Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

ভাইরাল প্রার্থীদের ভোটের হিসাব

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১৭
ভাইরাল প্রার্থীদের ভোটের হিসাব

সংগৃহীত ছবি

শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বেসরকারিভাবে বেশির ভাগ আসনের ফলও প্রকাশিত হচ্ছে। প্রচারপর্ব থেকে শুরু করে ভোটের দিন পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ও মাঠের রাজনীতিতে আলোচনার কেন্দ্রে ছিলেন কয়েকজন প্রার্থী। কারও বক্তব্য ভাইরাল হয়েছে, কারও কর্মকাণ্ড ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। তবে প্রাথমিক ফল বিশ্লেষণে দেখা যাচ্ছে, আলোচনায় থাকলেও তাঁদের অনেকেই ব্যালটে প্রত্যাশিত সাফল্য পাননি; আবার কেউ কেউ জয়ের হাসিও হেসেছেন।

ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ছিলেন আলোচিতদের একজন। বিএনপির সাবেক এই নেত্রী দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার পর নতুন করে আলোচনায় আসেন। প্রচারের সময় এক সরকারি কর্মকর্তার সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডার ভিডিও ভাইরাল হয়ে সমালোচনার জন্ম দেয়। তবে সব বিতর্ক ছাপিয়ে বেসরকারি ফলে বড় ব্যবধানে জয় পেয়েছেন তিনি। ১৫১ কেন্দ্রে তাঁর প্রাপ্ত ভোট ১ লাখ ১৭ হাজার ৪৯৫; নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে ৩৭ হাজার ৫৬৮ ভোটে।

কুমিল্লা–৪ আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহও বড় জয় পেয়েছেন। ১১৬টি কেন্দ্রের সব কটিতেই জয়ী হয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী গণ–অধিকার পরিষদের জসীমউদ্দীন পেয়েছেন ২৬ হাজার ভোট।

ঢাকা–৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা চিকিৎসক তাসনিম জারা আলোচনায় ছিলেন পরিচ্ছন্ন প্রচার ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তার কারণে। নির্বাচনে অংশ নিতে দুই দিনে পাঁচ হাজার ভোটারের স্বাক্ষর সংগ্রহ করেও আলোচিত হন তিনি। তবে বেসরকারি ফলে ফুটবল প্রতীকে ৪৪ হাজার ৬৮৪ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

খুলনা–১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী ধর্মীয় পরিচয়ের কারণে আলোচনায় ছিলেন। তবে ভোটের ফলাফলে তিনি পিছিয়ে পড়েন। পেয়েছেন ৭০ হাজার ৩৪৬ ভোট। বিজয়ী বিএনপির প্রার্থী আমির এজাজ খান পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৩৫২ ভোট; ব্যবধান ৫১ হাজার ৬।

ঢাকা–৮ আসনে ১১–দলীয় ঐক্যের নাসীরুদ্দীন পাটওয়ারীও ছিলেন আলোচনায়। নানা বক্তব্য ও বিতর্ক তাঁকে আলোচিত করলেও ফলাফলে তিনি হেরে গেছেন অল্প ব্যবধানে। বিএনপির মির্জা আব্বাস মোট ৫৯ হাজার ৩৬৬ ভোট পেয়ে জয়ী হন। পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট।

নোয়াখালী–৬ আসনে ১১–দলীয় ঐক্যের আরেক প্রার্থী আবদুল হান্নান মাসউদ বড় ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৯১ হাজার ৮৯৯ ভোট; তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট।

বরিশাল–৫ আসনে বাসদের মনীষা চক্রবর্তী নির্বাচনী ব্যয় মেটাতে শ্রমজীবীদের কাছ থেকে মাটির ব্যাংকে অর্থ সংগ্রহ করে আলোচনায় ছিলেন। তবে বেসরকারি ফলে ২১ হাজারের কিছু বেশি ভোট পেয়ে তৃতীয় হয়েছেন তিনি।

ঢাকা–১৭ আসনে ‘তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী’ হিসেবে আলোচিত জামায়াতে ইসলামীর এস এম খালিদুজ্জামান শেষ পর্যন্ত পরাজিত হয়েছেন। তিনি পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট। বিজয়ী তারেক রহমান পেয়েছেন ৭২ হাজার ৬৯৯ ভোট।


সূত্র: প্রথম আলো ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনভাইরাল প্রার্থী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise