Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
আগামীর সময়
মানুষের চিকিৎসার খরচ জুগিয়ে নিঃস্ব ইয়াকুব
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

চীন সফর শেষে ফিরলেন বিএনপির তরুণ নেতারা, কার কি অভিজ্ঞতা

লিটন ইসলাম, ঢাবি
agamir somoy
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১০:১৫
চীন সফর শেষে ফিরলেন বিএনপির তরুণ নেতারা, কার কি অভিজ্ঞতা

সংগৃহীত ছবি

চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে ১০ দিনের সফর শেষে গত সোমবার দেশে ফিরেছেন বিএনপির ২০ সদস্যের তরুণ প্রতিনিধি দলের সদস্যরা।

দীর্ঘ এই সফরে চীনের উন্নয়ন, সংস্কৃতি ও প্রযুক্তিগত অগ্রগতি সম্পর্কে প্রতিনিধি দলের সদস্যরা কী দেখলেন এবং জানলেন, তা নিয়ে তাদের কয়েকজনের সঙ্গে কথা বলেছে আগামীর সময়।

প্রতিনিধি দলের সদস্যরা জানান, এই সফরে তারা চীনের ঐতিহাসিক শহর চংকিং এবং আধুনিক অর্থনৈতিক কেন্দ্র সাংহাইয়ের ৩৫টি গুরুত্বপূর্ণ জায়গা পরিদর্শন করেন। সেখানে তারা চীনের উৎপাদনশীল শক্তির বিকাশ, আধুনিক উন্নয়ন কৌশল, উচ্চপর্যায়ের অর্থনৈতিক উন্মুক্তকরণ, গ্রামীণ পুনরুজ্জীবন এবং তৃণমূল পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থাপনা সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করেছেন।

সফরের অংশ হিসেবে বিএনপির তরুণ নেতারা চীনের স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব, সমাজবিজ্ঞানী, গবেষক এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিভিন্ন থিংক ট্যাংকের বিশেষজ্ঞদের সঙ্গে ১০টিরও বেশি মতবিনিময় সভা ও সেমিনারে অংশ নেন।

এসব বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক, রাজনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা এবং তরুণ নেতৃত্বের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রতিনিধি দলের সদস্য ও ছাত্রদল নেতা তানভীর বারী হামিম বলেছেন, ‘বিভিন্ন থিংক ট্যাংকের বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির পক্ষ থেকে আমি আলোচক হিসেবে ছিলাম। সেখানে বাংলাদেশের তরুণরা কী ভূমিকা রাখছে তা আমি তুলে ধরেছি।’

চংকিং প্রদেশের উন্নয়ন সম্পর্কে তিনি জানান, সেখানে পাহাড় কেটে তার ঢালুতে বাড়িসহ নানা স্থাপনা বানানো দেখে অভিভূত হয়েছি। পুরো বিশ্বের সাথে এই চংচিংকে কীভাবে সংযুক্ত করা হচ্ছে, তা সত্যিই দেখার মতো বিষয়।

প্রতিনিধি দলের আন্তর্জাতিক বিমান ভাড়া, স্থানীয় আবাসন, খাবার এবং অভ্যন্তরীণ যাতায়াতসহ সফরের যাবতীয় ব্যয়ভার বহন করেছে চীন সরকার। দুই দেশের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সম্পর্ক জোরদার করা এবং চীনের উন্নয়নের অভিজ্ঞতা থেকে জ্ঞান ও ধারণা বিনিময় করাই ছিল এই সফরের মূল উদ্দেশ্য।

প্রতিনিধি দলের আরেক সদস্য ও ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান বলেছেন, ‘তাদের (চীনের) সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তির সাথে আমাদের কাছাকাছি নিয়ে আসার জন্যেই মূলত এই সুযোগ দিয়েছে চীন সরকার।

আবিদুল ইসলাম খান জানান, চংকিং প্রদেশকে কীভাবে একটি অনুন্নত জায়গা থেকে উন্নতির শিখরে নিয়ে যাওয়া হচ্ছে এবং সাংহাই প্রদেশকে কীভাবে আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়েছে, তা স্বচক্ষে অবলোকন করার সুযোগ পেয়েছেন তারা।

২০ সদস্যের এই প্রতিনিধি দলে ৬ জন নারী সদস্য ছিলেন। তারা চীনের বিভিন্ন স্থাপনা, উদ্ভাবন এবং নিয়ম-কানুনের কঠোরতার প্রশংসা করেন। বিশেষ করে, নেতৃত্বের জায়গায় নারীদের সমতা ও নিরাপত্তার বিষয়টি তাদের দৃষ্টি কেড়েছে।

প্রতিনিধি দলের সদস্য ও ছাত্রদল নেত্রী জন্নাতুল নওরীন উর্মি বলেছেন, ‘আমাদের দেশসহ আশপাশের অনেক দেশে নারীদের চলাফেরা, পোশাক, নিরাপত্তা ও কর্মক্ষেত্রে স্বাধীনতা নিয়ে এখনো নানা সামাজিক স্টিগমা বা প্রতিবন্ধকতা কাজ করে। কিন্তু চীনে সেই বাধাগুলো তুলনামূলক অনেক কম। ওখানকার নারীরা অনেক বেশি আত্মবিশ্বাসী, স্বাধীনভাবে চলাফেরা করে এবং অন্যদেরও অনুপ্রাণিত করে।’

‘আইটি ও প্রযুক্তিভিত্তিক শিক্ষায় তারা আমাদের দেশের তুলনায় অনেক এগিয়ে। এই অগ্রগতির কারণেই নারীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ও নেতৃত্বমূলক অবস্থানে জায়গা করে নিতে পারছে এবং দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছে। নীতিনির্ধারণী পর্যায়ে নারী-পুরুষের সমতা এখানে স্পষ্টভাবে দেখা যায়’, বলছিলেন ছাত্রদলের এই নারা নেত্রী।

সফরকালে কোনো সমস্যার মুখোমুখি হয়েছেন কিনা জানতে চাইলে ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান বলেছেন, ‘মূলত খাবার সমস্যাই ছিল প্রধান। চীন সরকার অনেক খাবারের আইটেম আয়োজন করেছিল। কিন্তু সেই খাবার ঠিকমতো খাওয়া আমাদের জন্য অনেক কষ্টের ছিল।’

বিএনপিছাত্রদলচীন
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৬ জুন ২০২৬
    রাত ১:০০ টা
    বেলজিয়াম
    ১
    মিসর
    ১
    ১৬ জুন ২০২৬
    রাত ৪:০০ টা
    সৌদি আরব
    ০
    উরুগুয়ে
    ০
    ১৬ জুন ২০২৬
    সকাল ৭:০০ টা
    ইরান
    ২
    নিউজিল্যান্ড
    ২
    সরিষাবাড়ীতে জীববৈচিত্র্য রক্ষায় প্রজাপতি পার্ক

    সরিষাবাড়ীতে জীববৈচিত্র্য রক্ষায় প্রজাপতি পার্ক

    ১৬ জুন ২০২৬, ০০:১৮

    সাংবাদিকসহ ৭ জনের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

    সাংবাদিকসহ ৭ জনের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

    ১৬ জুন ২০২৬, ০৬:১২

    কামরাঙ্গীরচরে ছুরি মেরে দোকান কর্মচারীকে হত্যা

    কামরাঙ্গীরচরে ছুরি মেরে দোকান কর্মচারীকে হত্যা

    ১৬ জুন ২০২৬, ০০:৩০

    সৌদির বাধায় আটকালো উরুগুয়ে

    সৌদির বাধায় আটকালো উরুগুয়ে

    ১৬ জুন ২০২৬, ০৬:৩৪

    বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

    বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

    ১৬ জুন ২০২৬, ০৫:৪৭

    সীমান্ত সম্মেলন নিয়ে ছড়ানো হচ্ছে বিভ্রান্তি : বিজিবি

    সীমান্ত সম্মেলন নিয়ে ছড়ানো হচ্ছে বিভ্রান্তি : বিজিবি

    ১৬ জুন ২০২৬, ০০:৪০

    যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় শিক্ষার্থী নিহত

    যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় শিক্ষার্থী নিহত

    ১৬ জুন ২০২৬, ০০:৪২

    বাঁ পায়ের জোরালো শটে গোল দিলেন জাইমা রহমান

    বাঁ পায়ের জোরালো শটে গোল দিলেন জাইমা রহমান

    ১৬ জুন ২০২৬, ০১:০৮

    যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকে স্বাক্ষর করলেন ট্রাম্প, ভ্যান্স ও গালিবাফ

    যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকে স্বাক্ষর করলেন ট্রাম্প, ভ্যান্স ও গালিবাফ

    ১৬ জুন ২০২৬, ০৮:১১

    কেপ ভার্দের কাছে স্পেনের অসহায় আত্মসমর্পণ

    কেপ ভার্দের কাছে স্পেনের অসহায় আত্মসমর্পণ

    ১৬ জুন ২০২৬, ০১:০৭

    চাঁদা না দেওয়ায় হামলা, ভিডিও ভাইরাল

    চাঁদা না দেওয়ায় হামলা, ভিডিও ভাইরাল

    ১৬ জুন ২০২৬, ০৫:২৬

    শুধু সন্দেহে নয়, কারণ দেখিয়ে গ্রেপ্তার

    শুধু সন্দেহে নয়, কারণ দেখিয়ে গ্রেপ্তার

    ১৬ জুন ২০২৬, ০০:৫৭

    টঙ্গীতে ১০ হাজার ইয়াবা নিয়ে আটক ২

    টঙ্গীতে ১০ হাজার ইয়াবা নিয়ে আটক ২

    ১৬ জুন ২০২৬, ০৪:৪০

    ২-২ গোলে ড্র করল ইরান-নিউজিল্যান্ড

    ২-২ গোলে ড্র করল ইরান-নিউজিল্যান্ড

    ১৬ জুন ২০২৬, ০৭:৩৫

    পয়েন্ট ভাগাভাগি করল ইরান-নিউজিল্যান্ড

    পয়েন্ট ভাগাভাগি করল ইরান-নিউজিল্যান্ড

    ১৬ জুন ২০২৬, ০৯:০৪

    advertiseadvertise