Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

বৈষম্যমূলক চরিত্রের মৌলিক পরিবর্তন নেই

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৫:০২
বৈষম্যমূলক চরিত্রের মৌলিক পরিবর্তন নেই

সাজ্জাদ জহির চন্দন

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর হলেও বৈষম্যহীন, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশের যে আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র-জনতা রাজপথে নেমেছিল, তার বাস্তবায়ন এখনো হয়নি বলে মন্তব্য করেছেন বাম দলগুলোর নেতারা। তাদের অভিযোগ, সরকার পরিবর্তন হলেও মৌলিক পরিবর্তন ঘটেনি রাষ্ট্রের লুটপাটনির্ভর ও বৈষম্যমূলক চরিত্রের। বরং সাম্প্রদায়িক শক্তির উত্থান, জাতীয় সম্পদ বেসরকারীকরণ, বিদেশি প্রভাব এবং জনগণের প্রত্যাশা থেকে বিচ্যুত রাজনীতি তৈরি করেছে নতুন সংকট।

গতকাল বুধবার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ভিন্ন ভিন্ন আলোচনা সভা ও কর্মসূচিতে এসব মন্তব্য করেছেন বাম দলগুলোর শীর্ষ নেতারা।

যুক্তফ্রন্টের আলোচনায় সিপিবি সভাপতি সাজ্জাদ জহির চন্দন বললেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন, লুটপাট, দুর্নীতি, দুঃশাসন, গুম ও খুনের বিরুদ্ধে জনগণের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ। তবে শুধু সরকার পরিবর্তন নয়, রাষ্ট্রব্যবস্থার মৌলিক পরিবর্তন ছাড়া পূরণ হয় না কোনো গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা।

বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতনের ভাষ্য, গণঅভ্যুত্থানের মূল শক্তি ছিল বৈষম্যের বিরুদ্ধে মানুষের আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে হলে শোষণ ও লুণ্ঠনের রাষ্ট্রব্যবস্থা পরিবর্তন করতে হবে। শুধু সরকার বদলালে পূরণ হবে না জনগণের প্রত্যাশা।

গণঅভ্যুত্থানের বিজয়ের পর মানুষ একটি ইতিবাচক রাজনৈতিক পরিবর্তনের প্রত্যাশা করেছিল উল্লেখ করে বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানের আক্ষেপ, অভ্যুত্থান-পরবর্তী সময়ে মব সংস্কৃতি, বিভিন্ন স্থাপনা ধ্বংস এবং সহিংসতার ঘটনায় সেই অর্জন প্রশ্নবিদ্ধ হয়েছে এবং কলঙ্কিত হয়েছে শহীদদের আত্মত্যাগ।

মিরপুরে শহীদ জুলফিকার আহমেদ শাকিল স্মরণসভায় গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল উচ্চারণ করলেন, অনেকে বলেন, জুলাই অভ্যুত্থানে অর্জন হয়নি কিছুই। আমরা সে কথা মানি না। এই অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ তাদের ভোটাধিকার পুনরুদ্ধার করেছে। দীর্ঘদিনের ভয়, দমন-পীড়ন ও বিভক্তির রাজনীতি থেকে বাংলাদেশ মুক্তির একটি নতুন সম্ভাবনার পথে এগিয়েছে। কিন্তু আমাদের কাজ এখানেই শেষ নয়। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করতে হবে। জাতীয় ঐক্য পুনর্নির্মাণ করতে হবে। অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতিতে নতুন ভিত্তি গড়ে তুলতে হবে।

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আহত ও নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে গণতন্ত্র মঞ্চভুক্ত ভাসানী জনশক্তি পার্টি। এতে প্রধান অতিথি ছিলেন দলটির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু। এ ছাড়া দিবসটি উপলক্ষে ‘জুলাইয়ের চেতনা, দেশ বিক্রি হবে না’ স্লোগানে লাল পতাকার বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।

জুলাই গণঅভ্যুত্থানবৈষম্যমূলক চরিত্রযুক্তফ্রন্ট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!