Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

ফ্যাসিবাদ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ২২:৪৩
শেয়ার করুন:
ফ্যাসিবাদ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

সংগৃহীত ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও, সন্ত্রাস ও নৈরাজ্যে প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যতম শীর্ষ নেতা ও গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী।

আজ শনিবার রাজধানীর কাওরানবাজারে বাংলাদেশ জাগ্রত পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। দলটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গোলাম মাওলা চৌধুরী বললেন, চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র করছেন। আগামী ১৬ ডিসেম্বর তিনি দেশে ফেরার কর্মসূচি ঘোষণা দিয়েছেন। দেশবাসী মনে করে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা দেশে ফিরবেন না। কিন্তু তার এই ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা গোপালগঞ্জসহ সারাদেশে জ্বালাও-পোড়াওসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। তাদের এই অপতৎপরতা প্রতিরোধে দেশপ্রেমিক রাজনৈতিক সকল দলসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে।

বাংলাদেশ জাগ্রত পার্টির মহাসচিব অ্যাডভোকেট অশোক কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—সিনিয়র সাংবাদিক আব্দুল অদুদ, দলের ভাইস চেয়ারম্যান নাসিরউদ্দিন মুন্সি, যুগ্ম মহাসচিব মো. রিয়াজ খান, সাংস্কৃতিক উপদেষ্টা ও বাজপ সাংস্কৃতিক ফোরামের আহ্বায়ক এইচ এম রাকিব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের মুখপাত্র কাজী শামসুল ইসলাম, যুগ্ম মহাসচিব ও সাংবাদিক আঞ্জুমান আরা শিল্পী, রানী আক্তার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক নাজমুল হক প্রমুখ।

বক্তারা বাংলাদেশ জাগ্রত পার্টির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানান এবং দেশের গণতন্ত্র, মানুষের অধিকার, জাতীয় ঐক্য ও নতুন বাংলাদেশ বিনির্মাণে দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং দলের উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা