দিশেহারা কৃষক

    পানির নিচে চাপা সোনালি স্বপ্ন, দিশেহারা কৃষক

    ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪০

    স্বর্ণ লুটের অভিযোগে স্বেচ্ছাসেবক-ছাত্রদলের ৬ নেতা বহিষ্কার

    স্বর্ণ লুটের অভিযোগে স্বেচ্ছাসেবক-ছাত্রদলের ৬ নেতা বহিষ্কার

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:১৭

    advertiseadvertise