চট্টগ্রাম নগরীতে ভারী বর্ষণে ভোগান্তি
ছবি: রনী দে

মাত্র কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিতে স্থবির হয়ে পড়ে চট্টগ্রাম নগরী
চট্টগ্রাম নগরীর সকালে ভারী বর্ষণে সড়কে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার।
মঙ্গলবার (২৮ এপ্রিল) মাত্র কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিতে নগরের জিইসি মোড়, কাতালগঞ্জ, প্রবর্তক মোড়, মুরাদপুর, চকবাজার ও বহদ্দারহাটসহ নিচু এলাকাগুলোয় হাঁটু থেকে কোমর সমান পানি জমে যায়। টানা বৃষ্টিতে নগরীর অনেক সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় স্থবির হয়ে পড়ে যানবাহন চলাচল। সাধারণ মানুষকে পড়তে হয় চরম ভোগান্তিতে।
১

বৃষ্টি উপেক্ষা করে গন্তব্যমুখী এক নারী
২

ভারী বর্ষণে কোমর সমান পানিতে যানবাহন চলাচলে বাধা
৩

জলাবদ্ধতার ভোগান্তিতে বাইকচালক
৪

জলাবদ্ধতার ভোগান্তিতে সিএনজ অটোরিকশা চালকরাও
৫




