শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
চার শতাব্দী ধরে জনপ্রিয় জাপানি থিয়েটার আর্ট ফর্ম কাবুকি

চার শতাব্দী ধরে জনপ্রিয় জাপানি থিয়েটার আর্ট ফর্ম কাবুকি

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • পত্রিকা
  • ইপেপার
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • পত্রিকা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ

অনলাইন ডেস্কপ্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫১
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ

ফাইল ছবি

জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের প্রথম নির্বাচিত সরকার আজ দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে। দীর্ঘ ১৮ মাসের অন্তর্বর্তীকালীন শাসনের অবসান ঘটিয়ে বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরাও।


এর আগে সকাল ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। সাধারণত বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হলেও এবার বিএনপির পছন্দ অনুযায়ী সংসদ ভবনের উন্মুক্ত চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দক্ষিণ প্লাজায় তৈরি করা হয়েছে বিশাল অস্থায়ী মঞ্চ ও ভিভিআইপি জোন।


৫ আগস্টের গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত সংসদ ভবনকে মেরামত করে নতুন সাজে সাজানো হয়েছে। দেশি-বিদেশি প্রায় হাজার খানেক অতিথির উপস্থিতিতে এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ উদযাপিত হবে। সকাল ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে প্রধান নির্বাচন কমিশনারের কাছে তিন ধাপে ১০০ জন করে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন; এরপর দুপুরে বিএনপির সংসদীয় দলের গুরুত্বপূর্ণ বৈঠকে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে সংসদ নেতা নির্বাচিত করা হবে এবং বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন, যার ধারাবাহিকতায় সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দফতর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।


শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ ভবন ও এর আশপাশে গড়ে তোলা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়। ডিএমপি জানিয়েছে, আজ খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ এবং গণভবন ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেকরোডে যান চলাচল সীমিত থাকবে। বিকল্প পথ হিসেবে রোড ডাইভারশন ব্যবহার করার পরামর্শ দিয়েছে পুলিশ।


১২ ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এটি বাংলাদেশের ইতিহাসে বিএনপির ষষ্ঠবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় আরোহণ। অন্যদিকে, ৬৮টি আসন নিয়ে সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় বসতে যাচ্ছে জামায়াতে ইসলামী, যাদের সংসদীয় নেতা নির্বাচিত হতে যাচ্ছেন ডা. শফিকুর রহমান। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া হিসেবে সোমবার রাতে জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।


এর মাধ্যমেই শেষ হলো এক ঐতিহাসিক ক্রান্তিকালীন অধ্যায়। আজকের এই শপথ গ্রহণের মধ্যদিয়ে শুরু হচ্ছে ‘জুলাই সনদ’ ও সংবিধান সংস্কারের এক নতুন পথচলা। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি বসতে পারে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন।

তারেক রহমান
    শেয়ার করুন:
    Advertisement
    ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে যুক্তরাজ্যে খাদ্য সরবরাহে শঙ্কা

    ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে যুক্তরাজ্যে খাদ্য সরবরাহে শঙ্কা

    ১৭ এপ্রিল ২০২৬, ০০:০১

    একটি নয়, এনসিপির নজর সংরক্ষিত ৩ আসনে

    একটি নয়, এনসিপির নজর সংরক্ষিত ৩ আসনে

    ১৬ এপ্রিল ২০২৬, ২০:১০

    যুক্তরাজ্যে আশ্রয় পেতে ‘সমকামিতা’ দাবি, আলোচনায় পাকিস্তান-বাংলাদেশ

    যুক্তরাজ্যে আশ্রয় পেতে ‘সমকামিতা’ দাবি, আলোচনায় পাকিস্তান-বাংলাদেশ

    ১৬ এপ্রিল ২০২৬, ২৩:৩৮

    ১০ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল-লেবানন

    ১০ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল-লেবানন

    ১৬ এপ্রিল ২০২৬, ২২:৩৫

    কুমিরের মুখে কুকুর, তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য

    কুমিরের মুখে কুকুর, তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য

    ১৭ এপ্রিল ২০২৬, ০০:২০

    কেন বাউলদের আঘাত করা হচ্ছে, প্রশ্ন রিজভীর

    কেন বাউলদের আঘাত করা হচ্ছে, প্রশ্ন রিজভীর

    ১৭ এপ্রিল ২০২৬, ০০:৪২

    ট্রাম্পের কর্মকাণ্ডে আরও ঘনিষ্ঠ হচ্ছে ইইউ-যুক্তরাজ্য

    ট্রাম্পের কর্মকাণ্ডে আরও ঘনিষ্ঠ হচ্ছে ইইউ-যুক্তরাজ্য

    ১৬ এপ্রিল ২০২৬, ২৩:১৪

    ফিরল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, থাকবে সরকারি ছুটি

    ফিরল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, থাকবে সরকারি ছুটি

    ১৬ এপ্রিল ২০২৬, ২৩:১১

    ভয়ংকর এক ‘মমি’ আসছে দেশে

    ভয়ংকর এক ‘মমি’ আসছে দেশে

    ১৬ এপ্রিল ২০২৬, ২৩:২২

    মাঝেমধ্যেই কারওয়ান বাজারে খেতে আসে বানরটি

    মাঝেমধ্যেই কারওয়ান বাজারে খেতে আসে বানরটি

    ১৬ এপ্রিল ২০২৬, ১৮:১৪

    বাড়ছে রেডিওর জনপ্রিয়তা, কমছে টেলিভিশনের

    বাড়ছে রেডিওর জনপ্রিয়তা, কমছে টেলিভিশনের

    ১৬ এপ্রিল ২০২৬, ২১:৪৫

    আজ ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

    আজ ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

    ১৭ এপ্রিল ২০২৬, ০১:১৬

    পশ্চিমবঙ্গে ভোট দিতে পারবেন না লাখো মুসলিম, নেপথ্যে কী?

    পশ্চিমবঙ্গে ভোট দিতে পারবেন না লাখো মুসলিম, নেপথ্যে কী?

    ১৬ এপ্রিল ২০২৬, ১৭:২৯

    ইলিয়াস আলীর স্ত্রীকে ঘিরে ভাইরাল দাবির সত্যতা কতটা?

    ইলিয়াস আলীর স্ত্রীকে ঘিরে ভাইরাল দাবির সত্যতা কতটা?

    ১৬ এপ্রিল ২০২৬, ২২:১০

    সুযোগ আর অভিজ্ঞতার সঙ্গে সিরিজ জয়

    সুযোগ আর অভিজ্ঞতার সঙ্গে সিরিজ জয়

    ১৬ এপ্রিল ২০২৬, ২১:০০